এই সময় সামনে থেকে যাঁরা কবিতা লেখেন কবি আমিনা তাবাসসুম ওঁদের ভেতর অন্যতম। কবিতার ভেতরে তলিয়ে গিয়ে কবিতার আদ্যোপান্ত নিরীক্ষণ ওঁর কবিতার বৈশিষ্ট্য। ‘দু-মুঠো চুমুর দিব্যি’ কবির প্রকাশিত কাব্যগ্রন্থ। সম্পাদনা করেন ‘আসা’ নামে একটি সাহিত্য পত্রিকা। সাশ্রয় নিউজ-এর অন্যতম একজন। আজকের পাতায় রইল কবির কবিতা।
আ মি না তা বা স সু ম
জন্মদিন
যতবার জন্মদিন আসে, জন্মদিন যায়
নিয়ে যায় আমাদের আয়ু
আমাদের অতীতের ভালোবাসা, মন্দবাসা
সবকিছু
প্রজাপ্রতি রঙে সাজিয়ে রাখে সময়
তবুও খাওয়া শেষে যেটুকু বেঁচে থাকে
তাই নিয়েই ছুটে চলে দুরন্ত আরোহী
মেদহীন কুয়াশার মলাট চিরে চিরে
স্ফটিকের পিদিম কেনে
বোধিবৃক্ষের নিচেই
আমরা তো তারই প্রতিধ্বনি গড়ি
ভালোবাসা বেড়ে যাক প্রতি জন্মদিনে
নক্ষত্রের উপনদী হতে হতে
সব আলো আর জোনাকিরা
নাভিকুন্ডুর স্রোতে ভেসে জেগে ওঠে পুনঃ
এপিটাফ দূরে যাক কোনও এক সমুদ্রের গভীরে
জন্মদিন! জন্মদিন বেড়ে যাক জীবনের সুরে
🍁নিউজ-এ আপনিও দিতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, উপন্যাস … ★ ই-মেল : sasrayanews@gmail.com




