Shivam Dube, Asia Cup 2025 | এশিয়া কাপে বোলিংয়ে বাজিমাত, শিবম দুবে প্রমাণ করলেন আসল অলরাউন্ডার কে

SHARE:

আইপিএলে বল করার সুযোগ না পেলেও ভারতের হয়ে দুর্দান্ত কামব্যাক করলেন শিবম দুবে (Shivam Dube)। এশিয়া কাপে তিন উইকেট তুলে নিয়ে প্রমাণ করলেন নিজেকে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে।

সূর্য মিত্র, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতীয় ক্রিকেটে অলরাউন্ডার মানেই চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু সেই জায়গায় দীর্ঘদিন ধরে এককভাবে নজর কেড়ে এসেছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আইপিএলে যদিও ব্যাট হাতে রান পেলেও বল হাতে একেবারেই ব্যবহার হননি শিবম দুবে (Shivam Dube)। গত তিন বছরে তিনি প্রায় বলই করেননি। এবারের আইপিএল মরশুমে তো মাত্র দুই ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। সেই কারণেই প্রশ্ন উঠছিল, শুধুমাত্র ব্যাটার হিসেবেই কি তাঁকে ভারতের দলে রাখা হয়েছে? কিন্তু এশিয়া কাপে আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে তিনি বোলার হিসেবেই বাজিমাত করলেন। তিন উইকেট তুলে নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন।

আইপিএলে বল করার সুযোগ না পেলেও ভারতের হয়ে দুর্দান্ত কামব্যাক করলেন শিবম দুবে (Shivam Dube)। এশিয়া কাপে তিন উইকেট তুলে নিয়ে প্রমাণ করলেন নিজেকে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে।
শিবম দুবে। ছবি : সংগৃহীত

ম্যাচ শেষে দুবে খোলাখুলি জানিয়েছেন, কীভাবে তিনি নিজের বোলিংয়ে ফের শান দিয়েছেন। বললেন, “ইংল্যান্ড সিরিজে ফেরার পর থেকেই মর্নি (Morne Morkel) আমার পিছনে লেগে ছিল। অফস্টাম্পের বাইরে নির্দিষ্ট লাইনে বল করতে বলেছে। স্লোয়ার ডেলিভারি নিয়ে আলাদা কাজ করেছে আমার সঙ্গে। রান-আপেও কিছুটা পরিবর্তন এনেছি। এই জিনিসগুলো ম্যাচে কাজে দিয়েছে।” উল্লেখ্য, আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম তাঁর বোলিংয়ের কেরিয়ারই বন্ধ করে দিয়েছিল। কারণ ফিল্ডিংয়ের সময় তাঁকে সরিয়ে নেওয়া হত। ফলে বল করার সুযোগই মিলত না। অথচ শিবম স্পষ্ট জানিয়েছেন, তিনি ভারতের হয়ে খেলতে চান একেবারে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবেই। সেই আত্মবিশ্বাস ফিরে পেতে তাঁকে সাহায্য করেছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)।

শিবমের কথায়, “কোচ আর অধিনায়ক দু’জনেই বলেছিলেন, এশিয়া কাপে আমার বোলিং কাজে লাগবে। তাই নিজেকে তৈরি রেখেছিলাম। গত দু’টো মাস শুধু ফিটনেস নিয়ে কাজ করেছি। ব্যাটিংয়েও লক্ষ্য রাখছি, বিশেষ করে মাঝের ওভারগুলোতে নির্দিষ্ট ভূমিকা রাখার। শর্ট বলের বিরুদ্ধে আগে সমস্যা হত। তাই শটের ভ্যারাইটি বাড়ানোর দিকে জোর দিচ্ছি। পিচ যত ধীর হবে, আমার স্লোয়ার ডেলিভারিগুলো ততই কাজে দেবে।”

আইপিএলে বল করার সুযোগ না পেলেও ভারতের হয়ে দুর্দান্ত কামব্যাক করলেন শিবম দুবে (Shivam Dube)। এশিয়া কাপে তিন উইকেট তুলে নিয়ে প্রমাণ করলেন নিজেকে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে।
এশিয়া কাপ ২০২৫-এ সতীর্থদের সঙ্গে শিবম দুবে। ছবি : সংগৃহীত

কিন্তু নিজের সঙ্গে হার্দিক পাণ্ড্যের (Hardik Pandya) তুলনা করতে চান না শিবম। পরিষ্কার বলেছেন, “হার্দিক আমার ভাইয়ের মতো। ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। কারণ ওর আন্তর্জাতিক ক্রিকেট আর আইপিএলের অভিজ্ঞতা অনেক বেশি। আমার লক্ষ্য সবসময় শেখা, তুলনা নয়।” দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এশিয়া কাপে প্রথম ম্যাচেই বোলিংয়ে সাফল্য পেয়ে উজ্জ্বল শিবম এখন আরও আত্মবিশ্বাসী। তবে সামনে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়েও অতিরিক্ত উচ্ছ্বাস দেখাতে তিনি নারাজ। বলেন, “আমিরশাহি হোক বা পাকিস্তান, আমি কোচ গৌতি ভাইয়ের (Gautam Gambhir) নির্দেশই মেনে চলব। দেশের হয়ে খেলতে নামলে সবার ইচ্ছে একটাই থাকে যে দলকে ভাল কিছু দেওয়া।”

শিবম দুবের (Shivam Dube) এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ভারতের দলে নতুন মাত্রা যোগ করেছে। কারণ ব্যাটে-বলে সমান পারদর্শী এমন ক্রিকেটারের অভাব প্রায়শই টের পায় ভারতীয় দল। এশিয়া কাপে তাঁর এই বোলিং ফর্ম শুধু দলের জন্যই নয়, সমর্থকদের কাছেও বাড়তি আশা জাগাচ্ছে। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁকে দেখা যাবে কোন ভূমিকায়, সেটাই এখন বড় প্রশ্ন।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Asia Cup 2025, Gautam Gambhir | ‘সুযোগ কাজে লাগাও…’, এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়াকে অনুপ্রেরণা দিলেন গৌতম গম্ভীর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন