রাষ্ট্রপতি ভবনের অন্যতম আকর্ষণ মুঘল গার্ডেনের নতুন নাম অমৃত উদ্যান
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি: রাষ্ট্রপতি ভবনের অন্যতম আকর্ষণ মুঘল গার্ডেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের স্বাধীনতার ৭৫ বছরপূর্তি উপলক্ষ্যে মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করেন বলে উল্লেখ। সূত্রের খবর, মুঘল গার্ডেন-এর নাম এখন থেকে ‘অমৃত উদ্যান।’ আগামী ৩১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত, দু-মাস সাধারণ মানুষদের জন্য ‘অমৃত উদ্যান’ খোলা থাকবে। সাধারণ শিক্ষিতজনদের বক্তব্য, ‘বিজেপি সরকারের শাসনকালে বহু ঐতিহাসিক জায়গারই নাম পরিবর্তন হয়। মুঘল গার্ডেন-এর নাম পরিবর্তন সেই তালিকায় নয়া সংযোজন।’



