অভিষেকের নেতৃত্বে আজ থেকে দিল্লিতে দু’দিনের কর্মসূচী তৃণমূল কংগ্রেসের
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে আজ থেকে দিল্লিতে কর্মসূচী পালন করবে তৃণমূল কংগ্রেস। দু’দিনের এই কর্মসূচীতে তৃণমূল কংগ্রেস হাতিয়ার করেছে ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার মতো বিষয়গুলি। ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। রাজ্য থেকে তৃণমূল কর্মীসমর্থকরাও দিল্লি পৌঁছন। আজ রাজঘাটে গান্ধীজিকে জন্মদিনের শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচী শুরুর কথা। কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি নিয়েও সরব তৃণমূল ছাত্র-যুব। তাঁদের অভিযোগ ‘বাংলাকে বঞ্চনা করে নতুন সংসদ ভবন কেন?’ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই অভিযোগে নতুন সংসদ ভবন অভিযান করবে তৃণমূল ছাত্রযুব।
-ফাইল চিত্র




