বেপরোয়া গাড়ির ধাক্কায় অকালে প্রাণ গেল দু’জনের
সাশ্রয় নিউজ ★ কালনা : বেপরোয়া গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে অকালে প্রাণ হারান দুই জন। কালনা ন্যাশনাল পাড়া মোড়ে রবিবার দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একজন আরোহীও প্রাণ হারান, আহত হন তিনজন পথচারী। প্রত্যক্ষদর্শীদের কথায়, গাড়ির চালক মত্ত ছিলেন। বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। ১ জন কিশোর সাইকেল আরোহী ও ৩ জন পথচারীকে ধাক্কা মারার পরে গাড়িটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলে প্রাণ হারান সাইকেল আরোহী। স্থানীয় মানুষজন জানান, স্থানীয় একজন যুবক প্রভাত রজক গাড়িটির মালিক। মাসখানেক আগে তিনি গাড়িটি কেনেন। কাটোয়া-কালনা রোডে রবিবার দুই বন্ধুকে নিয়ে মত্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন প্রভাত বাবু। অবশ্য যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি বলেন, “গাড়িটি পুরনো। সেটি একটি গ্যারাজ থেকে নিয়ে এসে গাড়িটি বন্ধুদের নিয়ে চালিয়ে দেখছিলাম।” তিনি বলেন গাড়িটি তাঁর। পাপ্পু নামে একজন চালাচ্ছিলেন গাড়িটি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গাড়িটি উদ্ধার করে। অকাল প্রয়াত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে পুলিশ সূত্রে উল্লেখ।



