Sagardighi By Election : ‘তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রায় মানুষের’ : জোট প্রার্থী বায়রন বিশ্বাস

SHARE:

‘তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রায় মানুষের’ : জোট প্রার্থী 

সাশ্রয় নিউজ ★ সাগরদীঘি : সাগরদীঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের রেকর্ড থমকে দিল কংগ্রেস বাম জোট। আজ ওই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন জোট প্রার্থী বায়রন বিশ্বাস। তিনি তাঁর জয়কে ব্যাখ্যা করেন, ‘তৃণমূলের দূর্নীতির বিরুদ্ধে রায় মানুষের।’ তিনি আরও বলেন, এখন থেকে তিনি আস্তে আস্তে সাগরদীঘির মানুষের উন্নয়ন ও মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করবেন।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস-আইএসএফ জোট থেকে কেবলমাত্র নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হোন। বাকী আসনগুলিতে তৃণমূল কংগ্রেসের কাছে পর্যদুস্ত হতে হয়। কিন্তু রাজ্যের মন্ত্রী তথা সাগরদীঘি বিধানসভা কেন্দ্রের এমএলএ সুব্রত সাহা অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তারপর সাগরদীঘি আসনে উপনির্বাচন ঘোষণা করেন নির্বাচন কমিশন। ওই নির্বাচনে কংগ্রেস ও বাম জোট প্রার্থী বায়রন বিশ্বাস আজ বিজয়ী হন। আমজনতার মন্তব্য, নওশাদ সিদ্দিকীর পরে আরও একজন বিরোধী মুখ হিসেবে বসবেন বিধানসভায়।

Sasraya News
Author: Sasraya News

1 thought on “Sagardighi By Election : ‘তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রায় মানুষের’ : জোট প্রার্থী বায়রন বিশ্বাস”

Leave a Comment