Murshidabad : দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ

SHARE:

দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ 

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটল বহরমপুর। সোমবার বেলা ১১ টা নাগাদ বহরমপুর শহরে ব্যস্ত মানুষের ভিড়। বাসস্ট্যাণ্ড সংলগ্ন ট্রাফিক মোড়ের কাছে দুটো প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আঘাত পান দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ির ড্রাইভার। সুব্রত মুখার্জি নামে ওই ড্রাইভারের বাড়ি মুর্শিদাবাদ জেলারই গোয়ালজানে। স্থানীয় দোকানদারর ও পথ চলতি মানুষজন সুব্রত মুখার্জির প্রাথমিক শুশ্রূষা করে চিকিৎসার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। স্থানীয় দোকানদারদের কথায়, ‘হঠাৎ ট্রাফিক মোড় ক্রস করে গাড়িটি আরেকটি গাড়িতে ধাক্কা মারল। দেখলাম, ড্রাইভার অজ্ঞান হয়ে গেল। আমরা তাঁর মাথায় জল ঢালার পর জ্ঞান ফেরে। সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠিয়ে দিই।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন