Hannan Molla : পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ

SHARE:

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ

সাশ্রয় নিউজ ★ বর্ধমান : সোমবার ২১ তারিখ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল, বর্ধমান-এর নীলপুরে।

এদিন একাদশ রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ-র জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা উপস্থিত হল। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে এই সমাবেশ, বেশ অর্থপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

ওই সমাবেশে বক্তব্য রাখেন, সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা, অম্বিকেশ মহাপাত্র, সংগঠনের রাজ্য নেতৃত্ব এবং ১২ জুলাই কমিটির নেতৃত্ব। সমাবেশ ঘিরে দলীয় কর্মীদের মধ্যে সক্রিয়তা লক্ষ্য করার মতন ছিল বলে দাবী সংগঠনটির।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment