হৃদরোগে আক্রান্ত সুস্মিতা, সোশাল মিডিয়ায় জানালেন নিজেই
সাশ্রয় নিউজ ★ মুম্বই : হৃদরোগে আক্রান্ত সুস্মিতা, সোশাল মিডিয়ায় জানালেন নিজেই। তিনি সোশাল মিডিয়ায় এও জানান, কয়েকদিন আগে তাঁর হার্ট অ্যাটাক হয়। চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টি করেন। সেন্টও বসান চিকিৎসকরা।

সুস্মিতা লেখেন, এখন তিনি অনেকটাই সুস্থ্য। পাশাপাশি বাবার সঙ্গে একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন। বলেন বাবা তাঁকে বলেছেন, “Keep your heart happy & courageous, and it’ll stand by you when you need it the most Shona” (‘নিজের হৃদয়কে খুশি রাখো এবং সাহসী করে তোলো। কারণ সে তখন তোমার পাশে থাকবে, যখন তাঁকে তোমার সবথেকে বেশি দরকার হবে।’)। তাঁর এই পোস্ট আলোড়ন তৈরি করে তাঁর অনুরাগীদের ভেতর। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা। সুস্মিতা ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, ‘চিকিৎসকরা আমায় বলেছেন, আমার হৃদয়, সত্যিই বড়।’ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন বিশ্ব সন্দরী ।




