টোটো চালকদের ক্ষোভ বাড়ছে
সাশ্রয় নিউজ :: মুর্শিদাবাদ : সারাদিন শেষে টোটো চালিয়ে যে অর্থ হাতে আসে তা দিয়ে দিনগুজরান করেন টোটো চালকরা। ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে টোটো দৌরাত্ব বেড়েছে বলে মনে করেন আমজনতা। তবে বেশ কিছুদিন ধরে টোটো চালকদের চোখের ঘুম উড়ে গিয়েছে। কেন? তাঁদের কথায়, দিন শেষে যা আয় হয় টোটো থেকে তা দিয়ে সংসার চালাই। হঠাৎ করে জেলা আর টি ও অফিস থেকে জানানো হয়, এই টোটো চলবে না। নতুন টোটো কিনতে হবে একটি নির্দিষ্ট কোম্পানির। নির্দিষ্ট একটি কোম্পানির কেন? টোটো চালকদের কথায়, তা তো জানাননি। কিছু লিখিতও দেননি। এবং এও জানানো হয় যে, বাৎসরিক এককালীন একটা কর দিতে হবে আমাদের? আমরা ধার দনা করে গাড়ি কিনেছি। এত টাকা পাব কোথায়? পথে বসে যাব। মুর্শিদাবাদ জেলা রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার (বা আর টি ও) বিমল কমার শশর্মা-এর সঙ্গে এবিষয়ে অফিসে সংবাদমাধ্যম দেখা গেলে তিনি দেখা করেননি। তাঁর সহায়কের দ্বারা তিনি জানান, সাগরদীঘি উপ-নির্বাচনের কাজে তিনি ব্যস্ত। এখন কথা বলতে পারবেন না। উল্টো দিকে টোটো চালকরা আজ বহরমপুর হেড পোস্ট অফিসের সামনের রাস্তায় বিক্ষোভ সভা করেন। তাঁদের কথায়, তাঁরা এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে যাবেন।




