রাজু ঝাঁ মার্ডার কেসে গ্রেফতার একজন
সাশ্রয় নিউজ ★ দূর্গাপুর : রাজু ঝাঁ মার্ডার কেসে গ্রেফতার একজন। পুলিশ সূত্রে খবর যে রাজু ঝাঁ হত্যা মামলায় অভিজিৎ মণ্ডল নামে এক ব্যক্তি দূর্গাপুর থেকে গ্রেফতার করেন পুলিশ। চলতি মাসের এক তারিখ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে রাজু ঝাঁ’কে দুষ্কৃতিরা গুলি করে হত্যা করে। শক্তিগড়ে ওই হত্যাকাণ্ডের ফুটেজ প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, ওই হত্যাকাণ্ডের সময় রাজুর সঙ্গে ছিলেন আব্দুল লতিফ। তিনি বীরভূমের ইলামবাজার পশু হাটের মালিক। পরে ওই আব্দুল লতিফ রহস্যজনকভাবে উধাও হয়ে যান। এছাড়াও ওইসময় রাজুর সঙ্গে ছিলেন তাঁর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়। ১ এপ্রিল শক্তিগড়ে রাজু ঝাঁ গুলিবিদ্ধ হাওয়ার পরে অভিজিৎ মণ্ডল নামে এক ব্যক্তি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলে উল্লেখ। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন।




