Hoogly : ডাকাতি আটকাল পুলিশ

SHARE:

ডাকাতি আটকাল পুলিশ 

সাশ্রয় নিউজ ★ হুগলি : ডাকাতি আটকাল পুলিশ। আগে থেকেই ডাকাতি হওয়ার সম্ভবনা খবর পৌঁছয় পুলিশের কাছে। গোপন সূত্রে পাওয়া খবর মতো, পুলিশ পৌঁছে যায় ঘটনা স্থলে। পুলিশের হাতে ধরা পড়ে ডাকাত দল। চন্দননগর কমিশনারেট সূত্রে খবর, 

বৃহস্পতিবার রাত্রিবেলা ব্যাল ইএসআই সংলগ্ন পরিত্যক্ত কোয়ার্টারে কাছে জড়ো হয় কিছু যুবক। সেই সময় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশের টহলদারি গাড়ির নজরে আসে ওই যুবকদের। পুলিশের গাড়ি দেখে যুবকরা পালাতে যায়, তা দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশসূত্রে খবর, ধৃতদের নাম শিবা তুড়ি,  শেখ নুর মহম্মদ, রোহিত দাব ও সুমিত বাল্মীকি।

পুলিশ সূত্রে আরও খবর, ধৃত দু’জনের ভেতর একজন ব্যাণ্ডেল সাহেবপাড়ার বাসিন্দা, অপরজন একজন পাঞ্জাবিপাড়া ও একজন ব্যান্ডেল বনমসজিদের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি ৬এমএম পাইপগান, ভোজালি ও রড উদ্ধার হয়। চুঁচুড়া আদালতে ধৃতদের তোলা হয় বলে উল্লেখ। 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন