ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবস্থানে যাদবপুরের পড়ুয়ারা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবস্থানে যাদবপুরের পড়ুয়ারা। গতকাল বিকেলবেলা থেকে যাদবপুর ইউনিভার্সিটির আর্টস, সায়েন্স, ও ইঞ্জিনিয়ারিং -এর ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে বসেন। পড়ুয়াদের দাবি, ‘নির্বাচনের দিন ঘোষণা হোক । অথবা সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি তোলেন তাঁরা। গতকাল ইউনিভার্সিটির অরবিন্দ ভবনের সামনে শুরু হয় পড়ুয়াদের অবস্থান।




