লিভ ইন সঙ্গীকে খুনের চেষ্টা, আত্মঘাতী যুবক
সাশ্রয় নিউজ ★ কলকাতা : লিভ ইন সঙ্গীকে খুনের চেষ্টা, আত্মঘাতী যুবক। না অন্য কোনও জায়গার ঘটনা না। কলকাতার বিক্রমগড়ে এই নিজের লিভ ইন সঙ্গীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মঘাতী হন একজন যুবব। মৃতের নাম বিক্রম দাস। তিনি পেশায় একজন ক্যাব চালক ছিলেন। পুলিশ সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় এস এস কে এম হাসপাতাল-এ চিকিৎসাধীন মহিলা। লিটন দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় বলে উল্লেখ। পুলিশ সূত্রে খবর, লিটনের বাড়ি চম্পাহাটি এলাকায়। ওই মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠলে তাঁরা একটি ভাড়া বাড়িতে লিভ-ইন করতেন। এগারো বছর আগে ওই মহিলার বিয়ে হয় ও ডিভোর্স হয়ে যায় বলে জানা যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি আহত মহিলা পুলিশকে জানান, ‘ঘটনার আগে তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল। তারপরে লিটন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। পরে ঘর থেকে বাইরে বের করে দেয়।’ অন্যদিকে যুবকের মৃত্যু আত্মঘাতী, নাকি অন্য কিছু? ময়নাতদন্তের রিপোর্টে হাতে পেলে জানা যাবে বলে পুলিশসূত্রে উল্লেখ। ঘটনার তদন্ত করছে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড বিভাগ।
-প্রতীকী ছবি




