সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, নতুন দিল্লি, ২০ সেপ্টেম্বর : ভারতীয় মহিলা ক্রিকেটে আরও একটি মাইলফলক যোগ হল স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) নামের পাশে। বাংলাদেশের বিরুদ্ধে চলতি মহিলা এশিয়ান গেমসের সেমিফাইনালে মাত্র ১৯ বলে ৩৭ রান করেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ইতিহাস গড়লেন ভারতের সহ-অধিনায়ক। নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন তারকা সুজি বেটসকে (Suzie Bates) পিছনে ফেলে মহিলা টি-২০ ক্রিকেটে ব্যাট হাতে নতুন রেকর্ড গড়েছেন মন্ধানা। ম্যাচে তাঁর ইনিংসটি খুব দীর্ঘ হয়নি। ১৯ বলে ৩৭ রান করে ফিরে যান ভারতীয় ওপেনার। কিন্তু সেই সংক্ষিপ্ত ইনিংসই তাঁকে পৌঁছে দিয়েছে এমন একটি রেকর্ডের সামনে, যা মহিলা ক্রিকেটের ইতিহাসে দীর্ঘদিন ধরে সুজি বেটসের দখলে ছিল।
বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে স্মৃতি মন্ধানার সামনে ছিল বেটসকে ছাপিয়ে যাওয়ার সুযোগ। প্রয়োজনীয় রান করার পরেই সেই অপেক্ষার অবসান ঘটে। আন্তর্জাতিক মহিলা টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে আসেন ভারতীয় ব্যাটার।মহিলা টি-২০ ক্রিকেটে মন্ধানার মোট রান এখন ৪৭৮৮। সুজি বেটস থেমেছেন ৪৭৫৮ রানে। অর্থাৎ নিউজিল্যান্ডের কিংবদন্তী ব্যাটারকে ৩০ রানে পিছনে ফেলেছেন ভারতের সহ-অধিনায়ক। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), তাঁর সংগ্রহ ৪৩২৭ রান। শ্রীলঙ্কার (Sri Lanka) চামারি আতাপাত্তু (Chamari Athapaththu) ৪২৮২ রান নিয়ে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন (Sophie Devine), তাঁর রান ৩৮১৭।
উল্লেখ্য যে, মন্ধানার এই কীর্তি হঠাৎ করে আসেনি। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ধীরে ধীরে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন স্মৃতি। বাঁহাতি এই ওপেনারের ব্যাটিংয়ে যেমন আক্রমণাত্মক ক্রিকেটের ছাপ রয়েছে, তেমনই রয়েছে দীর্ঘ সময় ধরে রান করে যাওয়ার ধারাবাহিকতা। টি-২০ ক্রিকেটের দ্রুতগতির পরিবেশেও নিজের ব্যাটিংশৈলী ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি একের পর এক মাইলফলক ছুঁয়েছেন। শুধু টি-২০ ক্রিকেটেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটের সামগ্রিক পরিসরেও মন্ধানার নাম এখন শীর্ষ সারিতে। ২০২৬ সালের এশিয়া কাপে হংকং, চিনের (Hong Kong, China) বিরুদ্ধে ম্যাচে তিনি মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডের পর এবার মহিলা টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটের রান তালিকাতেও প্রথম স্থানে উঠে এলেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। ফলে সাদা বলের দুই ফরম্যাটেই তাঁর ব্যাটিংয়ের ধারাবাহিকতা আরও একবার সামনে এল।
আরও পড়ুন : Rohit Sharma | নতুন রূপে রোহিত শর্মা : ফিটনেসে বদলে গেল হিটম্যান, ক্রিকেট দুনিয়া মুগ্ধ
স্মৃতি মন্ধানার আন্তর্জাতিক ক্রিকেটের মোট রান এখন ১০,৯৫০। এর মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাটে মোট সংগ্রহ ৫৪১১ রান আর টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭৫১ রান। পরিসংখ্যান অনুযায়ী এই হিসাবের সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালের রান যোগ হয়ে টি-২০ তালিকায় তাঁর নতুন অবস্থান তৈরি হয়েছে। আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ১৪ ও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে দু’টি শতরান। উল্লেখ্য যে, গত বছর ইংল্যান্ডের (England) বিরুদ্ধে নিজের প্রথম টি-২০ আন্তর্জাতিক শতরান করেছিলেন স্মৃতি মন্ধানা। সেই ইনিংসের মাধ্যমে ভারতীয় মহিলা ক্রিকেটে তিনি আরও একটি রেকর্ড গড়েছিলেন। মহিলা ক্রিকেটে তিন ফরম্যাটেই শতরান করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে তাঁর নাম উঠে আসে। টেস্ট, এক দিনের ক্রিকেট আর টি-২০ তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেটেই শতরান করার কৃতিত্ব তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সংযোজন তা বলার অপেক্ষা না।
স্মৃতি মন্ধানার ব্যাটিংয়ের পরিসংখ্যান দেখলে তাঁর দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটের ছবিটিও পরিষ্কারভাবে পাওয়া যায়। ২০১৩ সালে অভিষেকের পর এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন স্মৃতি। সময়ের সঙ্গে ক্রিকেটের ধরন বদলেছে, টি-২০ ক্রিকেটের গুরুত্ব বেড়েছে, মহিলাদের ক্রিকেটে আন্তর্জাতিক প্রতিযোগিতাও আরও তীব্র হয়েছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মন্ধানা নিজের ব্যাটিংকে বারবার নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। মহিলা ক্রিকেটে টি-২০ ফরম্যাটের জনপ্রিয়তা বৃদ্ধির সময় স্মৃতি মন্ধানার উত্থানও উল্লেখযোগ্য। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন টি-২০ প্রতিযোগিতায় তাঁর উপস্থিতি তাঁকে এই ফরম্যাটের অন্যতম পরিচিত মুখ করে তুলেছে। দ্রুত রান তোলার ক্ষমতা, পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিং আর বড় ইনিংস খেলার দক্ষতার কারণে ভারতের টি-২০ পরিকল্পনায় স্মৃতি মন্ধানার গুরুত্ব দীর্ঘদিন ধরেই রয়েছে।
চলতি এশিয়ান গেমস-এ সেমিফাইনালেও তাঁর ১৯ বলে ৩৭ রানের ইনিংসটি সেই আক্রমণাত্মক মানসিকতারই পরিচয় দিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও এই ম্যাচে ব্যক্তিগতভাবে বড় স্কোর করতে পারেননি, কিন্তু প্রয়োজনীয় রান তুলে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেলেছেন। ক্রিকেটে অনেক সময় একটি ছোট ইনিংসও বড় রেকর্ডের দরজা খুলে দেয়। বাংলাদেশের বিরুদ্ধে স্মৃতি মন্ধানার ইনিংসটি সেই ধরনেরই একটি উদাহরণ হয়ে থাকল তা বলার অপেক্ষা রাখে না। স্মৃতির কীর্তির পর অভিনন্দন জয় শাহ। জয় শাহ (Jay Shah) সামাজিক মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে লেখেন, মহিলা টি-২০ রান তালিকার শীর্ষে উঠে ৪৭৮৮ রান করার জন্য স্মৃতি মন্ধানাকে শুভেচ্ছা। তাঁর মতে, এই রেকর্ড মহিলা ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছে ও তরুণ ক্রিকেটপ্রেমীদের সামনে নতুন মানদণ্ড তৈরি করছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বহু মাইলফলক আসবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন।
স্মৃতি মন্ধানার রেকর্ডের আর একটি গুরুত্বপূর্ণ দিক হল, মহিলা ক্রিকেটে দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকা একাধিক তারকার সঙ্গে তাঁর নাম এখন একই তালিকায়। সুজি বেটস, হরমনপ্রীত কৌর, চামারি আতাপাত্তু ও সোফি ডিভাইনের মতো প্রতিষ্ঠিত ক্রিকেটারদের সঙ্গে একই পরিসংখ্যানে জায়গা করে নেওয়া তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের বিস্তারকে সামনে আনে। বিশেষ করে সুজি বেটসকে পেরিয়ে যাওয়া এই রেকর্ডের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। নিউজিল্যান্ডের হয়ে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বেটস মহিলা ক্রিকেটের অন্যতম সফল টি-২০ ব্যাটার হিসেবে পরিচিত। তাঁর দীর্ঘদিনের রানসংগ্রহকে ছাপিয়ে স্মৃতি মন্ধানা শীর্ষে পৌঁছেছেন। ফলে মহিলা টি-২০ ক্রিকেটের রান তালিকায় এবার নতুন রাজত্ব শুরু হল ভারতের সহ-অধিনায়কের।
স্মৃতি মন্ধানার সামনে এখনও দীর্ঘ পথ। বয়স ও আন্তর্জাতিক অভিজ্ঞতার বিচারে তাঁর ক্রিকেটজীবনে আরও বহু ম্যাচ খেলার সুযোগ রয়েছে। ফলে বর্তমান রেকর্ড ভবিষ্যতে আরও বড় সংখ্যায় পৌঁছতে পারে। যদিও ভবিষ্যতের পরিসংখ্যান এখনই নির্ধারণ করা যায় না, কিন্তু ৪৭৮৮ রান তাঁকে ইতিমধ্যেই মহিলা টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের শীর্ষস্থানীয় ব্যাটারদের একজন করে দিয়েছে। ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের (ICC Women’s Cricket World Cup) চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন স্মৃতি মন্ধানা। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সামগ্রিক রানসংগ্রহে এক দিনের ক্রিকেটের অবদানও বড়। টি-২০ ক্রিকেটে তাঁর নতুন রেকর্ডের সঙ্গে সেই ওয়ান ডে পারফরম্যান্স যোগ করলে বোঝা যায়, ভারতীয় ক্রিকেটে তাঁর ভূমিকা শুধু একটি ফরম্যাটেই সীমাবদ্ধ নয়।
মহিলা ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিংয়ের সঙ্গে মন্ধানার নাম দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে। ওপেনার হিসেবে নতুন বল সামলানো থেকে শুরু করে ইনিংসের গতি নিয়ন্ত্রণ, দুই ভূমিকাতেই তাঁকে দেখা যায়। বড় রান করার পাশাপাশি দলকে দ্রুত শুরু এনে দেওয়ার দায়িত্বও তাঁর কাঁধে থাকে। সেই জায়গা থেকেই আন্তর্জাতিক টি-২০-তে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া তাঁর দীর্ঘ ক্রিকেটযাত্রার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালের ১৯ বলে ৩৭ রান হয়ত স্কোরকার্ডে একটি ছোট ইনিংস হিসেবেই থাকবে। কিন্তু সেই ৩৭ রানই ইতিহাসের রান তালিকায় স্মৃতি মন্ধানাকে সুজি বেটসের ওপরে তুলে দিয়েছে। ব্যক্তিগত ইনিংসের দৈর্ঘ্য নয়, তার সঙ্গে যুক্ত হয়ে থাকা মাইলস্টোনই শেষ পর্যন্ত এই ম্যাচটিকে তাঁর ক্রিকেটজীবনের উল্লেখযোগ্য দিক হিসেবে চিহ্নিত হয়ে রইল। উল্লেখ্য যে, ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ হিসেবে মন্ধানার পথচলা এখন আরও একটি নতুন পর্বে প্রবেশ করল। আন্তর্জাতিক ক্রিকেটে ১০,৯৫০ রানের মাইলফলক, এক দিনের ক্রিকেটে ৫৪১১ রান, টি-২০ ক্রিকেটে শীর্ষস্থান ও তিন ফরম্যাটে শতরানের রেকর্ড, এই পরিসংখ্যানগুলি তাঁর ক্রিকেটজীবনের বিস্তৃত ছবিটাই সামনে আনে। বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে ১৯ বলে ৩৭ রান করে তাই স্মৃতি মন্ধানা শুধু ম্যাচের স্কোরকার্ডে একটি ইনিংস যোগই করেননি, মহিলা টি-২০ ক্রিকেটের রেকর্ড বইয়েও নিজের নামের পাশে নতুন একটি চ্যাপ্টারও লিখে ফেলেছেন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন :Smriti Mandhana 124 runs, Smriti Mandhana world record | এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড স্মৃতি মন্ধানার! মিতালি রাজকে টপকে ইতিহাস, অথচ জানতেনই না




