মিড ডে মিল প্রকল্প খতিয়ে দেখতে রাজ্যে পৌঁছলেন প্রতিনিধি দল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : মিড ডে মিল প্রকল্প খতিয়ে দেখতে রাজ্যে এসে পৌঁছলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। গতকাল সন্ধে ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌছেছেন প্রতিনিধি দলের ১১ জন সদস্য। দলটির নেতৃত্ব দিচ্ছেন পুষ্টিবিদ অনুরাধা রায়। রাজ্যের পক্ষে একজন সদস্যও দলটির সঙ্গে থাকবেন বলে বিশেষ সূত্রে খবর। কেন্দ্রীয় প্রতিনিধি দলে একজন UNICEF-এর প্রতিনিধিও রয়েছেন। সূত্রের খবর, মিড ডে মিলের প্রোজেক্ট ডাইরেক্টর তপন কুমার অধিকারী রাজ্য সরকারের পক্ষে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার সম্ভবনা আছে বলে বিশেষ সুত্রে জানা যায়। আজ সোমবার থেকে তাঁরা বিভিন্ন দলে ভাগ হয়ে রাজ্যের ৪ জেলার বিভিন্ন স্কুলে স্কুলে তদন্ত করবেন। কথা বলবেন, মিড ডে মিল-এর সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে। প্রাথমিকভাবে জানা যায়, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের বিভিন্ন স্কুলে গিয়ে খতিয়ে দেখবেন, মিড ডে মিল-এর টাকা ঠিকঠাক খরচ হচ্ছে কি না! স্কুলগুলি ঠিকমত অর্থ পাচ্ছে কি না! এছাড়াও মিড ডে মিল রান্নার সময় পর্যাপ্ত পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না! এছাড়াও শিক্ষার্থীরা পরিমিত পুষ্টি পাচ্ছে কি না তা-ও ক্ষতিয়ে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা।



