Shraddha Kapoor Rahul Modi marriage | উদয়পুরে কি বসছে বলিউডের রাজকীয় বিয়ের আসর? শ্রদ্ধা কাপুর-রাহুল মোদী সম্পর্ক নিয়ে জল্পনায় নতুন মোড়

SHARE:

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই: বলিউডের অন্দরমহলে জল্পনার পারদ চড়েছে নতুন করে। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) কি সত্যিই মোদী পরিবারের বউমা হতে চলেছেন? রাজস্থানের উদয়পুরে কি বসতে চলেছে তাঁদের বিয়ের রাজকীয় আসর? এমনই নানা প্রশ্নে সরগরম নেটদুনিয়া। দীর্ঘদিন ধরেই শ্রদ্ধা কাপুর এবং রাহুল মোদীর (Rahul Modi) সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছিল। তবে সম্প্রতি নায়িকার ভাই সিদ্ধান্ত কাপুর (Siddhanth Kapoor) -এর একটি মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে খুব শীঘ্রই রাহুল মোদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন শ্রদ্ধা কাপুর। শুধু তাই নয়, ওই পোস্টে উল্লেখ ছিল যে তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুরে। পোস্টটি প্রকাশ্যে আসতেই তা ঘিরে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে ওঠে। বলিউড তারকাদের বিয়ে মানেই যে আলাদা আকর্ষণ, তা বলাই বাহুল্য। তার উপর উদয়পুরের মতো রাজকীয় শহর হলে কৌতূহল আরও বাড়ে।

বলিউড তারকা শ্রদ্ধা কাপূর (Shraddha Kapoor) একসময় কফি বানানো ও স্যান্ডউইচ বিক্রির কাজ করতেন। বিদেশে পড়াশোনার সময় হাতখরচ চালাতেন এই কাজ থেকে। জানুন তাঁর জীবনের অজানা অধ্যায়। Bollywood star Shraddha Kapoor once worked making coffee and selling sandwiches during her college days in Boston. Discover this unknown chapter of her life.
শ্রদ্ধা কাপূর। ছবি : সংগৃহীত

এই পোস্টেই মন্তব্য করেন শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর। তিনি লেখেন, ‘এটা আমার জন্যও বড় খবর।’ সঙ্গে যোগ করেন কয়েকটি মজার ইমোজি। আপাতদৃষ্টিতে হালকা রসিকতার ছলে লেখা এই মন্তব্যই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, সিদ্ধান্তের এই মন্তব্য সরাসরি খবরটি অস্বীকারও করছে না, আবার নিশ্চিতও করছে না। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। উল্লেখ্য যে, এই জল্পনার মাঝেও শ্রদ্ধা কাপুর নিজে কিন্তু এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তিনি বরাবরের মতোই ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকতে পছন্দ করেন। তবে সোশ্যাল মিডিয়ায় রাহুল মোদীর সঙ্গে মাঝেমধ্যেই তাঁর নানা মুহূর্তের ছবি কিংবা পোস্ট অনুরাগীদের নজর এড়ায় না। যদিও সেগুলিকে কখনওই সরাসরি প্রেমের স্বীকৃতি হিসেবে তুলে ধরেননি নায়িকা।

শ্রদ্ধা কাপূর ও রাহুল মোদী। ছবি: সংগৃহীত

শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদীর সম্পর্কের গুঞ্জন প্রথম সামনে আসে ২০২৪ সালে। সেই সময় তাঁদের একসঙ্গে ডিনার ডেটে দেখা যাওয়ার ছবি প্রকাশ্যে আসে। বলিউডে এই ধরনের মুহূর্ত ক্যামেরাবন্দি হলেই তা মুহূর্তে চর্চার কেন্দ্রে চলে আসে। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে এসে বিষয়টি নিয়ে মুখ খোলেননি। ফলে অনুরাগীদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। প্রসঙ্গত, রাহুল মোদী সম্পর্কে খুব বেশি তথ্য সাধারণ মানুষের কাছে নেই।

আরও পড়ুন : Priyanka Chopra celebrates Karwa Chauth | করবা চৌথে প্রিয়াঙ্কার মেহেন্দিতে হিন্দিতে ‘নিকোলাস’, বিদেশে থেকেও সংস্কৃতির টানে মাতলেন অভিনেত্রী!

জানা যায়, তিনি পেশায় চিত্রনাট্যকার এবং বলিউডের একাধিক প্রোজেক্টের সঙ্গে যুক্ত। সিনেমার জগতের সঙ্গে তাঁর যোগাযোগ থাকলেও তিনি লাইমলাইটের বাইরে থাকতেই বেশি স্বচ্ছন্দ। সম্ভবত সেই কারণেই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কিছু সামনে আসেনি। কাজের দিক থেকেও শ্রদ্ধা কাপুর এখন ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ (Stree 2) ছবিতে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। হরর-কমেডি ঘরানার এই ছবিতে তাঁর উপস্থিতি আবারও প্রমাণ করেছে যে বক্স অফিসে তিনি এখনও সমানভাবে প্রভাবশালী। এর পর শোনা যাচ্ছে, তাঁকে দেখা যাবে ‘ইঠা’ (Itha) নামের একটি নতুন ছবিতে। এই ছবিতে নাকি মুখ্য ভূমিকায় থাকবেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। যদিও ছবিটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

শ্রদ্ধা কাপূর ও রাহুল মোদী। ছবি: সংগৃহীত

এছাড়াও বলিউডে গুঞ্জন রয়েছে, জনপ্রিয় ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ -এও (Naagin) নাকি শ্রদ্ধা কাপুরকে দেখা যেতে পারে। তবে এই প্রোজেক্ট নিয়েও নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে এই তথ্যও আপাতত জল্পনার স্তরেই রয়ে গিয়েছে। অন্যদিকে, শ্রদ্ধার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন নয়। রাহুল মোদীর আগে তাঁর নাম জড়িয়েছিল সেলিব্রিটি ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার (Rohan Shrestha) সঙ্গে। একসময় তাঁদের একসঙ্গে দেখা যেত বিভিন্ন পার্টি ও ইভেন্টে। তবে সেই সম্পর্ক নিয়েও দু’জনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি। সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জনও ধীরে ধীরে থেমে যায়। তবে, শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদীর বিয়ে নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর সামনে আসেনি। ভাই সিদ্ধান্তের মন্তব্য বিষয়টিকে মজার ছলে উড়িয়ে দিলেও, পুরোপুরি অস্বীকারও করেনি। ফলে অনুরাগীদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, উদয়পুরে কি সত্যিই বসতে চলেছে বলিউডের রাজকীয় বিয়ের আসর? নাকি সবটাই নিছক গুজব? আপাতত উত্তর সময়ই দেবে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Shraddha Kapoor producer role, Women empowerment Bollywood | পাহাড়পাঙ্গিরায় সতীদাহ প্রথার প্রেক্ষাপটে শ্রদ্ধা কাপুর অভিনয় নয়, প্রযোজনাতেও নতুন ইতিহাস গড়তে চলেছেন বলিউড অভিনেত্রী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন