Vijay Devrakonda Rashmika Mandanna royal wedding Udaipur | কোটি টাকার ওটিটি প্রস্তাবেও ‘না’, ব্যক্তিগত থাকুক বিয়ের মুহূর্ত : উদয়পুরে রাজকীয় আয়োজনে বিজয়-রশ্মিকার রয়্যাল ওয়েডিং ঘিরে চর্চা তুঙ্গে

SHARE:

তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বিটাউন থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সব জায়গাতেই এখন একটাই প্রশ্ন, কবে চার হাত এক হচ্ছে ‘বিজয় দেবেরাকোন্ডা’ (Vijay Deverakonda) এবং ‘রশ্মিকা মান্দানা’ -এর (Rashmika Mandanna)? যদিও এই জনপ্রিয় তারকা জুটি তাঁদের সম্পর্ক বা বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবু গুঞ্জন বলছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। আর সেই সম্ভাব্য রয়্যাল ওয়েডিং ঘিরেই সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য, কোটি টাকার ওটিটি (OTT) অফার নাকি তাঁরা সোজাসুজি ফিরিয়ে দিয়েছেন।

বিজয় দেবেরাকোন্ডা রশ্মিকা মান্দানা। ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Rashmika Mandanna wedding | রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা : উদয়পুরে ৪০০ বছরের পুরনো প্রাসাদে বিয়ে, রাজকীয় আয়োজন

উল্লেখ যে, তেলেগু চলচ্চিত্র জগতের পরিচিত পোর্টাল ‘তুপাকি’ (Tupaki) -এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম বিজয় ও রশ্মিকার বিয়ের ভিডিওর এক্সক্লুসিভ সম্প্রচারস্বত্ব কিনতে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছিল। সূত্রের ভাষ্যে, বিয়ের প্রতিটি আচার, অনুষ্ঠান এবং ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করে তা একটি বিশেষ তথ্যচিত্র আকারে প্রকাশ করার পরিকল্পনা ছিল ওই প্ল্যাটফর্মের। সাম্প্রতিক সময়ে তারকাদের বিয়েকে কেন্দ্র করে যেভাবে কনটেন্ট তৈরি হচ্ছে, সেই প্রবণতার মধ্যেই এই অফারকে অন্যতম বড় চুক্তি হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু চমক এখানেই ‘লুক্রেটিভ’ বা অত্যন্ত লাভজনক সেই প্রস্তাব নাকি বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই প্রত্যাখ্যান করেছেন ‘বিজয় দেবেরাকোন্ডা’ (Vijay Deverakonda) ও ‘রশ্মিকা মান্দানা’ (Rashmika Mandanna)। ঘনিষ্ঠ মহলের দাবি, তাঁরা চান না জীবনের এই বিশেষ দিনটিকে ‘ব্যবসায়িক পণ্য’ বানাতে। বিয়ে তাঁদের কাছে নিছক একটি অনুষ্ঠান নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত ও আবেগঘন অধ্যায়। সেই মুহূর্তকে বাণিজ্যিক রূপ দেওয়া তাঁদের পছন্দ নয় বলেই জানা গিয়েছে।

গোপনে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে উদয়পুরের রাজপ্রাসাদে হবে রাজকীয় বিয়ে। জানুন তাঁদের প্রেম ও প্রস্তুতির খবর। 
রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ছবি : সংগৃহীত

এই সিদ্ধান্তের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণও উঠে আসছে। অতীতে দক্ষিণী অভিনেত্রী ‘নয়নতারা’ (Nayanthara) ও পরিচালক ‘বিগনেশ শিবন’ (Vignesh Shivan) -এর বিয়ের ভিডিও ও তার সম্প্রচার নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা ইন্ডাস্ট্রিতে যথেষ্ট আলোচিত হয়েছিল। সংশ্লিষ্ট ওটিটি চুক্তি, ফুটেজ ব্যবহারের অধিকার এবং প্রচার সংক্রান্ত নানা টানাপোড়েন থেকে শিক্ষা নিয়েই নাকি বিজয়-রশ্মিকা সতর্ক পদক্ষেপ নিয়েছেন। তাঁদের ঘনিষ্ঠ এক সূত্রের কথায়, ‘ব্যক্তিগত মুহূর্তকে আদালত বা চুক্তিপত্রের জটিলতায় তাঁরা ফেলতে চান না।’ উল্লেখ্য, ‘বিজয় দেবেরাকোন্ডা’ (Vijay Deverakonda) বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে স্বচ্ছন্দ।

আরও পড়ুন : Busy lifestyle mental health | সারাদিন সুপার বিজি থাকার আড়ালে লুকিয়ে থাকা নীরব বিপদ! জানেন তলে তলে কী ক্ষতি হচ্ছে আপনার

তাঁর সাক্ষাৎকার ও জনসমক্ষে উপস্থিতি লক্ষ্য করলে বোঝা যায়, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি খুব কমই মুখ খোলেন। ‘রশ্মিকা মান্দানা’ ও (Rashmika Mandanna) একইভাবে ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে আনতে অনীহা দেখিয়েছেন বহুবার। ফলে উদয়পুরের সম্ভাব্য বিয়েও নাকি হবে সীমিত পরিসরে, কেবল দুই পরিবারের সদস্য ও অতি ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে।

বিজয় দেবেরাকোন্ডা রশ্মিকা মান্দানা। ছবি : সংগৃহীত

সূত্রের খবর যে , গত বছরের অক্টোবর মাসেই নাকি গোপনে আংটি বদল সেরেছেন এই তারকা জুটি। যদিও এই খবরের কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি, তবু ইন্ডাস্ট্রির অন্দরে তা নিয়ে জল্পনা কম নয়। একটি জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উদয়পুরের এক ঐতিহ্যবাহী হেরিটেজ প্যালেসেই ২৬ ফেব্রুয়ারি হতে পারে তাঁদের ‘রয়্যাল ওয়েডিং’। রাজস্থানের প্রাসাদোপম পরিবেশ, ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং সীমিত অতিথি তালিকা, এই নিয়েই বিয়েটি হতে চলেছে আড়ম্বরপূর্ণ অথচ ব্যক্তিগত। উল্লেখ্য, সম্প্রতি ইতালির রোম শহরে একসঙ্গে নববর্ষ উদ্‌যাপন করতে দেখা গিয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মান্দানাকে (Rashmika Mandanna)। যদিও তাঁরা আলাদা আলাদা ছবি পোস্ট করেছিলেন নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে, নেটিজেনদের তীক্ষ্ণ নজর এড়ায়নি ছবির অভিন্ন পটভূমি। একই স্থাপত্য, একই আলোকসজ্জা অনুরাগীরা প্রায় নিশ্চিত হয়ে যান যে তাঁরা একসঙ্গেই সময় কাটাচ্ছিলেন। সেই থেকেই আবার নতুন করে জোরাল হয় বিয়ের জল্পনা। অন্যদিকে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ‘গীতি গোবিন্দম’ (Geetha Govindam) ছবিতে জুটি হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই দুই তারকা। অনস্ক্রিন রসায়ন ধীরে ধীরে অফস্ক্রিন সম্পর্কের গুঞ্জনকে উসকে দেয়। যদিও তাঁরা কখনও সরাসরি সম্পর্কের কথা স্বীকার করেননি, তবু একাধিক সাক্ষাৎকারে একে অপরের প্রতি শ্রদ্ধা ও বন্ধুত্বের কথা বলেছেন খোলামেলাভাবে। অনুরাগীদের কাছে এই জুটি দীর্ঘদিন ধরেই ‘ফ্যান ফেভারিট’।

আরও পড়ুন : Why men fail to understand women, Carl Jung psychology | পুরুষ কেন নারীকে বুঝতে ব্যর্থ হয় কার্ল জুঙ্গ বিশ্লেষণ, অ্যানিমাস-এর গোপন তথ্য

বিজয় দেবেরাকোন্ডা রশ্মিকা মান্দানা। ছবি : সংগৃহীত

বর্তমানে তারকাদের বিয়ে মানেই বিশাল মিডিয়া কভারেজ, সোশ্যাল মিডিয়ায় লাইভ আপডেট এবং পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে এক্সক্লুসিভ রিলিজ, এ যেন একটি নতুন ট্রেন্ড। সেই প্রেক্ষাপটে কোটি টাকার অফার ফিরিয়ে দেওয়া নিঃসন্দেহে ব্যতিক্রমী সিদ্ধান্ত। ইন্ডাস্ট্রির একাংশ মনে করছে, এই পদক্ষেপের মাধ্যমে বিজয়-রশ্মিকা হয়ত বার্তা দিতে চেয়েছেন, সবকিছুই বাজারজাত করার নয়। এখনও পর্যন্ত তাঁদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, উদয়পুরে ২৬ ফেব্রুয়ারি আদৌ সাত পাকে বাঁধা পড়েন কি না, সেটাই দেখার অপেক্ষায় তাঁদের অগণিত অনুরাগী। তবে একটি বিষয় পরিষ্কার, ব্যক্তিগত মুহূর্তকে ব্যক্তিগত রাখার সিদ্ধান্তে অনড় এই তারকা জুটি ইতিমধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rashmika Mandanna tax, Rashmika Mandanna net worth | শীর্ষে রশ্মিকা মন্দানা : বিয়ের আগে ৪.৬৯ কোটি টাকা কর দিলেন অভিনেত্রী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন