Suvendu Adhikari latest speech | বড়ঞায় পরিবর্তন সংকল্প সভায় শুভেন্দু অধিকারীর তোপ: রাজ্যে দুঃশাসন, দুর্নীতি আর মিথ্যাচারের বিরুদ্ধে এবার মানুষের জেগে ওঠার সময়

SHARE:

এই ‘পরিবর্তন সংকল্প সভা’ আগামী দিনের সংগঠনিক লড়াইয়ের পথ তৈরি করবে। জেলার বিভিন্ন ব্লক ও গ্রামে প্রতিবাদ কর্মসূচি বাড়ানো হবে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, মুর্শিদাবাদের এই সভা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজনৈতিক অবস্থানকে আরও জোরদার করার এক উদ্যোগ।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ আবার উত্তপ্ত। রাজ্যজুড়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে “সীমাহীন দুর্নীতি, নারী নির্যাতন, খুন-ধর্ষণ এবং প্রশাসনিক ব্যর্থতা” এই সব অভিযোগকে সামনে রেখেই শনিবার, ২৩ নভেম্বর ২০২৫ তারিখে মুর্শিদাবাদের বড়ঞার ডাকবাংলা হাট ময়দানে অনুষ্ঠিত হল বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলার উদ্যোগে ‘পরিবর্তন সংকল্প সভা’।

সভামঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্যে ছিল তীব্র আক্রমণ, রাজনৈতিক বার্তা এবং আগামী দিনে পরিবর্তনের ডাক। সভাস্থলে শুরু থেকেই ছিল জনতার উৎসাহ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকরা এসে ভিড় জমান। বক্তৃতা শুরুতেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেন, “রাজ্যে আজ সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। দুর্নীতি আর লুটপাট যেন নিত্যদিনের ঘটনা। যারা ক্ষমতায় আছে, তাদের কাছে মানুষের স্বার্থ বলতে কিছু নেই।” তিনি দাবি করেন, গত কয়েক বছরের প্রশাসনিক পতন রাজ্যের উন্নয়নকে পিছিয়ে দিয়েছে। “একটা রাজ্য যেখানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সরকারি প্রকল্প, সব কিছুতেই টাকা ছাড়া কিছুই হয় না, সেই রাজ্যে প্রকৃত পরিবর্তন অপরিহার্য,” এভাবেই আক্রমণ শানান তিনি।

SIR নিয়ে রাজ্য সরকারের বক্তব্য ও প্রচারের বিরুদ্ধেও নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “SIR নিয়ে যেভাবে সরকার মিথ্যা তথ্য ছড়াচ্ছে, সেটা সম্পূর্ণ পরিকল্পিত প্রতারণা। মানুষের চোখে ধুলো দিতে অভ্যস্ত এই সরকার।” সভায় উপস্থিত অন্য বক্তারাও তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের উপর চলছে ‘রাজনৈতিক সন্ত্রাস’। গ্রামের পঞ্চায়েত থেকে ব্লক অফিস, সব জায়গায় স্বচ্ছতার বদলে চলছে ‘দলদাস’-এর রাজনীতি। 

আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ একুশ-তম কিস্তি)

বড়ঞার স্থানীয় নেতারা বলেন, “দুর্নীতি আর অত্যাচারের বিরুদ্ধে মানুষ এবার মুখ খুলছে। এই সভা তারই প্রমাণ।” এক কর্মী বলেন, “এখানে কাজ পেতে গেলে তৃণমূল করা বাধ্যতামূলক, এমন দিন আর মানুষ মানবে না।” শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও বলেন, “আজ হাট ময়দানের এই ভরা জনসমুদ্র প্রমাণ করছে, মুর্শিদাবাদ বদল চাইছে। পশ্চিমবঙ্গ বদল চাইছে। আর সেই পরিবর্তনের পথ দেখাবে বিজেপি।” রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলতে গিয়ে তিনি বিভিন্ন ঘটনার উল্লেখ করেন। “নারী নিরাপত্তা এখন রাজ্যে সবচেয়ে বড় প্রশ্ন। প্রতিনিয়ত ঘটে চলা নৃশংস ঘটনাগুলির বিচার নেই, দায় নেই। আর প্রশাসন শুধু শাসকদলের ইশারায় চলে,”  অভিযোগ শুভেন্দুর। তিনি আরও দাবি করেন, “যে সরকার মানুষের ভোটে নয়, সন্ত্রাস আর অনিয়মে টিকে থাকে, সেই সরকারের পতন সময়ের অপেক্ষা মাত্র।”

সভা শেষে বিজেপি নেতৃত্ব জানান, এই ‘পরিবর্তন সংকল্প সভা’ আগামী দিনের সংগঠনিক লড়াইয়ের পথ তৈরি করবে। জেলার বিভিন্ন ব্লক ও গ্রামে প্রতিবাদ কর্মসূচি বাড়ানো হবে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, মুর্শিদাবাদের এই সভা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজনৈতিক অবস্থানকে আরও জোরদার করার এক উদ্যোগ। জেলার মুসলিম-প্রধান জনসংখ্যার মধ্যেও বিজেপি সমর্থন বাড়ানোর চেষ্টা স্পষ্ট বলে মনে করছেন অনেকে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে, এই অভিযোগগুলি শুধুই রাজনৈতিক নাটক। তারা জানিয়েছে, “রাজ্যে উন্নয়নই প্রকৃত সাফল্যের প্রমাণ।” যদিও শনিবারের সভায় বিপুল ভিড় দেখে রাজনৈতিক মহল মানছে, বড়ঞার ময়দানে জনসমাবেশ বিজেপিকে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে, রাজ্যের রাজনৈতিক অবস্থান যে আগামী মাসগুলোতে আরও উত্তপ্ত হতে চলেছে, তা বড়ঞার এই সভার জনসমুদ্রেই স্পষ্ট হয়ে গেল। 

ছবি : সংগৃহীত

আরও পড়ুন :PM Modi Pinarayi Vijayan Meeting | কেরালার মুখ্যমন্ত্রীর নয়াদিল্লি মিশন: রাজ্যের আর্থিক সুরক্ষা ও উন্নয়নের গতি বাড়াতে মোদীর হস্তক্ষেপ কামনা, বার্তা : ‘কেন্দ্র-রাজ্য সহযোগিতাই জাতীয় স্বার্থের পথ’

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন