সুনীলের সমালোচনায় বিদ্ধ শুভমন
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ২০২৩-এ ভারত ও পাকিস্তান ম্যাচে ভারতীয় ব্যাটারদের গতকাল সমালোচনা ছুঁড়ে দেন সুনীল গাওস্কার। শুভমন গিল সম্পর্কে সানির বক্তব্য ‘শুভমন গিলকে গিলে দেখায়। নিজের চেনা ছন্দে ছিলেন না। দেখে মনে হচ্ছিল আত্মবিশ্বাসের অভাব আছে। তাই নিজের খাতা খুলতে অনেক সময় লাগায়। আমরা শুভমন গিলকে চিনি, গতকাল সেরকম ছিল না।’ শুধু শুভমনই না, ভারতীয় দলের প্রাক্তন সদস্য রোহিত ও বিরাটদের নিয়ে বলেন, ‘রোহিত ও বিরাট পায়ের ব্যবহার করতে পারত। ব্যাট ও পায়ের মধ্যে রোহিতের একটি বড় ফাঁক ছিল।’ কিন্তু ঈশান সম্পর্কে মুগ্ধতায় অকপট সানি, ‘ঈশান দেখিয়ে দিল একজন ওপেনিং ব্যাটার কোন পজিশনে ব্যাট করতে পারে। কিন্তু উল্টোটাও সহজ নয়। মিডল অর্ডার ব্যাটারদের ওপেন করা কঠিন। কিন্তু ওপেনারকে যে কোনও জায়গায় নামানো যায়।’
-ফাইল চিত্র



