Pradhan Mantri Awaas Yojana : তালিকায় নাম নেই যোগ্য ঘর প্রাপকদের, দূর্ণীতির অভিযোগ 

SHARE:

তালিকায় নাম নেই যোগ্য ঘর প্রাপকদের, দূর্ণীতির অভিযোগ

সাশ্রয় নিউজ ★কলকাতা : প্রধানমন্ত্রী আবাস যোজনা-র বাড়ি প্রাপকদের তালিকা প্রকাশ করে সরকার। আর তার পরেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে সাধারণ মানুষের বিক্ষোভ। বিক্ষোভকারীরা জানাচ্ছেন, ‘বাড়ি পাচ্ছেন পাকা বাড়ির মালিকরা। কিন্তু যাঁদের পাকা বাড়ি নেই তেমন অনেকেরই নাম নেই তালিকায়। এমনই অভিযোগে বৃহস্পতিবার ঘরপ্রার্থীরা বিক্ষোভ  দেখিয়েছেন হবিবপুর ও মানিকচকে। পুরুলিয়ার পঞ্চায়েত প্রধান, ভাঙড়ের পঞ্চায়েত প্রধানের নাম রয়েছে তালিকায়। এই অভিযোগে এলাকায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষরা। মালদার মানিকচকের পশ্চিম নারায়ণপুরে আবাস যোজনার ঘরের দূর্ণীতিতির অভিযোগে এলাকাবাসীরা বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশী হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে বলে খবর। হবিবপুরেও সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। পথ অবরোধ করেন।  

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment