নিয়োগ দুর্নীতি মামলায় ১৯ জুন পর্যন্ত জেল হেফাজত পার্থ-অর্পিতার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা। আজ আদালত তাঁদের ১৯ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে মানিক ভট্টাচার্য-এর স্ত্রী ও পুত্রকেও ১৯ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বিচারপতির।



