Virat Kohli ICC ranking | আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে উত্তেজনা: রোহিতের ওপরে চাপ বাড়ালেন কোহলি, দুই তারকার লড়াইয়ে নতুন মোড়

SHARE:

বিরাট কোহলি (Virat Kohli) ও রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)-এর দুরন্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল রানের পথে ভারত। রায়পুরে কোহলির ৫৩তম ও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে ৮৪তম সেঞ্চুরি বিশ্ব রেকর্ডের কাছাকাছি নিয়ে গেল।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারতীয় ক্রিকেটে আবারও চরম উত্তেজনা। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি (Virat Kohli) নতুন করে চাপে ফেলে দিলেন ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। সর্বশেষ আইসিসি এক দিনের (ODI ICC Rankings) ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসে তিনি শীর্ষস্থানকে একেবারে নাগালে এনে ফেলেছেন। তাদের মধ্যে ব্যবধান মাত্র আট রেটিং পয়েন্ট। ফলে আগামী মাসে শুরু হতে চলা নিউজিল্যান্ড (New Zealand) সিরিজেই রোহিতকে পিছনে ফেলে আবারও এক নম্বরের আসনে বসতে পারেন কোহলি। আইসিসি-র সর্বশেষ আপডেটে দেখা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স কোহলির রেটিং পয়েন্ট উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এটাই কোহলির পুরোনো ছন্দে ফেরার সবচেয়ে বড় প্রমাণ। একজন ক্রিকেট বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কোহলি (Virat Kohli) যখন নিজের ছন্দে থাকে, তখন বিশ্বের কোনও বোলারই তার সামনে সহজ নয়। এই র‌্যাঙ্কিংই বলে দিচ্ছে তিনি আবারও নিজের জায়গা ফিরে পাচ্ছেন।” উল্লেখ্য, শেষবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন কোহলি ২০২১ সালে। সেই সময় পাকিস্তানের বাবর আজম (Babar Azam) তাঁকে টপকে এক নম্বরে চলে যান। এর পর থেকে বহুবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরার কাছাকাছি গিয়েও পিছিয়ে পড়েন কোহলি। কিন্তু চলতি ফর্ম দেখে অনেকেই মনে করছেন, এবার হয়তো অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

আরও পড়ুন : Kohli in ODI Team | রাঁচীর শতরানে ফের গর্জে উঠলেন বিরাট, ভারতীয় দলে ‘কোহলি চাই’ দাবিতে আরও জোর, কুলদীপ-তিলকও যোগ দিলেন সমর্থনে

রোহিত-কোহলির লড়াইকে আরো বাড়িয়ে দিল আইসিসি

আইসিসি-র এই আপডেট স্বাভাবিকভাবেই নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় ক্রিকেটে রোহিত (Rohit Sharma) এবং কোহলি (Virat Kohli) সেরা দু’জন ব্যাটসম্যান এটিই স্বীকার করে ক্রিকেটবিশ্ব। কিন্তু সাম্প্রতিক র‌্যাঙ্কিং যুদ্ধ তাদের লড়াইকে আরও উস্কে দিল বলে মনে করছেন অনেকে। ক্রিকেট মহলে অনেকে মজা করেই বলছেন, “আইসিসি যেন দু’জনের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছে!” ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে কোহলি দ্বিতীয় স্থানে উঠলেও, রোহিত এখনও শীর্ষে স্থির। তবে তাদের মধ্যে মাত্র আট রেটিং পয়েন্টের তফাত। অর্থাৎ নিউজিল্যান্ড সিরিজে যদি কোহলি বড় রান করেন এবং রোহিত ব্যর্থ হন, তবে ভারত অধিনায়ককে পিছনে ফেলতে আর কোনও বাধাই থাকছে না।

শুধু কোহলি নয়, ভারতের আরও কয়েকজন তারকা ক্রিকেটার বিভিন্ন ফরম্যাটে র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন।শুভমন গিল (Shubman Gill) যদিও দক্ষিণ আফ্রিকা সফরের কিছু ম্যাচে খেলেননি, তবুও তিনি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে নিজের জায়গা ধরে রেখেছেন। কেএল রাহুল (KL Rahul) উঠেছেন ১২ নম্বরে, যা তার সাম্প্রতিক ফর্মেরই প্রতিফলন।বোলারদের র‌্যাঙ্কিংয়েও ভারতের উপস্থিতি চমকপ্রদ। কুলদীপ যাদব (Kuldeep Yadav) তিন ধাপ উঠে গিয়েছে তৃতীয় স্থানে। ধারাবাহিক উইকেট নেওয়ায় তার পয়েন্ট লাফিয়ে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, “কুলদীপ এমন ছন্দে আছে যা ভারতকে আসন্ন সিরিজগুলোতে বাড়তি সুবিধা দেবে।”

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (Quinton de Kock) তিন ধাপ উঠে ১৩ নম্বরে, এডেন মার্করাম (Aiden Markram) চার ধাপ উঠে ২৫ নম্বরে এবং টেম্বা বাভুমা (Temba Bavuma) তিন ধাপ উঠে ৩৭ নম্বরে জায়গা করে নিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটেও ভারতীয়দের উত্থান লক্ষণীয়। অক্ষর পটেল (Axar Patel) দুই ধাপ উঠে ১৩ নম্বরে, অর্শদীপ সিংহ (Arshdeep Singh) তিন ধাপ উঠে ২০ নম্বরে এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ছয় ধাপ উঠে ২৫ নম্বরে পৌঁছেছেন। প্রথম টি-টোয়েন্টিতে তাদের অসাধারণ পারফরম্যান্সই এই উন্নতির মূল কারণ।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের সবচেয়ে ধারাবাহিক পারফরমার এখনও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনি শীর্ষস্থান ধরে রেখেছেন ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে। তার ঠিক পিছনে নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরি (Matt Henry) আছেন ৮৫৩ পয়েন্ট নিয়ে। অ্যাশেজ সিরিজে দারুণ বল করার সুবাদে তিন ধাপ উঠে তৃতীয় স্থানে পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (Mitchell Starc)। ভারতের মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ১২ নম্বরে, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ১৩ নম্বরে এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav) ১৪ নম্বরে রয়েছেন, প্রত্যেকেই এক ধাপ করে উপরে উঠেছেন। ব্যাটসম্যানদের তালিকায় ভারতীয়দের মধ্যে সবচেয়ে উপরে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) তিনি ৮ নম্বরে। শুভমন গিল (Shubman Gill) আছেন ১১ ও ঋষভ পন্থ (Rishabh Pant) ১৩ নম্বরে।

উল্লেখ্য, আইসিসি-র সর্বশেষ আপডেট এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। রোহিত (Rohit Sharma) ও কোহলি (Virat Kohli) ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ, একজন বর্তমান অধিনায়ক, অন্যজন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা কিংবদন্তী। র‌্যাঙ্কিংয়ের এই সূক্ষ্ম লড়াই আগামী সিরিজগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবে, এতে কোনও সন্দেহ নেই। অন্যদিকে, ফ্যানেরা অপেক্ষা করছেন, নিউজিল্যান্ড সিরিজে কার ব্যাট আরও জোরে কথা বলবে? রোহিত কি শীর্ষে নিজের জায়গা ধরে রাখতে পারবেন? নাকি নতুন বছর শুরু হওয়ার আগেই কোহলি আবারও পুরোনো রাজত্ব ফিরে পাবেন? বাংলার ক্রিকেটপ্রেমীরা তো রীতিমতো উচ্ছ্বসিত, কারণ ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টারের এই প্রতিদ্বন্দ্বিতা নতুন করে ভারতীয় ক্রিকেটকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে এনেছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli rejected Puma offer | পুমার ৩০০ কোটি টাকার অফার ফিরিয়ে দিয়ে ‘নতুন খেলায়’ নামলেন বিরাট কোহলি

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন