ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নমিনেশন ফাইল
সাশ্রয় নিউজ ★ আগরতলা : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সব কটি আসনে প্রার্থী দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। ২০২১ সাল থেকে ত্রিপুরার আরও বেশি করে সংগঠনে মনোনিবেশ করেন তৃণমূল নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনে মেঘালয় ও ত্রিপুরাকে পাখির চোখে দেখেছিল বঙ্গ তৃণমূলের একাংশ। সোমবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, এখনও বেশ কিছু আসনে প্রার্থী দেওয়া হবে। শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেলেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।



