Village name history | গ্রাম নামের অন্তরালে অজানা ইতিহাস তুলে ধরেন ড. রবীন্দ্র কুমার দত্ত

SHARE:

গ্রাম নামের অন্তরালে লুকিয়ে থাকা অজানা ইতিহাস নিয়ে আলোচনা করলেন অধ্যাপক ড. রবীন্দ্র কুমার দত্ত। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণায় লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র আয়োজিত গবেষক সম্মেলনে উঠে এল ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের গ্রামনামের ইতিহাস। Professor Dr. Rabindra Kumar Dutta highlighted the hidden history behind village names. At a seminar organized by the Folk and Tribal Culture Centre in South 24 Parganas, he discussed the legends and history of villages in Tripura, West Bengal, and Bangladesh.

রাজেশ চন্দ্র দেবনাথ, সাশ্রয় নিউজ ★ আগরতলা : পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র’র উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমীক্ষক ও গবেষক সম্মেলন অনুষ্ঠিত হল। গত ২৭ আগস্ট জেলা সংস্কৃতি দপ্তরের দক্ষিণ ২৪ পরগণা সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আয়োজক কেন্দ্রের সচিব কৌস্তুভ তরফদার। এই সম্মেলনে আমন্ত্রিত ছিলেন ত্রিপুরার ‘বাংলা আকাদেমি আগরতলা’-এর সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক রবীন্দ্র কুমার দত্ত। তিনি সম্মেলনে ‘গ্রাম নামের অন্তরালে অজানা ইতিহাস’ বিষয় নিয়ে আলোচনা করেন।

Read : Princess Diana Netflix Documentary | প্রিন্সেস ডায়নার জীবন নিয়ে নেটফ্লিক্সের তথ্যচিত্র, রাজপরিবারে ফের আলোড়ন

তিনি বেশ কিছু নির্বাচিত গ্রামনামের বিজড়িত বিভিন্ন কিংবদন্তি, ইতিহাস নিয়ে আলোচনা করেন। বিস্তারিত ভাবে তুলে ধরেন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নানাম গ্রাম নামের ইতিহাস। সেখানে তিনি সম্মেলনে উপস্থিত সকলের কাছ থেকে উচ্ছ্বসিত প্রশংসা লাভ করেন। অধ্যাপক রবীন্দ্র কুমার দত্ত দক্ষিণ ত্রিপুরার পিলাক এবং বিলোনিয়ার স্থান নাম বিষয়ে তাঁর নিজস্ব মতামত তুলে ধরেন।সম্মেলনে সভাপতির আসনে ছিলেন বিখ্যাত লোকসংস্কৃতি বিশেষজ্ঞ অধ্যাপক বরুণকুমার চক্রবর্তী। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অধ্যাপক-অধ্যাপিকাগণ ক্ষেত্র-সমীক্ষক ও গবেষক হিসেবে এতে যোগ দেন।

ছবি: সংগৃহীত 

আরও পড়ুন : Rabindra Nazrul Sandhya, A Musical Grandeur at Kali Bari: A Tribute to Literary Legends

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন