২০২৪-এ একা লড়ার বার্তা মুখ্যমন্ত্রীর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার সম্ভবনা আছে? মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা একা লড়ব মানুষের সমর্থন নিয়ে, তৃণমূল কংগ্রেস আর মানুষের জোট হবে’, মন্তব্য মমতার।




