USA : মার্কিন যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে বন্দুকবাজের হামলা

SHARE:

মার্কিন যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে বন্দুকবাজের হামলা  

 

সাশ্রয় নিউজ ★ কলোরাডো : মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি নাইট ক্লাবে  বন্দুকবাজদের হামলায় ৫ জন প্রাণ হারিন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে উল্লেখ। ওই নাইট ক্লাব কর্তৃপক্ষ জানান, ‘আমাদের সম্প্রদায়ের ওপর বিবেকহীন হামলার ঘটনায় আমরা বিধ্বস্ত।’ সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর, শনিবার মাঝরাতের দিকে এই গুলির ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করেছেন। পুলিশ জানিয়েছেন, ‘ক্লাব কিউয়ে গুলির ঘটনায় এক সন্দেহভাজনকে জিম্মায় নেওয়া হয়েছে। সন্দেহভাজন এই হামলাকারীও আহত হয়েছেন। বর্তমানে তাকে চিকিৎসা চলছে।’ জানা যায়, কলোরাডোর ওই ক্লাবটি প্রাপ্তবয়স্ক সমকামীদের। হামলার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন