রক্ষাকবচ পেলেন গৌতম পাল ও পার্থ কর্মকার
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : সুপ্রিম কোর্ট অবশেষে রক্ষাকবচ দিল প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল ও ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে। ওএমআর শিট কেলেঙ্কারি মামলায় কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে তাঁরা সুপ্রিম কোর্টে যান। গতকাল ওই মামলার দ্বিতীয় শুনানি ছিল। সুপ্রিম কোর্ট ওই মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর নির্দেশের ওপর স্থাগিতাদেশ দেন। এবং বলেন, এই মামলার শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত গ্রেফতার করা যাবে না গৌতম পাল ও পার্থ কর্মকারকে।
-ফাইল চিত্র




