অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর সম্পর্ক সন্দেহে দেহ থেকে মাথা আলাদা করল স্বামী
সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি: স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে খুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। স্ত্রীর দেহ থেকে মাথা আলাদা করেন ওই ব্যক্তি বলে খবর। মৃতার নাম রেণুকা খাতুন। সূত্রের খবর, শিলিগুড়িতে ফাঁসিদেওয়ার গোয়ালটুলি এলাকায় নৃশংস এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে মাথাহীন দেহ উদ্ধার হয় পরে পুলিশ মাথা উদ্ধার করে মহিলার। পুলিশ সূত্রে খবর,
শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের দাদাভাই কলোনিতে থাকতেন ওই দম্পতি। গত ২৪ ডিসেম্বর, ২০২২ গৃহবধূর পরিবার থানায় অভিযোগ জানান, তাঁদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিলিগুড়ি থানার পুলিশ নিখোঁজ ডায়েরি পেয়ে তদন্তে নামে। ওই গৃহবধূর স্বামী এম ডি আনসারুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কথায় অসঙ্গতি পান। পুলিশের তাতে সন্দেহ হয়। পুলিশী জেরায় এম ডি আনসারুল স্বীকার করে, অন্য কোনও পুরুষের সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে। সেই সন্দেহেই স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে তাঁর দেহ থেকে মাথা আলাদা করেন। পুলশ সূত্রে খবর, “জেরায় আনসারুল স্বীকার করেছেন, যে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। গত ২৪ ডিসেম্বর ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রীকে ফাঁসিদেওয়ায় নিয়ে যান। সেখানে স্ত্রীকে (রেণুকা খাতুন) চাকু দিয়ে খুন করেন। দেহ থেকে মাথা আলাদা করেন। দেহটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে উল্লেখ।




