Shubman Gill, Sara Tendulkar, Sachin Tendulkar, Yuvraj Singh charity event | লন্ডনের চ্যারিটি ডিনারে একফ্রেমে শুভমন-সারা, উপস্থিত সচিন-অঞ্জলিও ভাইরাল বিশেষ মুহূর্ত

SHARE:

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : লন্ডন জুড়ে এখন একটাই ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের টেস্ট ক্রিকেট অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) আর সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকারকে (Sara Tendulkar) একই অনুষ্ঠানে দেখা গিয়েছে। আর এই দৃশ্যেই জোর চর্চা নেটপাড়ায়। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে এখন ভারতীয় দল লন্ডনে। সেই সময়ই যুবরাজ সিং (Yuvraj Singh) আয়োজন করেছিলেন একটি বিশেষ চ্যারিটি ডিনারের। যুবরাজের এনজিও ‘ইউ উই ক্যান’ (YouWeCan) -এর হয়ে লন্ডনে এই অনুষ্ঠান হয়। উদ্দেশ্য, ক্যানসার আক্রান্তদের জন্য অর্থসংগ্রহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোটা ভারতীয় টেস্ট দল, ছিলেন শুভমন গিলও।

যুবরাজ সিংয়ের NGO-এর অনুষ্ঠান। লন্ডন। ছবি: সংগৃহীত

এছাড়া উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকার, তাঁর স্ত্রী অঞ্জলি (Anjali Tendulkar) ও মেয়ে সারা। শুধু অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar) ছিলেন না। যুবরাজের সঙ্গে সচিন-অঞ্জলি-সারার একসঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে। ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন (Kevin Pietersen), ড্যারেন গঘ (Darren Gough) ও আরও অনেকে। ওই অনুষ্ঠান নিয়ে যুবরাজ আবেগপ্রবণ হয়ে বলেন, ‘এটা অবিশ্বাস্য লাগছে যে এত মানুষ আমাকে ও ফাউন্ডেশনকে সমর্থন করতে এসেছেন, আমার বন্ধুবান্ধব ও পরিবার, যাঁরা আমাকে ক্যানসারের মধ্য দিয়ে যেতে দেখেছেন… আমি আশা করি আজ রাতে আমরা দশ লক্ষ টাকা সংগ্রহ করতে পারব, যদি না হয়, আমরা আরও ভালো কাজ করে যাব।”

শুভমন গিল ও সারা তেন্ডুলকার। ছবি: সংগৃহীত

শুভমনের প্রশংসাতেও কুণ্ঠিত হননি যুবরাজ। বলেন, “শুভমন গিল অসাধারণ অধিনায়কত্ব করেছেন ও সত্যিই ভাল ব্যাটিং করেছেন। আমি তাঁর জন্য খুব গর্বিত এবং আমি নিশ্চিত যে তাঁর বাবাও খুব গর্বিত হবেন…আমি খুব মুগ্ধ…আমি আশা করি সে আন্তর্জাতিক ক্রিকেটে আরও অনেক সেঞ্চুরি করবে।’

Read | Shubhangshu Shukla | দিনে ১৬ বার সূর্যোদয়! মহাকাশ থেকে পড়ুয়াদের প্রশ্নের জবাব দিলেন শুভাংশু

 

উল্লেখ্য, যুবরাজ সিং-ই শুভমন গিলের মেন্টর। পাঞ্জাবের এই দুই ক্রিকেটারের সম্পর্ক বরাবরই গভীর। শুভমনকে প্রথম থেকেই পরামর্শ দিয়ে এসেছেন যুবরাজ। তাই এই অনুষ্ঠানে গিলের উপস্থিতি স্বাভাবিক। তবে নেটপাড়ার চোখ থেমে নেই। ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে সারা তেন্ডুলকার যে টেবিলে বসে রয়েছেন, সেই টেবিলের সামনেই দিয়ে হাঁটছেন শুভমন গিল। হাসিমুখে কোনও একদিকে তাকিয়ে রয়েছেন গিল। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। একসময় দু’জনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও তা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি কেউ। সারা এখন নিজের পড়াশোনা ও কেরিয়ার নিয়ে ব্যস্ত। শুভমন টেস্ট অধিনায়ক হয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। লন্ডনে তাঁদের এই একফ্রেমের ছবি নতুন করে উস্কে দিয়েছে বলি-বাংলা ও ক্রিকেটপ্রেমীদের কৌতূহল। নেটিজেনরা বলছেন, ‘পুরনো সম্পর্ক কি আবার নতুন মোড় নেবে?’ কেউ লিখছেন, ‘একটা সময়ের প্রেম, আজও আলাদা করে নজর কাড়ে।’ যাই হোক, সেলিব্রিটি মহল ও ক্রিকেটের তারকা খচিত এই সন্ধ্যা শুধু টাকা সংগ্রহেই থেমে থাকল না, বরং উপহার দিল নতুন চর্চার রসদও।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Emraan Hashmi Tanushree Dutta kiss scene Aashiq Banaya Aapne | ‘আমি তো ওকে ভাই ভাবছিলাম!’ ইমরান হাসমির চুমুর দৃশ্যে কীভাবে নিজেকে সামলেছিলেন তনুশ্রী দত্ত?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন