Smriti Mandhana performance Lord’s, Kranti Goud five wicket haul India Women | লর্ডসে ইতিহাসের গন্ধ! মন্ধানার ব্যাটে জ্বলে উঠল ভারত, ক্রান্তির পাঁচ উইকেটে ভেঙে পড়ল ইংল্যান্ড

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, লন্ডন: পুরুষদের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিক হতাশার মাঝেই একেবারে ভিন্ন ছবি তুলে ধরছে ভারতের মহিলা দল। লর্ডসের (Lord’s) ঐতিহাসিক টেস্টে দ্বিতীয় দিনের শেষে দাপট দেখাল ভারত। ব্যাট ও বল, দু’দিকেই আধিপত্য বিস্তার করে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছে স্মৃতি মন্ধানারা (Smriti Mandhana)। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের লিড ২৬৯ রান, হাতে এখনও রয়েছে দু’দিন। ফলে জয়ের সম্ভাবনা জোরালোভাবেই উঁকি দিচ্ছে।

আরও পড়ুন : Sonakshi Sinha wedding, interfaith marriage story | বিয়ের স্মৃতিতে ধর্মের মেলবন্ধন! সোনাক্ষী সিন্‌হার মুখে উঠে এল গায়ত্রী মন্ত্র ও আজানের অনন্য মুহূর্ত

প্রথম ইনিংসে ২৮৫ রান তুলে মজবুত ভিত গড়ে দেয় ভারত। সেই সঙ্গে প্রথম দিনেই ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করেছিল বোলাররা। দ্বিতীয় দিনে সেই চাপ আরও বাড়িয়ে দেয় ভারতীয় আক্রমণ। দিনের শুরু থেকেই শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে বারবার সমস্যায় ফেলে দেন ক্রান্তি গৌড় (Kranti Goud) ও তাঁর সঙ্গীরা। এই ম্যাচে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ক্রান্তি গৌড়। লাল বলের ক্রিকেটে প্রথম বার পাঁচ উইকেট নিয়ে নিজের নাম তুলে ফেললেন রেকর্ডের খাতায়। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর এই পারফরম্যান্স বড় ভূমিকা নিয়েছে। ইংল্যান্ডের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন ন্যাট শিভার-ব্রান্ট (Nat Sciver-Brunt) ও অ্যামি জোন্স (Amy Jones)। পঞ্চম উইকেটে তাঁদের ৮৪ রানের জুটি কিছুটা আশা জাগিয়েছিল স্বাগতিকদের শিবিরে। জোন্স নিজের টেস্ট কেরিয়ারে দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করেন, যা দলের লড়াইকে কিছুটা সময়ের জন্য টিকিয়ে রেখেছিল।

সেই সেই প্রতিরোধ দীর্ঘস্থায়ী হয়নি। জোন্স আউট হওয়ার পর দ্রুত গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। মাত্র ১৭০ রানে থেমে যায় তাদের প্রথম ইনিংস। ক্রান্তির পাশাপাশি স্নেহ রানা (Sneh Rana) ও সায়লী সাতঘরে (Sayali Satghare) গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলকে এগিয়ে দেন। বোলারদের ধারাবাহিক আক্রমণে ইংল্যান্ডের ব্যাটারদের ছন্দ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখায়। টেস্ট ম্যাচ হলেও তাঁদের ব্যাটিংয়ে ছিল সাদা বলের ছাপ। রান তোলার গতি ছিল দ্রুত, ওভার প্রতি চার রানের বেশি করে এগিয়ে যায় স্কোরবোর্ড। প্রথম ইনিংসে বড় রান না পেলেও দ্বিতীয় ইনিংসে শেফালি বর্মা (Shafali Verma) গুরুত্বপূর্ণ ৩৩ রান করে দলকে ভালো শুরু এনে দেন। সেই সময় একটি উইকেট পড়ে গেলে ম্যাচের গতি বদলে যেতে পারত, কিন্তু ভারত সেই সুযোগ দেয়নি।

ছবি : সংগৃহীত

এরপর ক্রিজে দায়িত্ব নেন স্মৃতি মন্ধানা। দুর্দান্ত ছন্দে ব্যাট করে আবারও অর্ধশতরান পূর্ণ করেন তিনি। দিনের শেষে ৬৯ রানে অপরাজিত রয়েছেন মন্ধানা। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন যস্তিকা ভাটিয়া (Yastika Bhatia), তুনি ৩৯ রানে অপরাজিত। দু’জনের জুটিতে ভারতের স্কোর পৌঁছে যায় ১৫৪/১-এ। লিড বাড়িয়ে ভারত এখন চালকের আসনে। ম্যাচের এই পরিস্থিতিতে ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জ কঠিন হয়ে উঠেছে। বোলিংয়ে ধার না থাকায় এবং ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকায় তারা পিছিয়ে পড়েছে অনেকটাই। অন্যদিকে ভারতীয় দল পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং প্রতিটি সেশনে নিজেদের আধিপত্য বজায় রাখছে।

এই টেস্ট দুই দেশের মহিলা ক্রিকেটের শক্তির পার্থক্যও তুলে ধরছে। লর্ডসের মতো ঐতিহাসিক মাঠে এমন পারফরম্যান্স ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে। সামনে দু’দিনে কীভাবে ম্যাচের গতি বদলায়, সেটাই এখন দেখার বিষয়। তবে বর্তমান পরিস্থিতি বলছে, ভারতের হাতেই ম্যাচের নিয়ন্ত্রণ।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Smriti Mandhana TIME 100, influential sports people 2026 | TIME 100 তালিকায় স্মৃতি মন্ধানা: বিশ্বের প্রভাবশালী ক্রীড়াবিদদের মধ্যে একমাত্র ভারতীয়

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন