মায়ের সামনে খুন ছেলেকে
সাশ্রয় নিউজ ★ চণ্ডীতলা: প্রতিবেশীর বিরুদ্ধে এক যুবককে খুনের অভিযোগ থানায়। হুগলি জেলার চণ্ডীতলার জনাইয়ের ঘটনায় এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃত যুবকের নাম কৃষ্ণেন্দু দাস (৩২)। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে চণ্ডীতলা থানার পুলিশ। পলাতক দু’জনের বিরুদ্ধে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
মায়ের সামনেই ছেলেকে পিটিয়ে খুন করল প্রতিবেশী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়াল হুগলির চণ্ডীতলার জনাইতে। মৃতের নাম কৃষ্ণেন্দু দাস (৩২)। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে, পলাতক দুজন। মৃতের মা যুথিকা দাস জানান, তাঁর সামনে বিয়ারের বোতল ভেঙে মারা হয়েছে।
খুনের নেপথ্যে কী? পুলিশসূত্রে খবর যে, বাড়ি ও সম্পত্তি নিয়ে দুই পরিবাররে দীর্ঘদিনের ঝামেলা। দোলের দিন চণ্ডীতলার জনাই মধ্যপাড়ায় দোলের দিন দুপুরেবেলা রুনু সিং-এর সঙ্গে বচসা হয় কৃষ্ণেন্দু দাসের। মদ্যপ অবস্থায় রুনু ও তাঁর দুই ছেলে বুদো ও বাবু কৃষ্ণেন্দুর ওপর চড়াও হন। তিনজন লাথি, ঘুঁষি, ও লাঠিপেটা করে কৃষ্ণেন্দুকে। রক্তাক্ত হয় কৃষ্ণেন্দু। পরিবারের দাবি, বিয়ারের বোতল দিয়ে গলায় মারা হয়েছিল। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। কৃষ্ণেন্দুকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
চণ্ডীতলা থানার পুলিশ অভিযুক্ত খুনের অভিযোগ রুনু সিংকে গ্রেফতার করেছে। বাকি দুই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।




