Tripura : মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন ডাঃ মানিক সাহা

SHARE:

মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন ডাঃ মানিক সাহা

সাশ্রয় নিউজ ★ আগরতলা : মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন ডাঃ মানিক সাহা। আগরতলা বিবেকানন্দ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বাম-কংগ্রেস জোট শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে বলে উল্লেখ।

সদ্য সমাপ্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩ -এ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গড়ল বিজেপি। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সামনে রেখেই নির্বাচন লড়ে বিজেপি। বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা সর্ব শক্তি দিয়ে ত্রিপুরা উদ্ধারে নামে নির্বাচনী প্রচারের ভেতর দিয়ে। কিন্তু নির্বাচনের রায়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি।

ডাঃ মানিক সাহা ২০২০ সালে রাজ্য বিজেপির প্রধান হিসেবে দল তাঁকে মনোনীত করেন। টাউন বরদোয়ালি আসন থেকে উপনির্বাচন লড়েন তিনি। তার আগেই পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সরিয়ে বিজেপি ডাঃ মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব অর্পণ করে। বরদোয়ালি আসন থেকে উপনির্বাচনে লড়ে জয় পান।

ডাঃ মানিক সাহা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি একজন ডেন্টাল সার্জন। গত ২০১৬ সালে কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করবন। তারপর রাজ্য সভর সাংসদ হিসেবে রাজ্যসভায় যান। বিপ্লব দেব-এর পরে তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। বিধানসভা নির্বাচনে রাজ্যে জয়ের ধ্বজা টিকিয়ে রেখে দ্বিতীয় বারের জন্য ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব-ভার গ্রহণ করলেন ডাঃ মানিক সাহা।

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন