তৃণমূল নেতার প্রয়াণ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আকস্মিক প্রয়াত হন দক্ষিণ দমদম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা, ধনঞ্জয় মজুমদার। ধনঞ্জয় বাবু এলাকার মানুষের কাছে ভাই নামে পরিচিত ছিলেন। এবং তৃণমূল কংগ্রেসের নিষ্ঠাবান কর্মী ছিলেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়। গত ১৮ জানুয়ারি প্রয়াত হন তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন। তিনি তাঁর শোকবার্তায় জানান, ‘তাঁর আকস্মিক প্রয়াণে, আমি গভীর ভাবে মর্মাহত ও শোকস্তব্ধ…তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি.. তাঁর পরিবার – শুভানুধ্যায়ীদের জানাই গভীর সমবেদনা।’ দক্ষিণ দমদম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতার প্রয়ানে শোকসন্তপ্ত এলাকা।




