অ্যাডিনো ভাইরাস নিয়ে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : অ্যাডিনো ভাইরাস নিয়ে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর। আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১২ টা কেসের মধ্যে মাত্র ২ টো অ্যাডিনো ভাইরাস-এর হদিস। ভয় পাওয়ার কারণ নেই, ৫ হাজার বেড তৈরি আছে। চিকিৎসার জন্য ৬০০ চিকিৎসক রেডি। এটা ঋতুভিত্তিক সংক্রমণ, আক্রান্তর সংখ্যা ক্রমে কমছে’। কিন্তু, হাসপাতালগুলিতে রোগী ভর্তির হার প্রতিনিয়ত বাড়ছে। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন-এ নেই অ্যাডিনো ভাইরাস টেস্ট কিট। এবিষয়ে কিছুই বলেননি মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ওই সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদীঘি উপ-নির্বাচন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হার সম্পর্কে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ‘সিপিএম-কংগ্রেস একসঙ্গে আছে। সিপিএম কংগ্রেসকে সাহায্য করেছে বিজেপি।’ ওই সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ২০২৪ সালে একা লড়ার বার্তা দেন।
অন্যদিকে সাগরদীঘি উপনির্বাচনে কংগ্রেস-বাম জোট প্রার্থী বায়রন বিশ্বাস-এর জয় সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘কংগ্রেস ও বামেরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে।’



