Satabdi Roy on Joy Banerjee death | জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আবেগঘন মন্তব্য শতাব্দী রায়ের

SHARE:

প্রয়াত টলিউড অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ। সিনেমা, রাজনীতি ও ব্যক্তিগত জীবন নিয়ে স্মৃতিচারণ। শোকস্তব্ধ টলিউড ও রাজনৈতিক মহল। Tollywood actor Joy Banerjee passes away at 62. A versatile career spanning films and politics comes to an end. Bengali cinema mourns the loss.

তনুজা বন্দ্যোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : টলিউডের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) আর নেই। মাত্র ক’য়েক দশক আগে যিনি পর্দায় প্রেমিক রূপে দর্শকদের হৃদয় কাঁপাতেন, কলেজ পড়ুয়া থেকে শুরু করে অগণিত তরুণীর মনে যিনি জায়গা করে নিয়েছিলেন, তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্র জগৎ। সেই সঙ্গে নস্টালজিয়ায় ভাসছেন ভক্তরাও। তবে তাঁর মৃত্যুর পর শোকবার্তার পাশাপাশি উঠে এল বিস্ফোরক প্রতিক্রিয়া অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায়ের (Satabdi Roy) কাছ থেকে, তিনি একই সঙ্গে ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়ের সহ-অভিনেত্রী ও রাজনৈতিক প্রতিপক্ষ।

উল্লেখ্য যে, জয় বন্দ্যোপাধ্যায় টলিউডে পা রাখেন অঞ্জন চৌধুরীর (Anjan Choudhury) একাধিক ছবির হাত ধরে। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’-র মতো ছবিতে তাঁর অভিনয় ছিল আলোচিত। হিরো ইমেজে ভর করে রাতারাতি হয়ে ওঠেন দর্শকের প্রিয় নায়ক। নায়িকা চুমকি চৌধুরীর (Chumki Choudhury) সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল একাধিকবার। সেই সময় সংবাদপত্র থেকে পাড়ার আড্ডা সর্বত্রই জয় বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ছিল আলোচনার বিষয়। শুধু সিনেমা নয়, রাজনীতিতেও তিনি নিজের জায়গা করে নিতে চেয়েছিলেন। বিজেপির হয়ে লড়াই করেছিলেন লোকসভা নির্বাচনে। এখানেই তাঁর জীবনে প্রবেশ করেন নতুন প্রতিদ্বন্দ্বী শতাব্দী রায়। পর্দার সহ-অভিনেত্রী থেকেতাঁর রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে ওঠেন শতাব্দী।

জয়ের মৃত্যুসংবাদে এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় শতাব্দী বলেন, “নিজের জীবনটা একেবারে অগোছালো করে রেখেছিল জয়। নেশায় ডুবে গিয়েছিল। ফলে শরীর ভেঙে পড়েছিল। আমার মনে হয়, নিজের ওপর ও-অনেকটা অত্যাচার করেছে। নাহলে তো জয়ের এটা চলে যাওয়ার বয়স নয়।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে জয়ের সঙ্গে সম্পর্কের জটিল দিক। একসময় টলিউডের একসঙ্গে কাজ করার সুবাদে তাঁদের মধ্যে ছিল বন্ধুত্ব। কিন্তু রাজনীতির ময়দানে নামার পর সেই সম্পর্ক তিক্ততায় ভরে ওঠে। শতাব্দী আরও জানান, “জয় যখন আমার বিপক্ষে লোকসভা নির্বাচনে দাঁড়ায়, তখন আজেবাজে কথা বলত। সেই সময় ওর সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়েছিল। পরে অবশ্য ফের কথা হয়েছিল।”

একদিকে টলিউডে জয়ের উজ্জ্বল সাফল্যের ইতিহাস, অন্যদিকে ব্যক্তিগত জীবনে ভাঙাচোরা বাস্তব এই দ্বন্দ্বই যেন তাঁর জীবনকে ঘিরে রেখেছিল। নায়কের আকর্ষণ, বিতর্কিত জীবনযাপন ও অকাল মৃত্যু সব মিলিয়ে জয় বন্দ্যোপাধ্যায়ের কাহিনি যেন টলিউডের এক অধ্যায় হয়ে থাকবে। বাংলা সিনেমার দর্শক এখনও মনে রেখেছেন জয় বন্দ্যোপাধ্যায়কে, সেই নায়ককে যিনি বড় পর্দায় প্রেমিক হয়ে উঠেছিলেন হাজারো তরুণীর কল্পনার নায়ক।
শতাব্দী রায়। ছবি: সংগৃহীত

একদিকে টলিউডে জয়ের উজ্জ্বল সাফল্যের ইতিহাস, অন্যদিকে ব্যক্তিগত জীবনে ভাঙাচোরা বাস্তব এই দ্বন্দ্বই যেন তাঁর জীবনকে ঘিরে রেখেছিল। নায়কের আকর্ষণ, বিতর্কিত জীবনযাপন ও অকাল মৃত্যু সব মিলিয়ে জয় বন্দ্যোপাধ্যায়ের কাহিনি যেন টলিউডের এক অধ্যায় হয়ে থাকবে। বাংলা সিনেমার দর্শক এখনও মনে রেখেছেন জয় বন্দ্যোপাধ্যায়কে, সেই নায়ককে যিনি বড় পর্দায় প্রেমিক হয়ে উঠেছিলেন হাজারো তরুণীর কল্পনার নায়ক। কিন্তু বাস্তবে অকালপ্রয়াণে তাঁর জীবন শেষ হল নানা অনুতাপ আর শূন্যতার ছাপ রেখে। আর সেই শূন্যতার কথা তুলে ধরলেন শতাব্দী রায়ও। প্রসঙ্গত, জয়ের চলে যাওয়া টলিউডের কাছে নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। বিতর্ক থাকলেও তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের রোমান্টিক হিরোদের মধ্যে অন্যতম। তাঁর জীবনযুদ্ধ, সাফল্য, ব্যর্থতা, সব মিলিয়েই রয়ে যাবে স্মৃতির পাতায়।

ছবি: সংগৃহীত 

আরও পড়ুন : Joy Banerjee death news | প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ সিনেমা ও রাজনৈতিক মহল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন