রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, আগরতলা : বাংলা আকাদেমি আগরতলা দীর্ঘদিন ধরেই বাংলা সাহিত্য নিয়ে ব্যতিক্রমী কাজ করে চলছে। সারা বছর ধরে নানান অনুষ্ঠান, বই প্রকাশ সহ নতুন নতুন লেখকদের তুলে আনার চেষ্টা করছে। এবার তারা ব্যতিক্রমী কাজ হাতে নিয়েছে। বাংলা আকাদেমি আগরতলা পক্ষ থেকে ত্রিপুরায় বসবাসকারী লেখক অভিধান ২০২৫ (Tripura Writers Dictionary 2025) প্রকাশিত হবে। অভিধানটি ইংরেজিতে সংকলিত হবে। এই লেখক অভিধান সম্পাদনা করবেন ড. ভাস্কর রায় বর্মণ ও ড. মলয় দেব এবং সম্পাদনায় সহযোগিতা করবেন শুভ্রাংশু শেখর ভট্টাচার্য।
আরও পড়ুন : bridal skincare routine | বিয়ের আগে ত্বকে জেল্লা আনার ঘরোয়া উপায় : ব্রাইডাল স্কিন কেয়ার গাইড
উল্লেখ যে, ত্রিপুরায় বসবাসকারী যে কোনও ভাষার লেখক যাঁদের নূন্যতম একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁদের নামই এই অভিধানে নথিভুক্ত হবে। বাংলা আকাদেমি আগরতলা -এর পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত লেখক উক্ত অভিধানে নাম নথিভুক্ত করতে চান তাঁরা যেন ৩০ নভেম্বর, ২০২৫ এর মধ্যে নিম্নোক্ত ইমেল ঠিকানায় মেইল পাঠান। ইমেল ঠিকানাটি হল : banglaacademyagartala2022@gmail.com
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই বাংলা আকাদেমি আগরতলা -এর এই কাজটি ইতিমধ্যেই বিদ্বজ্জনদের ভেতর আলোচিত হচ্ছে। ত্রিপুরা তথা ভারতীয় বড় অংশের লেখক সমাজ মনে করেন, আকাদেমির এই কাজ একটি নথি হিসেবে চিহ্নিত হবে।
ছবি : সংগৃহীত




