সম্পাদকীয়
বাঙালির ঘরের চৌকাঠে প্রদীপ, মণ্ডপে মণ্ডপে ঝলমল করবে কালী প্রতিমার জবাফুলের মালা। উত্তর ভারত যে রাতকে ডাকে দীপাবলি নামে, বাংলা সেই রাতেই মেতে ওঠে কালীপুজোয়। তিথি এক, রাত এক, অথচ উৎসবের চেহারা আলাদা। এই দ্বৈত রূপই ভারতীয় সংস্কৃতির আসল পরিচয়। প্রশ্নটা পুরনো, কিন্তু প্রতি বছর নতুন করে ওঠে। একই অমাবস্যায় কেউ কেন লক্ষ্মীর পায়ের ছাপ আঁকেন, আর কেউ কেন শ্মশানবাসিনীর আরাধনায় বসেন? উত্তর খুঁজতে গেলে আদ্যাশক্তির কাছেই ফিরতে হয়। শাস্ত্র বলে, যিনি আদি ও অনন্ত শক্তি, তিনিই কখনও সম্পদের দেবী, কখনও সংহারের। অযোধ্যায় রামচন্দ্রের ঘরে ফেরা যেমন আলোর উৎসব, তেমনই বাংলার তন্ত্রসাধনায় অমাবস্যার ঘন অন্ধকারই মায়ের আসন। দুই পরম্পরার মধ্যে বিরোধ নেই। আছে একই সত্যের দু’টি পাঠ। এ দেশে উৎসবের সুবিধা এই যে, একটি ঘটনার ওপর অনেক গল্প জমে। বাংলায় কালীপুজো গাঢ় হয়েছে সাধক রামপ্রসাদ সেনের গানে, যেখানে ভয়ঙ্করী দেবী আসলে সন্তানের কাছে সবচেয়ে আপন, ‘মা’। যে দেবীর গলায় মুণ্ডমালা, তাঁকেই সন্তান ডাকে আবদারের সুরে। এমন সম্পর্ক পৃথিবীর খুব কম ধর্মচর্চায় মেলে। ভয় আর ভরসা এখানে একই আসনে বসে।

কিন্তু আলোর উৎসবের নামে আমরা কী করছি, সে প্রশ্নও তুলতে হয়। বাজির শব্দে প্রবীণ মানুষ, অসুস্থ রোগী আর পথের কুকুর-বিড়াল প্রতি বছর বিপাকে পড়ে। বায়ুদূষণের মাত্রা এই সময়ে বাড়ে, সে কথা শহরবাসীর অজানা নয়। অথচ দীপাবলির মূল আবেদন তো প্রদীপের শান্ত শিখায়। মাটির প্রদীপ কুমোরের রুজি জোগায়, আর সর্ষের তেলের বাতি পরিবেশের ওপর বোঝা চাপায় না। যাঁরা সত্যিই আলো ভালবাসেন, তিনি ধোঁয়া আর কানফাটা আওয়াজে ঘেরা উৎসবকে আলোর উৎসব বলতে পারেন না। সরকারি নিয়মকানুন যতই থাকুক, শেষ পর্যন্ত বিবেক জাগাতে হবে পাড়ার ক্লাব আর নিজেদের পরিবারকেই। আরেকটি দিকও ভাবার।

কালীপুজো আর দীপাবলি, দুই উৎসবই এখন বড় বেশি বাজারের দখলে। থিমের প্রতিযোগিতা, আলোকসজ্জার পাল্লা, সামাজিক মাধ্যমের ছবির হিসাব, এসবের ভিড়ে মায়ের সামনে নীরবে বসার সময়টুকু হারিয়ে যাচ্ছে। উৎসব বাইরের জাঁকজমকে বাড়ুক, ক্ষতি নেই। ক্ষতি তখনই, যখন ভেতরের প্রদীপ নিভে যায়। অমাবস্যার রাতের মর্ম তো অন্ধকারকে অস্বীকার করা নয়, অন্ধকারের ভেতর দিয়েই আলোর পথ চেনা।

আদ্যাশক্তির উপাসনা আমাদের শেখায়, শক্তি শুধু ক্ষমতা নয়, দায়িত্বও। যে সমাজ নারীকে দেবীর আসনে বসায়, অথচ ঘরে-বাইরে তাঁর নিরাপত্তা দিতে পারে না, সেই সমাজের পুজো অসম্পূর্ণ। মণ্ডপে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে যিনি বেরিয়ে এসে পথচলতি মেয়েটির দিকে কুদৃষ্টি হানেন, তাঁর প্রণামের কী মূল্য? কালীপুজোর আসল প্রশ্ন এখানেই। প্রসাদের থালা আর ভোগের আয়োজন সেই প্রশ্নের জবাব নয়। প্রদীপ জ্বালানোর সময় একটি ছোট সংকল্প নেওয়া যায়। যে আলো ঘর উজ্জ্বল করে, সে যেন প্রতিবেশীর ঘরের অন্ধকারও মনে রাখে। যে আওয়াজ আনন্দ আনে, সে যেন কারও কান্না না হয়ে ওঠে। বাংলা আর ভারত একই অমাবস্যায় দুই প্রদীপ জ্বেলে দেখিয়ে দিয়েছে, ভিন্নতা কিন্তু বিচ্ছেদ নয়। মা কালীর আঁধার আর দীপাবলির আলো, দু’য়ের মাঝখানেই আমাদের বেঁচে থাকার পথ।🍂
🍂মহামিলনের কথা
এই ভূতদের তুলিবার জন্য অনেক দেবতা ভূত সাজিয়া ভূতদের সঙ্গে বাস করিতেছেন। ত্যাগী যোগী ভোগী-র ছদ্মবেশে আত্মগোপন করিয়া ধীরে ধীরে তাহাদের আলোক দিতেছেন। …ভূত সমাজে একটা ঢেঁড়া পড়িয়াছে— একটি খুব বড় আলো আসিতেছে। অদূরে দেখিলাম কতগুলি জ্যোতির্ময় মহাপুরুষ—
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে—
–এই মহামন্ত্র মধুর কন্ঠে গান করিতে করিতে আসিতেছেনঃ তাঁহাদের রূপের প্রভায় সে দিকটা আলোকিত হইয়া গিয়াছে!
ভূতের রাজ্য

শ্মশানের নিকট নিদ্রিত হইয়া এক ভূতের রাজ্যে গিয়াছিলাম। সে এক বিরাট ভূতের সাম্রাজ্য। সকলেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা লইয়া বেশ আছে, শুষ্ক অস্থি চর্বণ করিতেছে, অস্থি ঘর্ষণে নিজের মুখ কাটিয়া শোণিত নির্গত হইতেছে, সেই আপনার শোণিত পান করত উন্মত্ত হইয়া পুনর্বার চর্বণ করিতেছে…।
পণ্ডিত ভূত গায়ে নামাবলী, দীর্ঘ শিখা, খুব বড় ফোঁটা, বড় বড় পুঁথি লইয়া নাড়িতেছে ঝাড়িতেছে, একদৃষ্টে পুঁথির দিকে চাহিয়া আছে। তাহারা দুই শ্রেনীতে বিভক্ত—এক বেঁড়ে, দুই লেজওয়ালা। এক একটা পণ্ডিতের পাঁচ সাতটা করে লেজও আছে। যাহার যত বেশী লেজ, তাহার তত অধিক সম্মান। এই বেঁড়ে ও লেজওয়ালা ভূতের প্রবৃত্তি একই প্রকার। অর্ধেক মন্ত্র বলাইয়া টাকা আদায় না করিয়া অপর অর্ধেক মন্ত্র বলেনা— পরকে উপদেশ দিবার সময়ে পঞ্চানন হয়, কিন্তু বাড়ি আসিয়া স্ত্রীর ঝাঁটা খায় ও কাঁদে। ইহারাই ভূত সমাজের হর্তা কর্তা বিধাতা। এক জোড়া জল খাইতে দাও, অমনি নূতন ব্যাবস্থা দিয়ে দিবেন।…
যোগী ভূত যোগের ভান করিয়া বসিয়া আছে, মনে করিতেছে আমি যাহা জানি তাহা আর কেহ জানে না। নিজের ঢাক নিজে বাজাইয়া রাশি রাশি শিস্য সংগ্রহ করিতেছে, জ্ঞান গর্বের বিশ মন পাথর কাঁধে লইয়া গলা ফুলাইয়া চোখ বাহির করিয়া বসিয়া আছে।…
কিয়দ্দূর যাইয়া কতগুলি ত্যাগী ভূত দেখিলাম। গেরুয়া কাপড়, গেরুয়া চাদর, গেরুয়া জুতা, গেরুয়া পাগড়ী, এই সব রঙ বদলাইয়া একটা আড্ডা করিয়াছে… ত্যাগীদের মধ্যে কেহ মাথা মুড়াইয়া শিখা রাখিয়াছেন, কেহ জটা, কেহবা লম্বা চূল… —সকলের লক্ষ্য পাকশালার দিকে! গোয়াল ভরা গরু, মরাই ভরা ধান, মাচা ভরা কুমড়ো— অভাব কোন জিনিষের নাই। …ইস্ত্রি করা ঝুলির ভিতর গৈরিক কাপড়ের ছোট ঝুলিতে টিকটিক করিয়া সময়নির্ধারণ যন্ত্র নিজের অস্তিত্ব ঘোষণা করিতেছে। এইরূপ রাশি রাশি কামনা রঙ বদলাইয়া চখ দিয়া মুখ দিয়া কান দিয়া নাক দিয়া বাহির হইতেছে।…
এই ভূতদের তুলিবার জন্য অনেক দেবতা ভূত সাজিয়া ভূতদের সঙ্গে বাস করিতেছেন। ত্যাগী যোগী ভোগী-র ছদ্মবেশে আত্মগোপন করিয়া ধীরে ধীরে তাহাদের আলোক দিতেছেন। …ভূত সমাজে একটা ঢেঁড়া পড়িয়াছে— একটি খুব বড় আলো আসিতেছে। অদূরে দেখিলাম কতগুলি জ্যোতির্ময় মহাপুরুষ—
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে—
–এই মহামন্ত্র মধুর কন্ঠে গান করিতে করিতে আসিতেছেনঃ তাঁহাদের রূপের প্রভায় সে দিকটা আলোকিত হইয়া গিয়াছে! মরি মরি! কি সুন্দর স্নিগ্ধোজ্জ্বল আলো!
আজ ভূত চতুর্দশী! 🍁(অংশবিশেষ)
—শ্রীশ্রী সীতারামদাস ওঙ্কারনাথদেব
🍂ফিরেপড়া
মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলা দেশে জাঁতি থাকে; অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীরভাব। এ বীরভাবে পূজা করেনি। এর সন্তানভাব।
আদ্যাশক্তি মহামায়া ও শক্তিসাধনা

শ্রীরামকৃষ্ণ– তাঁর কৃপা পেতে গেলে আদ্যাশক্তিরূপিণী তাঁকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়— সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায়। তাই পুরাণে কথা আছে- চণ্ডীতে – মধুকৈটভবধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন।
শক্তিই জগতের মূলাধার। সেই আদ্যাশক্তির ভিতর বিদ্যা ও অবিদ্যা দুই আছে, অবিদ্যা— মুগ্ধ করে। অবিদ্যা- যা থেকে কামিনী কাঞ্চন। বিদ্যা—- যা থেকে ভক্তি দয়া প্রেম, ঈশ্বরের পথে লয়ে যায়।
সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে। তাই শক্তির পূজা পদ্ধতি।
তাঁকে প্রসন্ন করার জন্য নানাভাবে পূজা– দাসীভাব, বীরভাব, সন্তানভাব। বীরভাব— অর্থাৎ রমণ দ্বারা তাঁকে প্রসন্ন করা।
শক্তিসাধনা– সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়।
আমি মার দাসীভাবে, সখীভাবে দুই বৎসর ছিলাম। এর সন্তানভাব, স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করে।
মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলা দেশে জাঁতি থাকে; অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীরভাব। এ বীরভাবে পূজা করেনি। এর সন্তানভাব।
কন্যা শক্তিস্বরূপা।
বিবাহের সময় দেহ নাই— বর-বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক।🍁
—শ্রীম কথিত শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত
🍂 নারী-শক্তি
নীনা মালহোত্রার কর্মজীবন নিয়ে আলোচনার ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে বিবেচনার দাবি রাখে। আমাদের দেশে উচ্চশিক্ষা ও পেশাগত সাফল্যকে অনেক সময় নির্দিষ্ট কয়েকটি পরিচয়ের মধ্যে আটকে দেখা হয়। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে গবেষণা, চিকিৎসা বা প্রযুক্তির ক্ষেত্রেই কর্মজীবন গড়ে উঠবে, এমন ধারণা এখনও সমাজের বিভিন্ন স্তরে রয়েছে। কিন্তু মালহোত্রার পথচলা দেখায়, কোনও একটি বিষয়ে অর্জিত জ্ঞান একজন মানুষের পেশাগত পরিচয়ের চূড়ান্ত সীমা নির্ধারণ করে দেয় না।
উদ্ভিদবিজ্ঞানের গবেষণাগার থেকে বিশ্ব কূটনীতির মঞ্চে নীনা মালহোত্রা

তনুজা বন্দ্যোপাধ্যায়
বিজ্ঞানের গবেষণাগার থেকে আন্তর্জাতিক কূটনীতির জগৎ দু’টি ক্ষেত্রের মধ্যে দূরত্ব যে কতখানি, তা সহজেই অনুমেয়! একদিকে উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, গবেষণা, তথ্য বিশ্লেষণ ও বৈজ্ঞানিক অনুসন্ধান। আবার অন্যদিকে রাষ্ট্রের স্বার্থরক্ষা আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ, বহুপাক্ষিক আলোচনা, জটিল রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলা। সাধারণত কোনও একজন মানুষের পেশাগত জীবন এই দুই সম্পূর্ণ আলাদা জগতে সমান দক্ষতায় সম্পন্ন মানুষ খুব বেশি দেখা যায় না। অথচ ভারতের কূটনৈতিক মহলে ড. নীনা মালহোত্রার কর্মজীবন সেই প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করে। উদ্ভিদবিজ্ঞানে উচ্চশিক্ষা, গবেষণার সুযোগ ও বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করার সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি বেছে নিয়েছিলেন অন্য এক পথ। ১৯৯২ সালে ভারতীয় বিদেশ পরিষেবায় যোগ দিয়ে শুরু হয়েছিল তাঁর আন্তর্জাতিক পরিসরে পথচলা। পরবর্তী কয়েক দশকে সেই যাত্রা নীনা মালহোত্রাকে নিয়ে গিয়েছে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও আন্তর্জাতিক সংস্থাগুলির গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী পরিসরে।
আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও নীনা মালহোত্রার ভূমিকা উল্লেখযোগ্য। বিদেশ মন্ত্রকে দায়িত্ব পালনের সময়ে পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ১৭টি দেশের সঙ্গে ভারতের যোগাযোগ ও সহযোগিতার বিষয়গুলি তিনি পরিচালনা করেছেন। পাশাপাশি আফ্রিকান ইউনিয়ন (African Union) ও ভারত-আফ্রিকা সহযোগিতার বিভিন্ন দিকেও তাঁর দায়িত্ব ছিল। তাঁর অন্যান্য প্রশাসনিক দায়িত্বের আওতায় বিভিন্ন অঞ্চলের আরও ২৬টি দেশের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা যুক্ত হয়েছে।
নীনা মালহোত্রার জীবনপথের সবচেয়ে আকর্ষণীয় দিক হল, তাঁর শিক্ষাগত পরিচয় আর কূটনৈতিক দায়িত্বের মধ্যে কোনও বিচ্ছিন্নতা তৈরি হয়নি। তা কিন্তু বিজ্ঞানচর্চা থেকে অর্জিত বিশ্লেষণী ক্ষমতা, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস ও লম্বা দৃষ্টিভঙ্গি তাঁর পরবর্তী পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠেছে বলে তাঁর কর্মজীবনের বিস্তার থেকে অনুমান করা যায়। নীনা দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (Indian Agricultural Research Institute) থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তী সময়ে উদ্ভিদ শারীরতত্ত্ব (Plant Physiology) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণার জগতে তাঁর অগ্রগতির আর একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল জাতীয় স্তরের অ্যাগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস (Agricultural Research Service) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সায়েন্টিস্ট এস-১ পদে নির্বাচিত হওয়া। অর্থাৎ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও নির্বাচনী পরীক্ষায় সাফল্য, দুই-ই ছিল তাঁর হাতে। কিন্তু পেশা নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত ধারায় নীনা এগোননি। ১৯৯২ সালে ভারতীয় বিদেশ পরিষেবায় যোগদানের সিদ্ধান্ত তাঁর কর্মজীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেয়। এই সিদ্ধান্তকে হঠাৎ একটি পেশাগত পরিবর্তন হিসেবে দেখলে ভুল হবে। কারণ, গবেষণার নির্দিষ্ট বিষয়ভিত্তিক পরিসর থেকে বেরিয়ে তাঁকে প্রবেশ করতে হয়েছিল এমন একটি জগতে, যেখানে প্রতিটি দেশের রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক স্বার্থ, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিক সম্পর্কের গতিপ্রকৃতি সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন।
মনে রাখতে হবে, কূটনীতির ক্ষেত্রে একটি সিদ্ধান্তের প্রভাব অনেক সময় দেশের বাণিজ্য, নিরাপত্তা, কৃষি, প্রযুক্তি কিংবা আন্তর্জাতিক সহযোগিতার মতো একাধিক ক্ষেত্রে পড়তে পারে। ফলে এই পেশায় অভিজ্ঞতার পাশাপাশি প্রয়োজন হয় ধৈর্য, পরিস্থিতি অনুধাবনের ক্ষমতা আর বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি। কর্মজীবনের পরবর্তী পর্যায়ে নীনা মালহোত্রার দায়িত্বের পরিধি ক্রমশ আন্তর্জাতিক স্তরে বিস্তৃত হয়েছে। প্যারিসে ইউনেস্কোয় (UNESCO) ভারতের স্থায়ী প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত থাকা ও নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেলের দফতরে দায়িত্ব পালন তাঁর কূটনৈতিক অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ দিক। এই দু’টি ক্ষেত্রের কাজের ধরনও এক নয়। ইউনেস্কোর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করতে হয়। অন্যদিকে নিউইয়র্কের কনস্যুলার দায়িত্বের সঙ্গে যুক্ত থাকে প্রবাসী ভারতীয়দের নানা প্রয়োজন, দ্বিপাক্ষিক যোগাযোগ এবং স্থানীয় প্রশাসনিক স্তরে ভারতের স্বার্থ রক্ষার বিষয়গুলি। ফলত, তাঁর কর্মজীবনে বহুপাক্ষিক কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক দুই ধরনের অভিজ্ঞতাই সঞ্চিত হয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রকে দায়িত্ব পালনের সময় ইন্দো-প্যাসিফিক অঞ্চল আর ভারত মহাসাগরীয় অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বর্তমান বিশ্বরাজনীতিতে এই দুই ভৌগোলিক পরিসরের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। সামুদ্রিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্যপথ, আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ ও বিভিন্ন দেশের কৌশলগত অবস্থানের সঙ্গে এই অঞ্চলগুলির গভীর সম্পর্ক আছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের ঐতিহাসিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত স্বার্থও আছে। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের উপস্থিতি এবং পারস্পরিক প্রতিযোগিতার কারণে ভারতের কূটনৈতিক অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের দায়িত্বে কাজ করার অভিজ্ঞতা একজন কূটনীতিকের আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণের দক্ষতাকে আরও বিস্তৃত করে।আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও নীনা মালহোত্রার ভূমিকা উল্লেখযোগ্য। বিদেশ মন্ত্রকে দায়িত্ব পালনের সময়ে পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ১৭টি দেশের সঙ্গে ভারতের যোগাযোগ ও সহযোগিতার বিষয়গুলি তিনি পরিচালনা করেছেন। পাশাপাশি আফ্রিকান ইউনিয়ন (African Union) ও ভারত-আফ্রিকা সহযোগিতার বিভিন্ন দিকেও তাঁর দায়িত্ব ছিল। তাঁর অন্যান্য প্রশাসনিক দায়িত্বের আওতায় বিভিন্ন অঞ্চলের আরও ২৬টি দেশের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা যুক্ত হয়েছে। ভারতের বিদেশনীতি শুধু বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না। আফ্রিকার দেশগুলির সঙ্গে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও উন্নয়নমূলক সহযোগিতার ক্ষেত্রেও ভারতের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে কার্যকর ও ধারাবাহিক রাখতে প্রয়োজন নিয়মিত কূটনৈতিক যোগাযোগ আর পারস্পরিক স্বার্থের জায়গাগুলি চিহ্নিত করার ক্ষমতা।
২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইতালিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন নীনা মালহোত্রা। একই সময়ে সান মারিনোতেও (San Marino) ভারতের প্রতিনিধিত্বের দায়িত্ব তাঁর উপর ছিল। ইউরোপের দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে এই সময়কাল ছিল গুরুত্বপূর্ণ। ইতালি ইউরোপীয় ইউনিয়নের (European Union) অন্যতম প্রভাবশালী সদস্য রাষ্ট্র। শিল্প, প্রযুক্তি, প্রতিরক্ষা, বাণিজ্য, খাদ্যপ্রক্রিয়াকরণ ও সাংস্কৃতিক যোগাযোগের মতো একাধিক ক্ষেত্রে ভারতের সঙ্গে ইতালির সহযোগিতার সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত হিসেবে তাঁর দায়িত্ব ছিল দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া ও নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। একই সঙ্গে সান মারিনোর মতো অপেক্ষাকৃত ছোট রাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক যোগাযোগ বজায় রাখাও তাঁর দায়িত্বের অংশ ছিল। নীনা মালহোত্রা-এর কর্মজীবনের আরও একটি উল্লেখযোগ্য দিক, আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থাগুলির সঙ্গে যুক্ত থাকা। খাদ্য ও কৃষি সংস্থা (Food and Agriculture Organization বা FAO), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (International Fund for Agricultural Development বা IFAD) ও বিশ্ব খাদ্য কর্মসূচী (World Food Programme বা WFP) -তে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এই সংস্থাগুলি বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তা, কৃষি উৎপাদন, গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং অপুষ্টি মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে। সংশ্লিষ্ট সংস্থাগুলির গুরুত্বপূর্ণ পরিচালন পর্ষদেও দায়িত্ব পালন করেছেন নীনা মালহোত্রা।
কৃষি ও উদ্ভিদবিজ্ঞানে তাঁর নিজস্ব শিক্ষাগত স্থান থাকায় এই ক্ষেত্রগুলির সঙ্গে তাঁর কূটনৈতিক দায়িত্বের একটি বিশেষ যোগসূত্র তৈরি হয়েছিল। বিশেষ করে ২০২৩ সালে আন্তর্জাতিক বাজরা বর্ষ (International Year of Millets) উপলক্ষ্যে এফএওর আন্তর্জাতিক পরিচালন কমিটির সভাপতিত্ব তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য সাফল্যগুলির অন্যতম। বাজরা বা মিলেটকে খাদ্যতালিকায় ফিরিয়ে নিয়ে আসা, কৃষির বৈচিত্র্য বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া আর পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে যে আলোচনা চলেছে, তার সঙ্গে এই উদ্যোগ সরাসরি যুক্ত। ভারতের মতো দেশে বাজরা চাষের দীর্ঘ ঐতিহ্যও আছে। শুষ্ক অঞ্চলে তুলনামূলক কম জল ব্যবহার করে এই শস্য উৎপাদন করা সম্ভব হওয়ায় কৃষি ও খাদ্যনিরাপত্তার আলোচনায় এর গুরুত্ব বিশেষভাবে উঠে এসেছে। একজন প্রাক্তন উদ্ভিদবিজ্ঞানীর আন্তর্জাতিক কূটনৈতিক দায়িত্বে এই বিষয়টির সঙ্গে যুক্ত হওয়া তাঁর কর্মজীবনের স্বাভাবিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
২০২২ সালে রোমে অবস্থিত আন্তর্জাতিক বেসরকারি আইন একীকরণ সংস্থা (International Institute for the Unification of Private Law বা UNIDROIT) -এর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন নীনা মালহোত্রা। ভারতের প্রতিনিধিত্ব করে এই পদে তাঁর নির্বাচিত হওয়া আন্তর্জাতিক আইনি সহযোগিতার ক্ষেত্রে দেশের উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে। বিভিন্ন দেশের বেসরকারি আইনের মধ্যে সামঞ্জস্য তৈরি, আন্তর্জাতিক লেনদেনের আইনি কাঠামো উন্নত করা ও সীমান্ত অতিক্রমকারী বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার মতো বিষয়ে এই সংস্থা কাজ করে। কৃষি ও খাদ্যসংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক আইনবিষয়ক একটি গুরুত্বপূর্ণ সংস্থার সাধারণ পরিষদের নেতৃত্ব দেওয়া তাঁর কর্মজীবনের বহুমুখী চরিত্রকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বর্তমানে নীনা মালহোত্রা ভারতের বিদেশ মন্ত্রকের দক্ষিণ বিভাগের সচীব (Secretary, South) হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে দক্ষিণাঞ্চলভুক্ত বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রতিবেশী ও অন্যান্য দক্ষিণাঞ্চলীয় রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক অবস্থানের সমন্বয় বিদেশ মন্ত্রকের এই বিভাগের কাজের পরিধি যথেষ্ট বিস্তৃত। কয়েক দশকের কূটনৈতিক অভিজ্ঞতা, আন্তর্জাতিক সংস্থায় কাজের দক্ষতা আর বিভিন্ন মহাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি বর্তমানে ভারতের বিদেশনীতি পরিচালনার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামোর অংশ।
নীনা মালহোত্রার কর্মজীবন নিয়ে আলোচনার ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে বিবেচনার দাবি রাখে। আমাদের দেশে উচ্চশিক্ষা ও পেশাগত সাফল্যকে অনেক সময় নির্দিষ্ট কয়েকটি পরিচয়ের মধ্যে আটকে দেখা হয়। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে গবেষণা, চিকিৎসা বা প্রযুক্তির ক্ষেত্রেই কর্মজীবন গড়ে উঠবে, এমন ধারণা এখনও সমাজের বিভিন্ন স্তরে রয়েছে। কিন্তু মালহোত্রার পথচলা দেখায়, কোনও একটি বিষয়ে অর্জিত জ্ঞান একজন মানুষের পেশাগত পরিচয়ের চূড়ান্ত সীমা নির্ধারণ করে দেয় না। উদ্ভিদবিজ্ঞানের গবেষণাগার থেকে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে পৌঁছনোর এই দীর্ঘ পথের মধ্যে রয়েছে নতুন বিষয় শেখা, ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া ও ক্রমাগত পরিবর্তিত দায়িত্বের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ইতিহাস। তাঁর সাফল্যকে ব্যক্তিগত কর্মজীবনের অগ্রগতি হিসেবে দেখলে এই লেখাটি অসম্পূর্ণ থেকে যায়। ভারতীয় কূটনীতিতে বর্তমানে খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, কৃষি, প্রযুক্তি, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক সহযোগিতা পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত। ফলে কূটনীতিকদের কাজও আর শুধু রাষ্ট্রীয় সম্পর্কের আনুষ্ঠানিক পরিসরে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে দেশের অবস্থান তুলে ধরা, উন্নয়নশীল রাষ্ট্রগুলির সঙ্গে সহযোগিতার ক্ষেত্র তৈরি করা এবং বহুপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভারতের ভূমিকা বজায় রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীনা মালহোত্রার দায়িত্ব পালনের বিভিন্ন ক্ষেত্র সেই পরিবর্তিত কূটনৈতিক বাস্তবতারই পরিচয় বহন করে।
একজন বিজ্ঞানী হওয়ার সম্ভাবনা থেকে বিদেশ পরিষেবার শীর্ষ প্রশাসনিক দায়িত্বে পৌঁছনো পর্যন্ত তাঁর যাত্রা পদোন্নতির হিসেবে দেখা গর্হিত। এটি শিক্ষাগত যোগ্যতাকে বৃহত্তর কর্মক্ষেত্রে প্রয়োগ করার, পেশাগত সীমারেখা অতিক্রম করার ও আন্তর্জাতিক পরিসরে দেশের প্রতিনিধিত্ব করার একটি দীর্ঘ পর্যায়। নীনার কর্মজীবনের বিভিন্ন দায়িত্বের মধ্যে যেমন আছে কৃষি ও খাদ্যনিরাপত্তার প্রশ্ন, তেমনি আছে আন্তর্জাতিক আইন, আঞ্চলিক রাজনীতি, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের জটিল সমীকরণ। এই বহুমাত্রিক অভিজ্ঞতাই নীনা মালহোত্রাকে ভারতীয় কূটনীতির একটি উল্লেখযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।🍁
🍂বইপড়া | নারী-শক্তি
প্রাচীন ভারত থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত নারীর সামাজিক অবস্থানের পরিবর্তন, রাজা রামমোহন রায় -এর আন্দোলন ও রুক্মাবাঈয়ের প্রতিবাদকে একই বৃহত্তর আলোচনার মধ্যে আনার চেষ্টা হয়েছে। এই বিন্যাসের একটি ইতিবাচক দিক হল, স্বাধীনতা আন্দোলনে নারীর অংশগ্রহণকে বিচ্ছিন্ন কোনও রাজনৈতিক ঘটনা হিসেবে দেখার সুযোগও কমে আসে। বোঝা যায়, দীর্ঘদিনের সামাজিক বঞ্চনা, শিক্ষার অভাব, পারিবারিক নিয়ন্ত্রণ ও নারীর স্বাধীন সত্তার অস্বীকৃতির বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে উঠেছিল, তার সঙ্গে জাতীয়তাবাদী আন্দোলনের সম্পর্ক ছিল গভীর।
ইতিহাসের প্রান্তর থেকে মুছে যাওয়া নারীরা

পালকি সিং
ইতিহাসের বইয়ে স্বাধীনতা সংগ্রামের কথা উঠলেই কয়েকটি পরিচিত নাম ঘুরেফিরে সামনে আসে। পুরুষ বিপ্লবীদের বীরত্ব, রাজনৈতিক নেতৃত্বের সংঘাত, অহিংস আন্দোলনের বিস্তার কিংবা সশস্ত্র সংগ্রামের নানা ঘটনা নিয়ে আলোচনা হয় বিস্তর। নারী স্বাধীনতা সংগ্রামীদের ক্ষেত্রেও প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, কস্তুরবা গান্ধী কিংবা অরুণা আসফ আলির মতো কয়েকটি নাম বহুল পরিচিত। কিন্তু এই পরিচিত নামগুলির বাইরেও যে অসংখ্য নারী নিজেদের জীবন, সংসার, সামাজিক নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে স্বাধীনতার লড়াইয়ে শামিল হয়েছিলেন, তাঁদের কথা কোথায়? কতজন জানেন ননীবালা দেবী, দু’কড়িবালা দেবী, সিন্ধুবালা ঘোষ কিংবা শাস্ত্রী দেবীর সংগ্রামের কথা? কতজনের কাছে পরিচিত অস্ত্র লুকিয়ে রাখা, বিপ্লবীদের আশ্রয় দেওয়া, গোপন সংবাদ পৌঁছে দেওয়া কিংবা পুলিশের চোখ এড়িয়ে বিপ্লবীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার মতো বিপজ্জনক কর্মকাণ্ডে যুক্ত নারীদের ইতিহাস? এই প্রশ্নগুলিই একটি বৃহৎ ঐতিহাসিক অনুসন্ধানের দরজা খুলে দেয় বৈকি!
কস্তুরবা গান্ধী, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, বিজয়লক্ষ্মী পণ্ডিত, কমলাদেবী চট্টোপাধ্যায়, সুচেতা কৃপালিনী, অরুণা আসফ আলি, দুর্গাবাঈ দেশমুখ ও ঊষা মেহতার মতো পরিচিত ব্যক্তিত্বদের পাশাপাশি আরও বহু নারীর নামও আছে। এই দীর্ঘ তালিকা বইটির তথ্যসংগ্রহের ব্যাপ্তির ইঙ্গিত দেয়। কিন্তু পাঠকের মনে প্রশ্ন জাগে, এই সমস্ত ব্যক্তিত্বকে কী তাঁদের নিজস্ব রাজনৈতিক চিন্তা, কর্মপদ্ধতি ও আন্দোলনের মধ্যে পারস্পরিক মতপার্থক্যসহ তুলে ধরা হয়েছে? নাকি একই জাতীয়তাবাদী কাঠামোর মধ্যে তাঁদের ভূমিকা সাজিয়ে দেওয়া হয়েছে? কারণ সরোজিনী নাইডু, কমলাদেবী চট্টোপাধ্যায়, অরুণা আসফ আলি কিংবা ঊষা মেহতার রাজনৈতিক অভিজ্ঞতা ও কাজের ধরন এক ছিল না
‘ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী ও বিপ্লবী নারী সংগঠন’- শিরোনামে আলোচ্য গ্রন্থটির সূচিপত্রের দিকে তাকালেই বোঝা যায়, লেখক কেবল কয়েকজন খ্যাতনামা নারী স্বাধীনতা সংগ্রামীর জীবনী সংকলন করতে চাননি। তাঁর অনুসন্ধানের পরিসর অনেক বিস্তৃত। ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ থেকে শুরু করে স্বাধীনতা-পরবর্তী সময়ে নারীদের সামাজিক অবস্থান, রাজনৈতিক ভূমিকা ও ইতিহাসের আলো থেকে হারিয়ে যাওয়ার প্রক্রিয়া পর্যন্ত একটি লম্বা সময়কে তিনি আলোচনার আওতায় এনেছেন। বইটির বিষয়বিন্যাসে ২৩টি প্রধান অধ্যায় এবং ছয়টি পরিশিষ্ট। সংখ্যার বিচারে এই আয়োজনের ব্যাপ্তি কম নয়। কিন্তু কোনও গ্রন্থের গুরুত্ব কেবল তার অধ্যায়ের সংখ্যা কিংবা সূচীতে সাজানো নামের দীর্ঘ তালিকা দিয়ে নির্ধারিত হয় না। আসল প্রশ্ন, সেই নামগুলির পিছনে থাকা ইতিহাসকে কতখানি অনুসন্ধান করা হয়েছে? কতটা নতুন তথ্য সামনে এসেছে? এবং পাঠককে প্রচলিত ইতিহাসের বাইরে নিয়ে যাওয়ার ক্ষমতা বইটির রাখে কি না?
কৃষ্ণেন্দু দেব-এর গ্রন্থটির প্রথম দিকের অধ্যায়গুলিতে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ, জাতীয় আন্দোলনের বিকাশ ও ঊনবিংশ শতাব্দীর ভারতীয় সমাজে নারীর অবস্থান নিয়ে আলোচনা সাজানো হয়েছে। প্রাচীন ভারত থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত নারীর সামাজিক অবস্থানের পরিবর্তন, রাজা রামমোহন রায় -এর আন্দোলন ও রুক্মাবাঈয়ের প্রতিবাদকে একই বৃহত্তর আলোচনার মধ্যে আনার চেষ্টা হয়েছে। এই বিন্যাসের একটি ইতিবাচক দিক হল, স্বাধীনতা আন্দোলনে নারীর অংশগ্রহণকে বিচ্ছিন্ন কোনও রাজনৈতিক ঘটনা হিসেবে দেখার সুযোগও কমে আসে। বোঝা যায়, দীর্ঘদিনের সামাজিক বঞ্চনা, শিক্ষার অভাব, পারিবারিক নিয়ন্ত্রণ ও নারীর স্বাধীন সত্তার অস্বীকৃতির বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে উঠেছিল, তার সঙ্গে জাতীয়তাবাদী আন্দোলনের সম্পর্ক ছিল গভীর। একইভাবে নারীশিক্ষা নিয়ে বইটির পৃথক অধ্যায়ও তাৎপর্যপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধাকান্ত দেব, বেগম রোকেয়া, সাবিত্রীবাঈ ফুলে ও জ্যোতিরাও ফুলের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি বিদেশি উদ্যোগের কথাও সূচীতে স্থান পেয়েছে। নারীশিক্ষার প্রসারকে এখানে বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস হিসেবে দেখার সুযোগ নেই। শিক্ষা নারীর চিন্তাজগৎ, সামাজিক অবস্থান রাজনৈতিক সচেতনতার বিকাশে কী ভূমিকা নিয়েছিল? সেটিই মূল আলোচনার গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে। ‘ঘর থেকে বাইরে’ শীর্ষক অংশের উপস্থিতিও সেই পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে এই ধরনের বিষয়কে কয়েকটি পরিচিত সংস্কারকের নাম উল্লেখ করে শেষ করলে তার ঐতিহাসিক গুরুত্ব খর্ব হয়। শিক্ষা অর্জনের পর নারীরা কীভাবে সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রম করেছিলেন, তাঁদের মধ্যে শ্রেণি, জাতি ও ধর্মের ভিত্তিতে কী ধরনের পার্থক্য ছিল? সেই বিশ্লেষণ ছাড়া নারীজাগরণের ইতিহাস পূর্ণতা পায় না।
হেমলতা দেবী কিংবা নগেন্দ্রবালা দেবীর মতো নারীদের জীবন আলোচনায় আনার অর্থ হল, বিপ্লবী আন্দোলনের ইতিহাসকে কেবল সক্রিয় কর্মীদের মধ্যে আটকে না রেখে তাঁদের পারিবারিক পরিসরেও অনুসন্ধান করা। কৃষ্ণেন্দু দেব-এর এই বইটির রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত হয়েছে বামপন্থী নারীদের আন্দোলন, তেভাগা, তেলেঙ্গানা সশস্ত্র সংগ্রাম ও নৌবিদ্রোহে নারীদের ভূমিকা অন্তর্ভুক্ত করার মাধ্যমে। ইলা মিত্র, মণিকুন্তলা সেন, রেণু চক্রবর্তী এবং সন্তোষকুমারী দেবীর মতো ব্যক্তিত্বদের পাশাপাশি শ্রমজীবী নারীদের অংশগ্রহণের বিষয়টিও সূচিতে রয়েছে।
গ্রন্থটির অন্যতম আকর্ষণীয় দিক হল ১৮৫৭ সালের মহাবিদ্রোহের আগের ও পরের নারী যোদ্ধাদের নিয়ে পৃথক আলোচনা রাখার পরিকল্পনা। রানি ভেলু নাচিয়ার, রানি চেনাম্মা ও নাগাম্মার মতো তুলনামূলক কম আলোচিত নামের পাশাপাশি রানি লক্ষ্মীবাঈ, ঝলকারি কোরি, উদা দেবী, বেগম হজরত মহল ও আজিজুন বাঈয়ের উপস্থিতি এই ইতিহাসের ভৌগোলিক বিস্তারকে সামনে নিয়ে আসার প্রয়াস লক্ষ্য করা যায়। শুধু রাজপরিবারের নারীরা নন, সাধারণ পরিবার কিংবা সমাজের প্রান্তিক স্তর থেকে উঠে আসা নারীরাও যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধে যুক্ত হয়েছিলেন, সেই দিকটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে লখনউয়ের বারাঙ্গনাদের অংশগ্রহণ ও অনামী নারীযোদ্ধাদের তালিকাভুক্ত করার উদ্যোগ ইতিহাসচর্চার প্রচলিত অভ্যাসকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এখানেই কৃষ্ণন্দু দেব-এর ‘ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী ও বিপ্লবী নারী সংগঠন’ বইটি আলাদা মাত্রা পেয়েছে। কিন্তু এখানেই গ্রন্থটির কাছে প্রত্যাশাও অনেক বেশি। নারী যোদ্ধাদের নাম একত্র করা নিঃসন্দেহে প্রয়োজনীয় কাজ, কিন্তু তাঁদের সংগ্রামের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করা আরও জরুরি। কোনও নারী কীভাবে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন? কিংবা তাঁর রাজনৈতিক অবস্থান কী ছিল? সমকালীন সমাজ তাঁকে কী চোখে দেখেছিল? পরবর্তী ইতিহাসে তাঁর পরিচয় কেন হারিয়ে গেল? এই প্রশ্নগুলির উত্তর না থাকলে নামের তালিকা শেষ পর্যন্ত তথ্যের ভারে নুয়ে পড়ে। ইতিহাসের পুনরুদ্ধার মানে শুধু বিস্মৃত নাম উদ্ধার করা নয়, বিস্মৃতির কারণগুলিও খুঁজে দেখা। আর লেখক সেই অজানাকে খোঁজার চেষ্টাই করেছেন।
এই গ্রন্থে স্বাধীনতা আন্দোলনে নারীর যোগদানের পটভূমি নিয়ে ষষ্ঠ অধ্যায়ের বিষয়বিন্যাস যথেষ্ট বিস্তৃত। বঙ্গভঙ্গ, পারিবারিক পরিবেশ, দেশ-বিদেশের সংগ্রামী নেতৃত্ব, সাহিত্য, গান, নাটক, যাত্রা, বিপ্লবী সাহচর্য, পুলিশি নির্যাতন, ধর্মগ্রন্থ, আধ্যাত্মিকতা ও নারী সংগঠনের মতো বিষয় এখানে স্থান পেয়েছে। এই বিন্যাস থেকে বোঝা যায়, লেখক নারীর রাজনৈতিক সক্রিয়তাকে কেবল সভা-সমাবেশ কিংবা মিছিলে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি। ব্যক্তিগত জীবন, সাংস্কৃতিক পরিবেশ এবং সামাজিক যোগাযোগের মধ্য দিয়েও রাজনৈতিক চেতনা কীভাবে বিস্তার লাভ করেছিল, তা অনুসন্ধানের সুযোগ তৈরি হয়েছে। বিভিন্ন নারী সংগঠন নিয়ে পৃথক অধ্যায় রাখার সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ। ভারত স্ত্রী মহামণ্ডল, উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সের মতো সর্বভারতীয় সংগঠনের পাশাপাশি দীপালি সংঘ, ছাত্রী সংঘ, ত্রিপুরা ছাত্রী সংঘ, মহিলা আত্মরক্ষা সমিতির মতো আঞ্চলিক সংগঠনগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ স্বাধীনতা আন্দোলনে নারীর ভূমিকা নিয়ে আলোচনায় অনেক সময় ব্যক্তিকেন্দ্রিক জীবনী প্রাধান্য পায়। অথচ সংগঠন ছাড়া দীর্ঘস্থায়ী রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে না। নারীরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি করেছিলেন, রাজনৈতিক প্রশিক্ষণ নিয়েছিলেন ও সাংগঠনিক কাঠামোর মধ্যে কাজ করেছিলেন, সেই ইতিহাস জাতীয় আন্দোলনের অন্য একটি মাত্রা প্রকাশ করতে পারে। একইভাবে, অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা নিয়েও বইটিতে বিস্তৃত পরিসর রাখা হয়েছে। ডান্ডি অভিযান, লবণ সত্যাগ্রহ, পিকেটিং, মিছিল, সভা, গোপন সংগঠন, গ্রামীণ আন্দোলন এবং কারাবরণের মতো বিভিন্ন কর্মকাণ্ডের উল্লেখ রয়েছে। বোম্বাই, বাংলা, মাদ্রাজ, উত্তর ভারত ও উত্তর-পূর্ব ভারতের নারীদের অংশগ্রহণকে পৃথকভাবে চিহ্নিত করার উদ্যোগও উল্লেখযোগ্য। কারণ জাতীয় আন্দোলনের ইতিহাসে কলকাতা, বোম্বাই (বর্তমানে মুম্বাই) বা দিল্লির পরিচিত ঘটনাগুলি যতটা গুরুত্ব পায়, দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের সংগ্রাম ততটা আলোচনায় আসে না। গ্রামীণ নারী, শ্রমজীবী নারী ও সমাজে সংখ্যালঘু নারীদের অংশগ্রহণকে আলাদা করে দেখার সুযোগ তৈরি হলে ইতিহাসের একপেশে চরিত্র কিছুটা হলেও ভাঙতে পারে।
সর্বভারতীয় নারী নেতৃত্বের অধ্যায়ে কস্তুরবা গান্ধী, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, বিজয়লক্ষ্মী পণ্ডিত, কমলাদেবী চট্টোপাধ্যায়, সুচেতা কৃপালিনী, অরুণা আসফ আলি, দুর্গাবাঈ দেশমুখ ও ঊষা মেহতার মতো পরিচিত ব্যক্তিত্বদের পাশাপাশি আরও বহু নারীর নামও আছে। এই দীর্ঘ তালিকা বইটির তথ্যসংগ্রহের ব্যাপ্তির ইঙ্গিত দেয়। কিন্তু পাঠকের মনে প্রশ্ন জাগে, এই সমস্ত ব্যক্তিত্বকে কী তাঁদের নিজস্ব রাজনৈতিক চিন্তা, কর্মপদ্ধতি ও আন্দোলনের মধ্যে পারস্পরিক মতপার্থক্যসহ তুলে ধরা হয়েছে? নাকি একই জাতীয়তাবাদী কাঠামোর মধ্যে তাঁদের ভূমিকা সাজিয়ে দেওয়া হয়েছে? কারণ সরোজিনী নাইডু, কমলাদেবী চট্টোপাধ্যায়, অরুণা আসফ আলি কিংবা ঊষা মেহতার রাজনৈতিক অভিজ্ঞতা ও কাজের ধরন এক ছিল না। তাঁদের পৃথক পরিচয় অক্ষুণ্ণ রেখেই তুলনামূলক আলোচনা করা প্রয়োজন।
বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ নিয়ে গ্রন্থটির পরবর্তী অধ্যায়গুলি আরও বেশি আগ্রহ তৈরি করে। ভিকাজি রুস্তম কামার মতো ব্যক্তিত্বের পাশাপাশি নারীদের বিপ্লবী দলে প্রবেশের ক্ষেত্রে পারিবারিক আপত্তি ও সংগঠনের অভ্যন্তরীণ অনীহার কথাও সূচিতে রয়েছে। এই অংশটি বিশেষভাবে জরুরি। কারণ বিপ্লবী আন্দোলনের ইতিহাসে নারীদের প্রবেশের পথ কখনও মসৃণ ছিল না। ব্রিটিশ পুলিশের নজরদারি তো ছিলই, তার পাশাপাশি নিজেদের রাজনৈতিক সংগঠনের পুরুষ সদস্যদের কাছ থেকেও তাঁদের বাধার মুখে পড়তে হয়েছে। বিপ্লবের কথা বলা সংগঠনের ভিতরেও নারীর সমান অংশগ্রহণ নিয়ে দ্বিধা ছিল, এই বাস্তবতা উপেক্ষা করলে আন্দোলনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অসংগতি আড়ালেই থেকে যাবে। আবার পরোক্ষ বিপ্লবী কর্মকাণ্ডের জন্য পৃথক অধ্যায় রাখার সিদ্ধান্ত গ্রন্থটির অন্যতম শক্তিশালী পরিকল্পনা। বিপ্লবীদের আশ্রয় দেওয়া, খাদ্যের ব্যবস্থা করা, অস্ত্র লুকিয়ে রাখা, অস্ত্র পাচার, গোপন সংবাদ আদান-প্রদান, অর্থ সংগ্রহ, বিস্ফোরক তৈরিতে সহায়তা ও বিপ্লবীদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার মতো কাজের সঙ্গে যুক্ত নারীদের নাম এখানে এসেছে। ননীবালা দেবী, দুকড়িবালা দেবী, কমলা দাশগুপ্ত, উজ্জ্বলা মজুমদার, কল্পনা দত্ত ও প্রেমলতা দের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি বহু কম পরিচিত নারীর উপস্থিতি এই অধ্যায়ের গুরুত্ব বাড়িয়েছে। এই নারীরা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ না করলেও বিপ্লবী কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাঁদের কাজকে গৌণ বলে দেখার প্রবণতা আসলে ইতিহাসের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
প্রত্যক্ষ বিপ্লবী অংশগ্রহণের অধ্যায়ে প্রীতিলতা ওয়াদ্দেদার, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, বীণা দাশ, রানি গাইদিনলিউ এবং দুর্গা দেবী ভোরার নাম রয়েছে। এই নামগুলি পরিচিত হলেও তাঁদের রাজনৈতিক সিদ্ধান্তের পেছনে থাকা সামাজিক অভিজ্ঞতা এবং ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে নতুন করে আলোচনা করার সুযোগ আছে। একইভাবে বিপ্লবীদের মায়েদের নিয়ে পৃথক অধ্যায় রাখার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রশ্ন উঠে আসে। বিনোদিনী দেবী, কুসুমকুমারী দেবী, প্রিয়তমা দেবী, হেমলতা দেবী কিংবা নগেন্দ্রবালা দেবীর মতো নারীদের জীবন আলোচনায় আনার অর্থ হল, বিপ্লবী আন্দোলনের ইতিহাসকে কেবল সক্রিয় কর্মীদের মধ্যে আটকে না রেখে তাঁদের পারিবারিক পরিসরেও অনুসন্ধান করা। কৃষ্ণেন্দু দেব-এর এই বইটির রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত হয়েছে বামপন্থী নারীদের আন্দোলন, তেভাগা, তেলেঙ্গানা সশস্ত্র সংগ্রাম ও নৌবিদ্রোহে নারীদের ভূমিকা অন্তর্ভুক্ত করার মাধ্যমে। ইলা মিত্র, মণিকুন্তলা সেন, রেণু চক্রবর্তী এবং সন্তোষকুমারী দেবীর মতো ব্যক্তিত্বদের পাশাপাশি শ্রমজীবী নারীদের অংশগ্রহণের বিষয়টিও সূচিতে রয়েছে। বিশেষত নৌবিদ্রোহের মতো একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনায় বন্দর-শ্রমিক নারী, মিল এলাকার মহিলা শ্রমিক, ছাত্রী, স্বেচ্ছাসেবিকা, বস্তিবাসী নারী এবং নৌসেনা পরিবারের সদস্যদের উপস্থিতি নিয়ে আলোচনা করার পরিকল্পনা প্রশংসনীয়। স্বাধীনতার শেষ পর্যায়ের গণআন্দোলনকে বুঝতে গেলে এই অংশগুলি এড়িয়ে যাওয়ার উপায় নেই।
আজাদহিন্দ ফৌজের নারীবাহিনী, ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল, জানকি থেভার ও গুপ্তচর বিভাগের সদস্য সরস্বতী রাজামণির মতো ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তিও বইটির পরিসরকে আরও সমৃদ্ধ করার সম্ভাবনা রাখে। পাশাপাশি মুসলিম নারীদের স্বাধীনতা সংগ্রাম, বিদেশিনী সংগ্রামীদের ভূমিকা ও বারাঙ্গনাদের অংশগ্রহণকে পৃথক অধ্যায়ে স্থান দেওয়া হয়েছে। এই তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ জাতীয় আন্দোলনের ইতিহাসে ধর্মীয় পরিচয়, জাতিগত অবস্থান এবং সামাজিক মর্যাদার ভিত্তিতে নারীদের অভিজ্ঞতা এক ছিল না। মুসলিম নারীদের সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতা, বিদেশিনী নারীদের রাজনৈতিক অবস্থান এবং সমাজের প্রান্তিক পেশায় যুক্ত নারীদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা না হলে স্বাধীনতা আন্দোলনের সামগ্রিক চরিত্র বোঝা সম্ভব না। অন্যদিকে, নারী বিপ্লবীদের বন্দী-জীবন, নারী শহীদ ও অ-নথিভুক্ত নারী শহীদদের নিয়ে পরবর্তী অধ্যায়গুলি গ্রন্থটির সবচেয়ে জরুরি অংশগুলির মধ্যে পড়তে পারে। বিশেষ করে অ-নথিভুক্ত শহিদদের তালিকা তৈরির উদ্যোগ ইতিহাসের নথিবদ্ধকরণের সীমাবদ্ধতাকে সামনে আনে। স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া বহু নারী হয়তো সরকারি নথি, সংবাদপত্র কিংবা প্রচলিত ইতিহাসের বইয়ে যথাযথ স্থান পাননি। তাঁদের পরিচয় উদ্ধারের জন্য আঞ্চলিক ইতিহাস, পারিবারিক স্মৃতি, পুরনো দলিল আর স্থানীয় গবেষণার প্রয়োজন। বইটির ছয়টি পরিশিষ্টের মধ্যে ঝাঁসির রানি বাহিনীর ৩৬ জন প্রশিক্ষিত সেনা ও সদস্যের তালিকা, রাজনৈতিক বন্দিনীদের নাম ও বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া নারীদের বিবরণ রাখার পরিকল্পনা সেই প্রয়োজনের কথাই মনে করিয়ে দেয়।
কিন্তু একটি গুরুত্বপূর্ণ সমালোচনার জায়গা থেকেই যায়। এত বিপুলসংখ্যক বিষয় ও ব্যক্তিত্বকে একটি গ্রন্থে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে গিয়ে আলোচনার গভীরতা কতখানি বজায় রাখা সম্ভব হয়েছে, তা বিচার করা জরুরি। সূচিপত্রের ব্যাপ্তি পাঠককে আকৃষ্ট করতে পারে। প্রত্যেকটি নামের সঙ্গে আরও যথাযথ তথ্যসূত্র, রাজনৈতিক প্রেক্ষাপট ও কর্মকাণ্ডের বিশ্লেষণ আরও দাবি রাখে। যাঁদের পরিচয় প্রচলিত ইতিহাসে প্রায় অনুপস্থিত, তাঁদের ক্ষেত্রে মৌলিক গবেষণা ও নির্ভরযোগ্য সূত্রের ব্যবহার অপরিহার্য। আর একটি প্রশ্ন হল, স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণের ইতিহাস কি কেবল জাতীয়তাবাদী বীরত্বের বিবরণ হিসেবেই উপস্থাপিত হবে? নাকি সেই আন্দোলনের মধ্যে শ্রেণিসংঘাত, জাতপাত, ধর্মীয় বিভাজন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও নারীস্বাধীনতার প্রশ্নগুলিও সমান গুরুত্ব পাবে? কোনও নারী স্বাধীনতার জন্য লড়াই করেছেন, অথচ স্বাধীনতার পরেও তাঁর সামাজিক অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি। এমন অভিজ্ঞতার ঐতিহাসিক তাৎপর্যও কম নয়। গ্রন্থটির শেষ অধ্যায়ে স্বাধীনতা-পরবর্তী জীবনে যাঁরা আলোয় থেকেছেন এবং যাঁরা বিস্মৃতির অন্ধকারে হারিয়ে গিয়েছেন, তাঁদের পৃথকভাবে চিহ্নিত করার উদ্যোগ এই প্রশ্নকে আরও প্রাসঙ্গিক করে তোলে। আসলে স্বাধীনতার ইতিহাসে নারীদের অনুপস্থিতি তাঁদের সংগ্রামের অভাবের কারণে নয়, ইতিহাস রচনার প্রচলিত পদ্ধতিতে তাঁদের ভূমিকার যথাযথ মূল্যায়ন হয়নি। রাষ্ট্রীয় ক্ষমতা, রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক কর্মকাণ্ডের বাইরে থাকা কাজগুলিকে দীর্ঘদিন কম গুরুত্বপূর্ণ বলে দেখা হয়েছে। অথচ একটি বিপ্লবী সংগঠনকে টিকিয়ে রাখতে আশ্রয়, খাদ্য, অর্থ, গোপন যোগাযোগ এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থা কতখানি জরুরি, তা বুঝতে কোনও কঠিন তত্ত্বের প্রয়োজন হয় না। সেই কাজগুলির বড় অংশ নারীরা সামলেছিলেন। তাঁদের ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতা আন্দোলনের পূর্ণাঙ্গ বিবরণ লেখা কার্যত অসম্ভব। আলোচ্য গ্রন্থ অন্তত সেই বাদ পড়া ইতিহাসের দিকে পাঠকের দৃষ্টি ফেরানোর চেষ্টা করেছে। এই গ্রন্থের সবচেয়ে বড় প্রাসঙ্গিকতা ইতিহাসের বাইরে পড়ে থাকা অসংখ্য নারীর সম্মিলিত উপস্থিতিকে সামনে আনার প্রয়াসে। স্বাধীনতা কোনও নির্দিষ্ট কয়েকজনের অর্জন ছিল না। তার পিছনে ছিল পরিচিত ও অপরিচিত মানুষের দীর্ঘ আত্মত্যাগ। সেই ইতিহাসে নারীরা কখনও নেতৃত্ব দিয়েছেন, কখনও অস্ত্র হাতে লড়েছেন, কখনও গোপনে বিপ্লবীদের সাহায্য করেছেন, আবার কখনও কারাগারের অন্ধকারে কাটিয়েছেন জীবনের মূল্যবান সময়। তাঁদের কাউকে কেবল সহায়ক চরিত্র, কারও মাতা কিংবা কারও স্ত্রী হিসেবে চিহ্নিত করে ইতিহাসের দায় শেষ করা যায় না। তাঁদের নিজস্ব রাজনৈতিক পরিচয় ও সংগ্রামের মূল্যায়ন প্রয়োজন। গ্রন্থটির সূচি সেই প্রয়োজনের কথা মনে করিয়ে দেয়। তবে পাঠক হিসেবে প্রত্যাশা থাকবে, বিস্তৃত নামের সমাবেশের পাশাপাশি লেখক যেন ইতিহাসের কঠিন প্রশ্নগুলি থেকেও মুখ ফিরিয়ে না নেন। কারণ বিস্মৃত নারীদের ইতিহাস উদ্ধার করার কাজটি আবেগের নয়, গভীর গবেষণা, নিরপেক্ষ বিচার আর নির্মোহ সমালোচনার দাবি রাখে।
🍂ছোটগল্প
ইলা এগিয়ে এসে তার হাত ধরল। ‘অপরাধ নয়। কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে দিয়ে আমার কাছ থেকে বেঁচে থাকার ভাষাটাই কেড়ে নিয়েছ। আমি আর ভুল করতে পারি না, কারণ তুমি আমাকে ক্ষমা করে দেবে। আমি আর কাঁদতে পারি না, কারণ তুমি আমার চোখ মুছিয়ে দেবে। আমি তো আর হারিয়ে যেতেও পারি না, কারণ তুমি আমাকে ঠিক খুঁজে নেবে।‘
অনন্ত স্পর্শ

মৈত্রেয় ভট্টাচার্য
পুজোর পর কলকাতার আকাশে হালকা কুয়াশা জমতে শুরু করেছিল। রাত্রি তখন প্রায় এগারোটা। অনির্বাণ একা হেঁটে ফিরছিল লেকের ধার দিয়ে। পকেটে একটা অসমাপ্ত চিঠি, আর মনে অজস্র অসমাপ্ত প্রশ্ন। তিন বছর আগে ও-ছিল অন্য মানুষ। তখন তার একটাই পরিচয়, সে ইলার স্বামী। ইলা তখন ক্যানসারের রোগী, শেষ পর্যায়ে। ডাক্তাররা জবাব দিয়েছিলেন। অনির্বাণ তবু প্রতি ভোরে তার শিয়রে বসে গলা ভিজিয়ে দিত, চুল আঁচড়ে দিত, পুরনো রবীন্দ্রসঙ্গীত গুনগুন করত। কীভাবে যেন ইলা সেরে উঠেছিল। চিকিৎসার ব্যাখ্যা ছিল, অনির্বাণ জানত। কিন্তু ইলা বিশ্বাস করত অন্য কিছু। সে বলত, ‘তুমি আমাকে বাঁচিয়েছ। তোমার হাতের ছোঁয়ায় আমি ফিরে এসেছি।’
ইলা হেসে ফেলল। হাসতে হাসতে তার চোখ ভিজে এল, আর সেই জল মুছে দিতে অনির্বাণ হাত বাড়াল না। ইলা নিজেই মুছল, নিজের আঁচলে। সেই রাতে বাইরে আবার কুয়াশা নামল। দু’জনে বারান্দায় বসে রইল, একটা চাদরের নিচে, কোনও কথা না বলে। অনির্বাণের মনে হল, প্রেমের সবচেয়ে বড় পরীক্ষা বোধহয় সেটাই, যখন কেউ তোমাকে দেবতা মনে করে, আর তুমি স্বেচ্ছায় মাটিতে নেমে আসো।
সেই বিশ্বাসই হয়ে উঠল তাদের সম্পর্কের কাল।
লেকের ধারে একটা বেঞ্চে বসে অনির্বাণ চিঠিটা খুলল। ইলার হাতের লেখা, পরিচ্ছন্ন, গোটা গোটা। মাস ছয়েক আগে সে চিঠিটা লিখে রেখে গিয়েছিল, কিন্তু পাঠায়নি। আজকেই সন্ধ্যায় পুরনো বইয়ের ভাঁজে পেয়েছে অনির্বাণ। ইলা লিখেছিল: ‘তুমি যখন আমাকে সারিয়ে তুললে, আমি ভেবেছিলাম এবার জীবনটা তোমার জন্য বাঁচব। কিন্তু একটা কথা কাউকে বলা হয়নি। যে মানুষ আমাকে নতুন জীবন দিল, তার সামনে আমি আর নিজের মতো করে বাঁচতে পারি না। প্রতিটি হাসি, প্রতিটি রাগ, প্রতিটি নিঃশ্বাসের ওপর তোমার অধিকার বসে আছে। আমি ঋণী। আর ঋণী মানুষ ভালবাসতে পারে না, সে শুধু শোধ দেয়।’
অনির্বাণ চিঠিটা ভাঁজ করে রাখল। তার বুকের ভেতর ঠাণ্ডা হাওয়া বইছিল।
পরদিন সকালে সে ইলার মুখোমুখি বসল। রান্নাঘরে ইলা চা বানাচ্ছিল। তার গলার পেছনে সেই চেনা তিলটা, যেটায় অনির্বাণ প্রথম দিন চোখ রেখেছিল।
‘ইলা, আমি একটা চিঠি পেয়েছি।’
ইলার হাত থেমে গেল। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছিল, একটু একটু কাঁপছিল ও।
‘ওটা আমার কিন্তু পাঠানোর কথা ছিল না,’ ইলা বলল, মুখ না ফিরিয়ে।
‘কিন্তু লিখেছিলে…।’
‘লিখেছিলাম।’ এবার সে ঘুরে দাঁড়াল। ওর চোখে জল ছিল না, কেমন শান্ত ক্লান্তি। ‘অনি, তুমি জানো, মানুষ যাকে ভগবান বানায়, তাকে আর ভালবাসতে পারে না। ভগবানকে শুধু প্রণাম করা যায়। আমি তোমাকে প্রণাম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।’
কথাটা অনির্বাণের গায়ে কাঁটার মতো বিঁধল। ওতো নিজেকে কখনও ত্রাতা ভাবেনি! শুধু একজন মানুষ, যে ভয় পেয়েছিল, কিন্তু হারাতে চায়নি। কিন্তু ইলার চোখে সে ক্রমশ কারও মূর্তি হয়ে উঠছিল, আর সেই মূর্তির সঙ্গে কেউ ঝগড়া করে না, কেউ আর হাসে না, কেউ আদরও করে না।
‘তাহলে আমি কী করব?’ অনির্বাণের গলা ভেঙে এল। ‘আমি তো তোমাকে সারিয়ে তুলতে চেয়েছিলাম। এখন সেটাই আমার অপরাধ?’
‘না,’ ইলা এগিয়ে এসে তার হাত ধরল। ‘অপরাধ নয়। কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে দিয়ে আমার কাছ থেকে বেঁচে থাকার ভাষাটাই কেড়ে নিয়েছ। আমি আর ভুল করতে পারি না, কারণ তুমি আমাকে ক্ষমা করে দেবে। আমি আর কাঁদতে পারি না, কারণ তুমি আমার চোখ মুছিয়ে দেবে। আমি তো আর হারিয়ে যেতেও পারি না, কারণ তুমি আমাকে ঠিক খুঁজে নেবে।’
সেদিন অনির্বাণ অফিস গেল না। সারাদিন সে হেঁটেছিল কালীঘাটের গলিতে, গঙ্গার ঘাটে, মন্দিরের চত্বরে। একজন বৃদ্ধ ঘাটে বসে একতারা বাজাচ্ছিলেন। অনির্বাণ তাঁর পাশে বসে পড়ল।
‘বাবা, কাউকে ভালবাসলে কী তাকে বাঁচানো যায়?’
উনি হাসলেন। ‘বাঁচানোর ক্ষমতা কারও নেই, বাবা। যে ভালবাসে, সে শুধু পাশে বসে থাকে। বাকিটা ওপরওয়ালার।’
‘কিন্তু সে মনে করে আমিই…’
‘তাকে বলে দাও, তুমি কেউ নও।’ ভদ্রলোক একতারার তারে আঙুল রাখলেন। ‘যে নিজেকে বড় ভাবে, সে প্রেম করতে পারে না। প্রেম করতে হলে আগে ছোট হতে হয়, এত ছোট যে নিজের ছায়াটুকুও আর মনে না থাকে।…’
সন্ধ্যায় অনির্বাণ ফিরল। দরজা খুলে দেখল ইলা বারান্দায় বসে আছে, কোলে সেই অসমাপ্ত চিঠিটা। ওর পাশে একটা চেয়ার। ও-সেই চেয়ারে বসল না। ইলার পায়ের কাছে বসে পড়ল, ঠিক যেমন বসেছিল প্রথম দিন, সেদিন ওরা পরস্পরকে চিনেছিল!
‘ইলা, আমি তোমাকে সারাইনি। আমি জানি না কে সারিয়েছে, ওষুধ, ভাগ্য, কিংবা তোমার নিজের ইচ্ছে। আমি শুধু ছিলাম। আর যদি তুমি আমাকে ঋণ শোধ করতে না দাও, আমিও তোমাকে ক্ষমা করতে চাই না। আমি চাই, তুমি আমার ওপর রাগ করো। আমাকে ভুল বোঝো। আমার ওপর চেঁচিয়ে ওঠো।’
ইলা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ তার ঠোঁটের কোণে হাসি ফুটল, অনেকদিন পরে, সত্যিকারের হাসি।
‘তুমি জানো, আজ সকালে আমি ঠিক করেছিলাম তোমাকে ছেড়ে চলে যাব,’ ইলা বলল।
‘জানি।’
‘আর এখন?’
‘এখন তুমি যেতে পারো,’ অনির্বাণ মৃদু গলায় বলল। ‘আমি আটকাব না। কিন্তু যদি থাকো, তাহলে এমনভাবে থেকো যেন আমি কেউ নই। শুধু একজন মানুষ, যে চা খেতে ভালবাসে আর রবীন্দ্রসঙ্গীতের ভুল সুর গায়।’
ইলা হেসে ফেলল। হাসতে হাসতে তার চোখ ভিজে এল, আর সেই জল মুছে দিতে অনির্বাণ হাত বাড়াল না। ইলা নিজেই মুছল, নিজের আঁচলে। সেই রাতে বাইরে আবার কুয়াশা নামল। দু’জনে বারান্দায় বসে রইল, একটা চাদরের নিচে, কোনও কথা না বলে। অনির্বাণের মনে হল, প্রেমের সবচেয়ে বড় পরীক্ষা বোধহয় সেটাই, যখন কেউ তোমাকে দেবতা মনে করে, আর তুমি স্বেচ্ছায় মাটিতে নেমে আসো। ভোরের আলো যখন ফুটল, ইলা অনির্বাণের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অনির্বাণ আস্তে করে সেই চিঠিটা তুলে নিল। শেষ লাইনের নিচে সে নিজের হাতে কলম দিয়ে একটা ছোট্ট লাইন জুড়ে দিল: ‘ঋণ নয়, ভালবাসা। প্রেম। আর প্রেমে কেউ কাউকে বাঁচায় না, শুধু পাশে হেঁটে চলে।’ তারপর চিঠিটা সে ভাঁজ করে আবার বইয়ের ভাঁজে রেখে দিল, যেখানে সময় এসে একদিন কেউ আবার খুঁজে পাবে। অনির্বাণ দেখল। পাশে ইলা নেই। সেও নেই। একটি চুড়ান্ত বাস্তব লাটিমের মতো ঘুরছে। 🍁
🍂ধারাবাহিক উপন্যাস
সাশ্রয় নিউজ -এর রবিবারের সাহিত্য স্পেশাল-এ শুরু হয়েছে সাহিত্যিক মমতা রায় চৌধুরী -এর ধারাবাহিক উপন্যাস ‘হারিয়ে যাওয়া নারীর ইতিকথা’। একটি বিশেষ কালকে কেন্দ্র করে নারীদের নিয়ে এই উপন্যাস এগিয়ে যায়। নারীদের লড়াইয়ের কাহিনী পড়তে চোখ রাখুন রবিবারের সাহিত্য স্পেশাল-এ।
হারিয়ে যাওয়া নারীর
ইতিকথা
মমতা রায় চৌধুরী
৩৬.
বিসর্জনের বাদ্দি বেজে উঠেছে প্রতিমা নিরঞ্জনের পথে মাকে বিদায় বেলায় সিঁদুর দানের পর
বাড়ির বড়দেরকে প্রণাম করে কাজ শুরু করেছে তিথি। এ কটা দিন বেশ ভালই কেটেছে তবে কাগজি মাসির কথা বারবার মনে হয়েছে। কেন যে মাসিকে এত মনে ধরেছে, তিথি জানে না তবে মানুষটি খারাপ নয়। হয়ত অন্ধকার গলিতে তারও কেটেছে জীবন। জীবনের শেষ প্রান্তে এসে আজ তাকে পরিচারিকার বৃত্তি গ্রহণ করতে হয়েছে। ছেড়ে এসেছে সেই জীবন কিন্তু ভুলতে পারেনি সেই ক্ষত। এরকম অন্ধকারের ক্ষত চিহ্ন জমে আছে কত নারীর জীবনে মাসির কাছ থেকে শুনেছে সেই সব কাহিনি। যে নারীদেরকে আমরা এতটা ঘৃণার চোখে দেখি অথচ এরা না থাকলে সমাজ বোধহয় আরো বেশি অবক্ষয়ের দিকে যেত তাই যদি আমরা একটু গভীরভাবে ভাবি, দেখব এদের এখানকার মাটি ছাড়া দুর্গা মায়ের পুজো হয় না। মা ও এদেরকে স্বীকৃতি দিয়েছেন। আর আমরা তাদেরকে অবজ্ঞা অবহেলায় ফেলে রেখেছি। অথচ একবারও আমরা ভেবে দেখি না এদের জীবনটা এভাবে শুরু হতে চায়নি এরাও চেয়েছিল সমাজের আলোতে এসে বাঁচতে সমাজই তাদের আলোর নিশানা দেয়নি। এরকম মেয়েদের কাহিনি নিয়েই তিথি সমাজের কাছে একটি বার্তা দিতে চায় তার লেখার মধ্য দিয়ে। এবং এবার একটি অন্য কাহিনি অন্য নারীর জীবন। তার জীবনও অন্ধকারে তলিয়ে গিয়েছে কিন্তু তারাও দেওয়ালে পিঠ ঠেকে গেলেও বাঁচতে চেয়েছে। বাঁচাতে চেয়েছে। তাদের সন্তানদের কেউ আলোর নিশানায় নিয়ে যেতে চেয়েছে। শুরু করব, কবিতার কথা দিয়ে। বিশেষত কবিতার মা। কবিতা তিথির কাছে পড়তে আসত। যেটুকু জেনেছিল, সেটুকু দিয়ে আর কতটুকু লিখতে পারবে তাই দরকার কাগজি মাসির।
তিথি মনে মনে বলল, সে তো হবেই সেটা যদি আপনি বুঝতেন তাহলে বোধহয় একে আর রাখতেন না! কি যে মায়াজাদু করেছে কে জানে বাবা! তিথি মনে মনে গজগজ করতে করতে রান্না করে ঢুকল।
কাপে চা ঢেলে শাশুড়ি মাকে দিয়ে আসলো।
পুচুদের খাবার রেডি করতে করতে এসবই ভাবছিল তিথি।
হঠাৎই পুচু আর বুবুন এসে হাজির।
—মাম মাম চিকেন রোল খাব।
তিথি অবাক হয়ে বলে,
—কী বললে?
—তুমি কি কানে শুনতে পাচ্ছ না?
ওদিকে পুচু লেজ নাড়তেই আছে। ও যেন বুবুনের কথার উত্তর জানতে চায়।
—বয়স হয়েছে তো বাবা কানে একটু কমই শুনি।
বুবুন এসে মায়ের গলা জড়িয়ে ধরে বলল,
—না মাম মাম তুমি মোটেই বুড়ো হওনি।
তিথি হাসে। বলল, তাই বুঝি?
বুবুন বলল, হ্যাঁ।
—তা বেশ তা হঠাৎ আজকে চিকেন রোল খাবে কেন?
—এই তো মাম মাম শুনতে পেয়েছ…
—মাম মাম পুজো ছিল তো তাই খাব।
—কিন্তু বাবা পুজো তো মিটে গেছে, তাছাড়া পুজোতে তো তুমি ভালই ফাস্টফুড খেয়েছ।
—না মাম মাম এখনো ঠাকুর বিসর্জন চলছে।
—ওরে দুষ্টু ছেলে।
—কিন্তু এখন কোথায় চিকেন রোল পাবো বল…
—তাহলে কখন? ভুবনের কথায় যেন একটু চিন্তার ভাঁজ।
তিথি বুঝতে পারল, তারপর বলল,
—বাবাকে বলতে হবে তারপর তো।
—বাবাকে বলো না মাম মাম। তিথিকে জড়িয়ে ধরে বলল।
—বেশ বলব। এখন যাও তো আমাকে কাজ করতে দাও।
—তাহলে কিন্তু ওই কথাই রইল, মাম মাম।
—আয় পুচু।
পুচুও কি সুন্দর ওর সঙ্গে চলে গেল। সত্যি! বাচ্চাদের জীবনটাই ভাল সাদা মনে কোনও কাদা নেই। মাসির তো একবার আসার কথা ছিল বিজয়ার পরে।
—বৌমা বৌমা ও বৌমা…
ওপর থেকে কল্যানী দেবী তারস্বরে চিৎকার করছেন।
কাগজি মাসির চিন্তায় মগ্ন তিথির কানের ভেতরে গিয়ে সজোরে আঘাত করল।
কান পেতে শুনল, তারপর রান্নাঘর থেকে বেরিয়ে বলল, —ডাকছেন কেন?
—আরে কখন থেকে ডাকছি, শুনতেই পাচ্ছ না।
—হ্যাঁ মা, আমি সত্যিই শুনতে পাইনি।
—শোনো, সুইটি আজকে আসবে না।
—কেন ওর তো আজকে থেকে আসার কথা ছিল।
—ওই জন্যই তো আমি তোমাকে ডাকছি।
—কেন কী হয়েছে?
—এই একটু আগে ফোন করেছিল। কী হয়েছে সেটা বলল না। বলল, আজকে যাব না।
—সত্যি কি রকম মামদোবাজি বলুন তো। হাগবেও না পথও ছাড়বে না। মাঝে বলেছিল কাজ ছেড়ে দেবে। তা আমরা বলেছিলাম, লোক দেখে নিই তারপরে ছেড়ে দিও। ওমা তারপর বলল না ও নিজেই কাজ করবে। আর এইরকম কাজ করবে কামাই করবে এত, কি করে চলবে বলুন তো! তিথির একটু রাগ ই হয়ে গেল।
—হ্যাঁ সে তো আমি বুঝতে পারছি, তোমার খুব অসুবিধা হবে।
তিথি মনে মনে বলল, সে তো হবেই সেটা যদি আপনি বুঝতেন তাহলে বোধহয় একে আর রাখতেন না! কি যে মায়াজাদু করেছে কে জানে বাবা! তিথি মনে মনে গজগজ করতে করতে রান্না করে ঢুকল।
কাপে চা ঢেলে শাশুড়ি মাকে দিয়ে আসলো।
—ও বৌমা আজকেও কী তোমাদের খাওয়া দাওয়া আছে নাকি?
—কেন বলুন তো?
—না তাই জিজ্ঞেস করছিলাম।
—না সেরকম কিছু শুনতে পাইনি। তবে হলে রাত্রেও হতে পারে।
—রাত্রে খাওয়াবে?
—সেরকমই শুনছিলাম।
—রাত্রে কি খাওয়া দাওয়া
কি জানি, শুনছিলাম আলু পোস্ত কলাইয়ের ডাল আর বোধহয় খাসির মাংস।
—খাসির মাংস!
—হ্যাঁ, প্রেসিডেন্ট এরকমই বলেছেন তবে সেটা কনফার্ম নয়।
—ঠিক আছে আমি আসছি। অনেক কাজ পড়ে আছে।
—ও বৌমা শোনো, শোনো…
—হ্যাঁ, বলুন।
—বলছি তোমার কাছে একটা মেয়ে পড়তে আসতো। কী যেন নাম…
কল্যাণী দেবী চিন্তা করতে লাগলেন।
—একটি মেয়ে তো না মা অনেক মেয়েই পড়তে আসতো। আপনি এখন কোন মেয়েটার কথা বলছেন?
—আরে তোমার যখন হাত ভাঙল, মেয়েটি এসে অনেকক্ষণ তোমার কাছে এসে বসে থাকত।
—ও! কবিতা…
—হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
—কেন বলুন তো? তিথি একটু অবাক হয়ে জিজ্ঞেস করল।
—আরে মেয়েটি কি সুন্দর দেখতে হয়েছে। এই পুজোর দিন ওকে দেখতে পেলাম রাস্তা দিয়ে যাচ্ছিল, তোমাকে তো বলার সুযোগ পায়নি তাই আজকে বললাম।
—কবে দেখেছেন?
—এইতো নবমীর দিন।
—নবমীর দিন! কখন?
—রাত্রি আটটা হবে।
—একটা হলুদ রঙের শাড়ি পড়েছে এত মিষ্টি লাগছিল মেয়েটিকে।
তিথি একটু ভাবতে বসে গিয়েছিল। আবার জিজ্ঞেস না করে, ও-পাড়ার মেয়ে।
—হ্যাঁ, ও-তো এমনিতে সুন্দর।
—কিন্তু বৌমা সুন্দর হলে কি হবে? যখন ওর সম্পর্কে সবকিছু জানবে তখন কী সমাজ ভাল চোখে নেবে?
তিথি এই ভয়টাই পাচ্ছিল কী করে শাশুড়ি মা এত কথা জানতে পারেন কে জানে! তার সুর কিছুতেই ভেবে পায় না তিথি। তিথি কোন কথা না বাড়িয়ে নিচে চলে আসলো।
সত্যি যত ভালই হোক, তবু যেন তকমা থেকেই যায় ও-পাড়ার মেয়ে! তাতে ওর কি দোষ ছিল? অথচ ওই যেন সব থেকে বেশি দোষী, ওই ওপাড়ায় জন্মগ্রহণ করে! ওর মায়ের কত ইচ্ছে মায়ের কত ইচ্ছে মেয়েকে ঠিকঠাক মানুষ করবে। বিষন্ন বিকলগুলো যেন ওদের জীবন থেকে কাটতেই চায় না। অচিরেই অন্ধকার নেমে আসে ওদের জীবনে অন্য পথ দিয়ে। 🍁(ক্রমশঃ)
🍂কবিতা
কণিকা বিশ্বাস -এর একটি কবিতা

মহা শক্তি
যজ্ঞাগ্নিভূতা মমতাময়ী সে উপত্যকা–
সমর্পণের পবিত্র যজ্ঞের আসন পাতি।
প্রতিটি ফুলের কুঁড়ি ফোঁটার শব্দে যখন তোমার আগমনের নূপুর বেজে ওঠে,
সে মুহূর্তে জেগে ওঠে এক অনন্তকাল সমুদ্র।
বিশ্বসংসারের পাপ-পূণ্য নিমজ্জিত দেহ।
চোখে তোমার জন্য অনন্ত শ্রী হিরন্ময়ী রূপ,
নীরবে গ্রহাণুপুঞ্জের ভেতরে যেন সেই
ওই মহা শক্তির হাতছানিতে বিহ্বল হয়ে ডাকি-
এসো মা-
আলোকবর্ষব্যাপী তুমি সমুদ্র জল নীহারিকা।
আত্মার ভেতর জন্ম দাও জ্যোতিষ্কদের–
মহামানব হয়ে ওঠার।
বিশ্ব মোহিনীমুর্তির পদতলে পুষ্পাঞ্জলী মন্ত্রে আহ্বান করি–
নাভিস্থল উদ্বেলিত করে ডাকি–
দেখি অনন্ত আলো, কালো মায়ের অরূপ মূর্তির পদতলে।
৪০০ কোটি বাহু প্রশস্ত করে বিদায় ভাসানে সেই আগমনীর আহ্বান দিয়ে ঘরে ফিরে দেখি মায়েদের কখনো ভাসান হয় না–
মা থাকেন ভাতের থালার খিদের সামনে,
আচঁলের মমতায়, কপালের টিপে,
রোদের উষ্ণতায়, হিমের সহিষ্ণুতায়।
মা স্নেহ রূপেণ ভক্তি রূপেণ শক্তি রূপেণ
আশ্রয় রুপেণ সংস্থিতা।
নমঃস্তেশ্বরী নমঃস্তুসৈ নমঃ নমহঃ।
শর্বাণীরঞ্জন কুণ্ডু -এর একটি কবিতা

মতানৈক্য
কখনও মানুষের অভিশাপ নিতে নেই।
জিদ করতে নেই।
নিজের মতের সাথে না মিললেও চেঁচাতে নেই,
চুপ করে সরে যেতে হয়।
মত মূলত কী?
অভিজ্ঞতার ভিত্তিতে ধারণা।
দুটো মানুষের অভিজ্ঞতা কি সচরাচর এক হয়?
কি করে হবে?
তারা দুটো আলাদা মানুষ।
তাদের জীবনের পরিস্থিতি আলাদা।
তাদের মনস্তত্ব আলাদা।
তাই দুটো মানুষের মত সব ক্ষেত্রেই এক হবে
তার সম্ভাবনা কম।
তাই মতের মিল না হলে তর্ক না করাই শ্রেয়।
চুপ করে যাওয়া ভাল।
অন্যপক্ষ নাছোড়বান্দা হলে তফাৎ যাওয়া ভাল।
কখনও মানুষের অভিশাপ নিতে নেই।
বিশ্বরূপ নায়েক -এর একটি কবিতা

নাম
তোমার নাম
যেন ভোরের প্রথম জানলা ছুঁয়ে যায়।
চা- কাপে বাষ্প হয়ে জেগে ওঠো
আমার সকাল তোমার গন্ধে ভরে যায়।
কত পথ একা, কত ভেজা বিকেল…
তবু প্রতিটি মোড়ে তোমার ছায়া পড়ে আছে।
গানের সুর, নীল!
এসে বল, আছি।
গৌতম কুমার মণ্ডল -এর একটি কবিতা

একটি ছাতার নিচে
চোখের ভেতর সন্ধ্যা নামল আমি হারিয়ে ফেললাম…
সব আলো তখন ম্লান
হাতের ওপর হাত রাখলে থেমে যায় ঘড়ি
সময় ভুলে যায় গান
বৃষ্টিতে ভিজি দু’জন একই ছাতার নিচে
তোমার হাসি ঝরে পড়ে আমার কাঁধেও ওপর
কথা নেই, কিন্তু কত কথা জমে ওঠে
স্তব্ধতা, বাঁশির সুর…
জানি না কাল কোথায় নিয়ে যাবে স্রোত
জানি না কোন দিগন্তে ভাঙবে এ ঘর
তুমি আছ বলেই আছি,
তুমি শুধু একবার নাম ধরে ডেকো
আমি ফিরবই, যেখানেই থাকি
কলতান মুখোপাধ্যায় -এর একটি কবিতা

থাক
শিখেছিলাম জলের কাছে ভাসতে
শেখেনি কেউ ডুবে যাওয়ার ভাষা
একটা ঢেউ ফিরিয়ে দিল হাসতে,
আরেকটা কেড়ে নিল সকল আশা
বাক্স খুলেই দেখি একা,
শব্দগুলো মুখ লুকিয়ে কাঁদে
স্বপ্ন ছিল, যায় না এখন দেখা
আলো গেছে নিভে জলের ভাঁজে
তবু ওই দূর আকাশে ভোর জাগে,
ভাঙা তরীর ডানায় লাগে হাওয়া
যা গেছে তার কান্না থাক পেছনে
🍂বইপত্র |১
বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব হল, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির প্রচলিত ভিত্তিটিকেই নতুন করে ভাবতে হবে। সাধারণত যন্ত্রকে একটি নির্দিষ্ট লক্ষ্য দেওয়া হয় ও সেই লক্ষ্য অর্জনের জন্য তাকে সর্বোচ্চ দক্ষতায় কাজ করতে প্রশিক্ষণ দেওয়া হয়। রাসেলের মতে, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এই পদ্ধতি বিপজ্জনক। কারণ মানুষ নিজের পছন্দ, প্রয়োজন এবং মূল্যবোধ সম্পর্কে সব সময় সম্পূর্ণ সচেতন নয়। সময় ও পরিস্থিতির সঙ্গে মানুষের সিদ্ধান্তও বদলায়। ফলে মানুষের পক্ষ থেকে দেওয়া কোনও নির্দেশকে অপরিবর্তনীয় ও চূড়ান্ত লক্ষ্য হিসেবে গ্রহণ করার মধ্যে বড় ধরনের ঝুঁকি। এর পরিবর্তে রাসেল এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা তুলে ধরেছেন, যে মানুষের প্রকৃত ইচ্ছা সম্পর্কে নিজেকে সম্পূর্ণ অবগত বলে মনে করবে না। তার মধ্যে থাকবে অনিশ্চয়তা, বিনয় ও মানুষের সিদ্ধান্তের প্রতি নির্ভরশীলতা।
কৃত্রিম বুদ্ধিমত্তার বিপজ্জনক ভবিষ্যৎ নিয়ে স্টুয়ার্ট রাসেলের সতর্কবার্তা

হিমালয় ঘোষ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা (AI) নিয়ে বর্তমান পৃথিবীতে যত আলোচনা, তার বড় অংশ জুড়ে আছে প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি, মানুষের জীবনযাত্রায় পরিবর্তন ও ভবিষ্যতের সম্ভাবনা। চিকিৎসা, শিক্ষা, শিল্প, গবেষণা, যোগাযোগ থেকে শুরু করে প্রশাসনিক কাজ সহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। মানুষের দীর্ঘদিনের কঠিন কাজ কয়েক মুহূর্তে সম্পন্ন করে দেওয়ার ক্ষমতা প্রযুক্তির প্রতি নির্ভরতা আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু এই অগ্রগতির আড়ালে যে মৌলিক বিপদের সম্ভাবনা লুকিয়ে রয়েছে, তা নিয়ে কতটা ভাবছি আমরা? যন্ত্র যদি মানুষের নির্দেশ পালন করতে গিয়ে এমন কোনও সিদ্ধান্ত নেয়, যার পরিণতি মানুষের অস্তিত্বের পক্ষেই বিপজ্জনক হয়ে ওঠে, তখন তাকে থামানোর ক্ষমতা কি আমাদের থাকবে? এই অস্বস্তিকর প্রশ্নকেই কেন্দ্র করে স্টুয়ার্ট রাসেলের (Stuart Russell) লেখা ‘হিউম্যান কম্প্যাটিবল’ (Human Compatible) বইটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচলিত ধারণার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ বৌদ্ধিক অবস্থান তৈরি করেছে। বইটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, লেখক কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদকে কোনও কাল্পনিক যন্ত্রদানবের উত্থান হিসেবে দেখেননি। তাঁর আশঙ্কার কেন্দ্রবিন্দুতে রয়েছে যন্ত্রের ক্রমবর্ধমান কর্মদক্ষতা। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের শত্রু হয়ে উঠবে কি না, তার চেয়েও বড় প্রশ্ন হল, মানুষ তাকে যে কাজ দেবে, সেটি সম্পন্ন করতে গিয়ে সে কতখানি দূর পর্যন্ত এগোতে পারে। কোনও যন্ত্রকে একটি নির্দিষ্ট লক্ষ্য দেওয়া হলে, সে যদি সেই লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ দক্ষতায় কাজ করে, অথচ মানুষের প্রকৃত উদ্দেশ্য বা মূল্যবোধ সম্পর্কে তার যথাযথ ধারণা না থাকে, কিন্তু বিপর্যয় ঘটতে পারে। রাসেলের বক্তব্যের মূল তাৎপর্য এখানেই। বিপদ সব সময় যন্ত্রের বিদ্বেষ থেকে আসে না; অনেক সময় আসে মানুষের দেওয়া নির্দেশকে অন্ধভাবে কার্যকর করার মধ্য দিয়েই।
রাসেল প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে নিছক আতঙ্ক ছড়ানোর পথে হাঁটেননি। তাঁর বক্তব্যে বিপদের আশঙ্কা রয়েছে, কিন্তু সেই বিপদকে অনিবার্য বলে ঘোষণা করা হয়নি। মানুষের হাতে এখনও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। গবেষণার পদ্ধতি, প্রযুক্তি নির্মাণের নীতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণের কাঠামো পরিবর্তন করা গেলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবকল্যাণের কাজে ব্যবহার করার সম্ভাবনা বজায় থাকতে পারে। এই বক্তব্য বইটিকে নিছক বিপর্যয়ের পূর্বাভাস থেকে আলাদা করেছে।
এই যুক্তি ব্যাখ্যা করতে লেখক গ্রীক পুরাণের রাজা মিডাসের (King Midas) কাহিনির আশ্রয় নিয়েছেন। মিডাস চেয়েছিলেন, তিনি যা স্পর্শ করবেন, তা যেন সোনায় পরিণত হয়। তাঁর ইচ্ছা পূরণ হয়েছিল। কিন্তু সেই আশীর্বাদই পরিণত হয়েছিল অভিশাপে। খাদ্য, পানীয়, এমনকী প্রিয়জনের শরীরও সোনায় পরিণত হওয়ার আশঙ্কায় তাঁর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। যে ইচ্ছা পূরণের জন্য তিনি এত আগ্রহী ছিলেন, সেটিই শেষ পর্যন্ত তাঁর বেঁচে থাকার পথে বাধা হয়ে দাঁড়ায়। রাসেল এই কাহিনির মধ্যে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার একটি মৌলিক সমস্যার প্রতিফলন দেখতে পান। মানুষের নির্দেশ অনেক সময় অসম্পূর্ণ, অসংলগ্ন কিংবা প্রকৃত প্রয়োজনের তুলনায় অতিসরল হয়। যন্ত্র যদি সেই নির্দেশকেই চূড়ান্ত সত্য বলে ধরে নেয়, তবে তার কার্যকারিতা যত বাড়বে, ভুলের পরিণতিও তত ভয়াবহ হতে পারে। আবার একইভাবে বইটির আলোচনায় ক্যানসার নির্মূল করার উদাহরণটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কোনও কৃত্রিম বুদ্ধিমত্তাকে যদি বলা হয়, পৃথিবী থেকে ক্যানসার দূর করাই তার প্রধান লক্ষ্য, তবে সে সেই উদ্দেশ্য পূরণের জন্য এমন কোনও পথ বেছে নিতে পারে, যা মানুষের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। উদাহরণ হিসেবে লেখক এমন চরম পরিস্থিতির কথা তুলে ধরেন, যেখানে ক্যানসার হওয়ার সম্ভাবনাই দূর করতে মানুষের অস্তিত্ব বিলোপের মতো সিদ্ধান্তও যন্ত্রের কাছে কার্যকর সমাধান বলে প্রতীয়মান হতে পারে। একইভাবে, মানুষকে সুখী করার নির্দেশ পেলে যন্ত্র যদি মানুষের মস্তিষ্কে সরাসরি বৈদ্যুতিক উদ্দীপনা প্রয়োগ করে আনন্দের অনুভূতি তৈরি করার পথ বেছে নেয়, তবে সেই সুখের সঙ্গে মানুষের স্বাধীনতা, ব্যক্তিগত অভিজ্ঞতা কিংবা স্বাভাবিক জীবনযাপনের কোনও সম্পর্ক থাকবে না। এই উদাহরণগুলি নিছক চমক তৈরির জন্য নয়। এগুলির মাধ্যমে লেখক দেখাতে চান, কোনও লক্ষ্য অর্জন ও মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা এক বিষয় নয়।
রাসেলের যুক্তির কেন্দ্রে তাই বুদ্ধিমত্তা ও নৈতিকতার পার্থক্য। কোনও যন্ত্র যত বেশি বুদ্ধিমান হবে, তত বেশি ন্যায়সংগত বা মানবিক সিদ্ধান্ত নেবে এমন ধারণার কোনও নিশ্চয়তা নেই। বুদ্ধিমত্তা মূলত নির্ধারিত লক্ষ্য অর্জনের ক্ষমতা। কিন্তু লক্ষ্যটি যদি ভুলভাবে নির্ধারিত হয়, তবে সেই বুদ্ধিমত্তাই বিপদের মাত্রা বাড়িয়ে দিতে পারে। মানুষের ক্ষেত্রেও দক্ষতা ও নৈতিকতার মধ্যে সব সময় সরল সম্পর্ক থাকে না। একজন অত্যন্ত দক্ষ ব্যক্তি যেমন নিজের ক্ষমতা ভুল কাজে ব্যবহার করতে পারেন, তেমনই একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাও ভুল উদ্দেশ্য অনুসরণ করে বিপুল ক্ষতি ঘটাতে পারে। যন্ত্রের ক্ষেত্রে সমস্যাটি আরও জটিল, কারণ তার কাজের গতি, তথ্য বিশ্লেষণের ক্ষমতা এবং সিদ্ধান্ত কার্যকর করার পরিসর মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। লেখক দীর্ঘদিন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করেছেন। তিনি এই ক্ষেত্রের অন্যতম পরিচিত শিক্ষাবিদ এবং গবেষক। পিটার নরভিগের (Peter Norvig) সঙ্গে তাঁর লেখা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: আ মডার্ন অ্যাপ্রোচ’ (Artificial Intelligence: A Modern Approach) দীর্ঘদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ্যগ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে রাসেলের সতর্কতাকে প্রযুক্তিবিরোধী কোনও মানুষের আশঙ্কা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। লেখক প্রযুক্তির সম্ভাবনা সম্পর্কে ওয়াকিবহাল একজন গবেষক। কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত কীভাবে তৈরি হয়, তার কার্যপ্রণালি কোন পথে এগোয় ও নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যন্ত্রকে কীভাবে প্রশিক্ষিত করা হয়, সে সম্পর্কে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। এই কারণেই তাঁর বক্তব্যের গুরুত্ব আলাদা। যে প্রযুক্তির বিকাশে তিনি নিজের কর্মজীবনের বড় অংশ ব্যয় করেছেন, সেই প্রযুক্তির নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কাই তিনি সামনে এনেছেন।
‘হিউম্যান কম্প্যাটিবল’ বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব হল, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির প্রচলিত ভিত্তিটিকেই নতুন করে ভাবতে হবে। সাধারণত যন্ত্রকে একটি নির্দিষ্ট লক্ষ্য দেওয়া হয় ও সেই লক্ষ্য অর্জনের জন্য তাকে সর্বোচ্চ দক্ষতায় কাজ করতে প্রশিক্ষণ দেওয়া হয়। রাসেলের মতে, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এই পদ্ধতি বিপজ্জনক। কারণ মানুষ নিজের পছন্দ, প্রয়োজন এবং মূল্যবোধ সম্পর্কে সব সময় সম্পূর্ণ সচেতন নয়। সময় ও পরিস্থিতির সঙ্গে মানুষের সিদ্ধান্তও বদলায়। ফলে মানুষের পক্ষ থেকে দেওয়া কোনও নির্দেশকে অপরিবর্তনীয় ও চূড়ান্ত লক্ষ্য হিসেবে গ্রহণ করার মধ্যে বড় ধরনের ঝুঁকি। এর পরিবর্তে রাসেল এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা তুলে ধরেছেন, যে মানুষের প্রকৃত ইচ্ছা সম্পর্কে নিজেকে সম্পূর্ণ অবগত বলে মনে করবে না। তার মধ্যে থাকবে অনিশ্চয়তা, বিনয় ও মানুষের সিদ্ধান্তের প্রতি নির্ভরশীল। মানুষের পছন্দকে আগে থেকে নির্ধারিত কোনও বিষয় হিসেবে না ধরে, তা বোঝার চেষ্টা করবে। প্রয়োজন হলে প্রশ্ন করবে, অনুমতি চাইবে এবং নিজের সিদ্ধান্তের সীমাবদ্ধতা মেনে নেবে। অর্থাৎ, যন্ত্রের কাজ হবে মানুষের হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না, মানুষের উদ্দেশ্য সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করে তার অধীনে কাজ করা।
এই প্রস্তাবের মধ্যে প্রযুক্তি নির্মাণের প্রচলিত দর্শনের একটি মৌলিক পরিবর্তন রয়েছে। এত দিন প্রশ্ন ছিল, কীভাবে এমন যন্ত্র তৈরি করা যায়, যা মানুষের নির্দেশ নিখুঁতভাবে পালন করবে। রাসেল সেই প্রশ্নের জায়গায় নতুন প্রশ্ন বসাতে চান, যন্ত্র যদি মানুষের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত না হয়, তাহলে কীভাবে তাকে নিরাপদে কাজ করতে শেখানো যায়? তাঁর মতে, মানুষের প্রতি নির্ভরশীলতা যন্ত্রের দুর্বলতা না। নিজের জ্ঞানের সীমাবদ্ধতা উপলব্ধি করে মানুষের বিচারবুদ্ধিকে গুরুত্ব দেওয়াই নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম শর্ত। এই ধারণার মধ্যেও কিছু কঠিন প্রশ্ন থেকে যায়। মানুষের ইচ্ছা কী সব সময় একরকম? একজন মানুষের ব্যক্তিগত পছন্দ ও বৃহত্তর সমাজের স্বার্থের মধ্যে সংঘাত তৈরি হলে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন সিদ্ধান্তকে গুরুত্ব দেবে? কোনও রাষ্ট্রের নির্দেশ যদি অন্য দেশের মানুষের ক্ষতির কারণ হয়, তবে যন্ত্রের আনুগত্যের সীমা কোথায় নির্ধারিত হবে? আবার মানুষের মূল্যবোধ যদি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, তাহলে সেই পরিবর্তন বোঝার দায়িত্ব কীভাবে যন্ত্র পালন করবে? রাসেলের প্রস্তাব নিয়ন্ত্রণের সমস্যাকে নতুনভাবে ব্যাখ্যা করলেও এই প্রশ্নগুলির সমাধান সহজ নয়। বইটির মূল্য এখানেই যে, এটি পাঠককে প্রযুক্তির সুবিধা নিয়ে মুগ্ধ থাকার পরিবর্তে তার নৈতিক ও রাজনৈতিক পরিণতি নিয়ে ভাবতে বাধ্য করে।
লেখক কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদকে কেবল ভবিষ্যতের সম্ভাব্য সঙ্কট হিসেবে দেখেননি। বর্তমানে প্রযুক্তির অপব্যবহারের বিভিন্ন দিকও তাঁর লেখায় এসেছে। প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র, পরিকল্পিত ভুয়ো তথ্যের বিস্তার ও অ্যালগরিদমের মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রণের প্রবণতা ইতিমধ্যেই উদ্বেগের বিষয়। কোনও যন্ত্র যদি মানুষের অনুমতি ছাড়াই প্রাণঘাতী সিদ্ধান্ত কার্যকর করতে পারে, তবে যুদ্ধের নৈতিক দায় কার উপর বর্তাবে? কোনও অ্যালগরিদম যদি মানুষের পছন্দ, রাজনৈতিক অবস্থান কিংবা কেনাকাটার অভ্যাসকে প্রভাবিত করার জন্য ব্যবহৃত হয়, তবে ব্যক্তিস্বাধীনতার সীমা কোথায় থাকবে? প্রযুক্তির এই ব্যবহারগুলি দেখায়, কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ কেবল যন্ত্রের ভবিষ্যৎ ক্ষমতার সঙ্গে যুক্ত নয়। বর্তমানে মানুষই কী উদ্দেশ্যে এই প্রযুক্তিকে ব্যবহার করছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। এই জায়গায় বইটির আলোচনা আরও রাজনৈতিক হয়ে ওঠে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ শুধু গবেষণাগারের বিজ্ঞানীদের হাতে ছেড়ে দেওয়ার বিষয় না। রাষ্ট্র, প্রশাসন, প্রযুক্তি সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত দায়িত্বের প্রশ্ন এখানে জড়িত। প্রযুক্তির মালিকানা যাঁদের হাতে থাকবে, তাঁরা কী উদ্দেশ্যে সেটিকে ব্যবহার করবেন, তার উপর সমাজের ভবিষ্যৎ নির্ভর করতে পারে। কোনও একটি সংস্থার বাণিজ্যিক স্বার্থ কিংবা কোনও রাষ্ট্রের সামরিক প্রয়োজন যদি মানুষের সামগ্রিক কল্যাণের চেয়ে বেশি গুরুত্ব পায়, তবে উন্নত প্রযুক্তি সামাজিক বৈষম্য ও ক্ষমতার কেন্দ্রীকরণকে আরও বাড়িয়ে দিতে পারে। ফলে নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তার আলোচনা আসলে ক্ষমতা, স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহির আলোচনাও।
বইটির একটি বড় গুণ হল, রাসেল প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে নিছক আতঙ্ক ছড়ানোর পথে হাঁটেননি। তাঁর বক্তব্যে বিপদের আশঙ্কা রয়েছে, কিন্তু সেই বিপদকে অনিবার্য বলে ঘোষণা করা হয়নি। মানুষের হাতে এখনও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। গবেষণার পদ্ধতি, প্রযুক্তি নির্মাণের নীতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণের কাঠামো পরিবর্তন করা গেলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবকল্যাণের কাজে ব্যবহার করার সম্ভাবনা বজায় থাকতে পারে। এই বক্তব্য বইটিকে নিছক বিপর্যয়ের পূর্বাভাস থেকে আলাদা করেছে। তবে লেখকের প্রস্তাবিত কাঠামোকে বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে যে প্রযুক্তিগত, আইনি ও রাজনৈতিক বাধা রয়েছে, সেগুলিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। এখানে বইটির একটি সীমাবদ্ধতার কথাও বলা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে আলোচনা করতে গিয়ে মানুষের মূল্যবোধকে কেন্দ্রীয় জায়গায় রাখা হলেও সেই মূল্যবোধের বহুত্ব ও সংঘাতের বিষয়টি অত্যন্ত জটিল। পৃথিবীর বিভিন্ন সমাজে স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার, ধর্মীয় বিশ্বাস, সামাজিক ন্যায় এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব সম্পর্কে ধারণা এক না। ফলে যন্ত্রকে মানুষের পছন্দ বুঝতে শেখানো গেলেও কোন মানুষের পছন্দকে অগ্রাধিকার দেওয়া হবে? সেই প্রশ্নের উত্তর প্রযুক্তিগত পদ্ধতিতে পাওয়া সম্ভব নয়। একই সঙ্গে মানুষের সিদ্ধান্ত সব সময় যুক্তিসংগত বা কল্যাণকর হয় না। মানুষ নিজের ক্ষতি করতে পারে, অন্যের অধিকার অস্বীকার করতে পারে কিংবা ক্ষমতার অপব্যবহার করতে পারে। এমন পরিস্থিতিতে যন্ত্রের ভূমিকা কী হবে, তা নিয়ে আরও গভীর রাজনৈতিক ও দার্শনিক পর্যালোচনা প্রয়োজন।
‘হিউম্যান কম্প্যাটিবল’-এর গুরুত্ব অস্বীকার করা কঠিন। বইটি পাঠককে মনে করিয়ে দেয়, প্রযুক্তির উন্নতি মানেই মানবসভ্যতার উন্নতি নয়। যন্ত্র যত বেশি দক্ষ হয়ে উঠবে, তার উদ্দেশ্য নির্ধারণের দায়ও তত বেশি গুরুত্বপূর্ণ হবে। মানুষের হাতে তৈরি প্রযুক্তি একসময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার দায় কোনও যন্ত্রের উপর চাপিয়ে দিয়ে মুক্তি পাওয়া যাবে না। সেই দায় থাকবে প্রযুক্তি নির্মাতা, নীতিনির্ধারক ও ব্যবহারকারীদের উপর। সবচেয়ে বড় কথা, রাসেল কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন তুলেছেন, তা কেবল বিজ্ঞানী বা প্রযুক্তি সংস্থার কর্মীদের জন্য না। এই প্রযুক্তি যে সমাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলতে চলেছে, সেই সমাজের প্রত্যেক মানুষের কাছেই প্রশ্নটি প্রাসঙ্গিক। আমরা কী এমন এক পৃথিবী চাই? যেখানে যন্ত্র মানুষের হয়ে সিদ্ধান্ত নেবে, নাকি এমন প্রযুক্তি চাই, যা মানুষের স্বাধীন বিচারবুদ্ধিকে অক্ষুণ্ণ রেখে কাজ করবে? ‘হিউম্যান কম্প্যাটিবল’ কিন্তু কোনও সহজ আশ্বাস দিল না। প্রযুক্তির প্রতি অন্ধ আস্থা থেকে বেরিয়ে আসার দাবিই জানাল। বইটির সবচেয়ে বড় সাফল্য এখানেই। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা কতখানি বাড়ানো যায়, তার চেয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে সেই ক্ষমতার উপর মানুষের নিয়ন্ত্রণ কতটা বজায় রাখা সম্ভব। স্টুয়ার্ট রাসেলের এই বই যেমন প্রযুক্তির জয়গান না তেমনি প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে মানুষের নিজের কাছেই বইটি কঠিন জিজ্ঞাসা।🍁
🍂বইপত্র|২
উপন্যাস শুধু ভাল সংলাপের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। সংলাপের প্রাণবন্ততা যদি চরিত্রের গভীরতা ও ঘটনাবিন্যাসের বিশ্বাসযোগ্যতার সঙ্গে সমান তালে না এগোয়, তা হলে সামগ্রিক নির্মাণে ভারসাম্য নষ্ট হয়। মাদুরাইয়ের ইতিহাস ও স্থানপরিচয় সংক্রান্ত অংশে সেই ভারসাম্যের অভাব আরও প্রকট। কোনও শহরের অতীতকে কাহিনির সঙ্গে যুক্ত করা নিঃসন্দেহে আকর্ষণীয় পরিকল্পনা হতে পারে। কিন্তু তথ্য পরিবেশনের নামে লেখার স্বাভাবিক ছন্দ থামিয়ে দেওয়া সাহিত্যিক কৌশল না।
প্রেম-মায়াজালে বন্দী
কিন্তু বাস্তব পরীক্ষায় কতটা উত্তীর্ণ?

মলয় চক্রবর্তী
প্রেমের গল্প লেখা সহজ, কিন্তু বিশ্বাসযোগ্য প্রেমের গল্প নির্মাণ মোটেই সহজ কাজ নয়। দু’টি চরিত্রকে পরস্পরের কাছাকাছি এনে দিলেই প্রেমের উপন্যাস তৈরি হয় না। সেই সম্পর্কের ভিতরে প্রয়োজন দ্বন্দ্ব, সংশয়, মানসিক টানাপোড়েন ও চরিত্রের স্বাভাবিক বিবর্তন। অদিতি রায়ের ‘কিউপিডদের পাড়ায়’ পড়তে গিয়ে এই মৌলিক প্রশ্নটিই বারবার ফিরে আসে, এখানে প্রেমের বিকাশ ঘটেছে, না কি লেখকের ইচ্ছামতো সাজানো কিছু ঘটনার হাত ধরে দু’টি চরিত্রকে নির্দিষ্ট পরিণতির দিকে ঠেলে দেওয়া হয়েছে? বইটি পড়ার পর মনে হয়, লেখক প্রেমের আবহ নির্মাণে যতটা মন দিয়েছেন, প্রেমের জটিলতাকে সাহিত্যে রূপ দেওয়ার ক্ষেত্রে ততটা ধৈর্য দেখাননি। এই বইয়েত মূল সুর রাগ থেকে অনুরাগে পৌঁছনো। দুই তরুণ-তরুণীর মধ্যে সম্পর্কের পরিবর্তনই কাহিনির চালিকাশক্তি। নিয়তি এখানে যেন অদৃশ্য কুশীলব। প্রয়োজনমতো পরিস্থিতি তৈরি হয়, অপ্রত্যাশিত ঘটনা এসে সম্পর্কের জট খুলে দেয়, আর কাহিনি ধীরে ধীরে কাঙ্ক্ষিত পরিণতির দিকে এগিয়ে যায়। সমস্যা হল, নিয়তি যখন বারবার লেখকের হয়ে কাজ করতে শুরু করে, তখন চরিত্রদের নিজেদের লড়াই করার প্রয়োজনই বা কোথায় থাকে?
কোথাও কোথাও গদ্য সত্যিই কবিতার কাছাকাছি পৌঁছেছে। কিন্তু কবিত্বের উপস্থিতি সব সময় উপন্যাসের গুণ বাড়ায় না। কাব্যিক বাক্য যদি চরিত্রের অনুভূতি ও কাহিনির প্রয়োজন থেকে স্বাভাবিকভাবে জন্ম নেয়, তবেই তা কার্যকর। শুধু সুন্দর বাক্য তৈরি করাই সাহিত্যের চূড়ান্ত সাফল্য নয়। গদ্যের সৌন্দর্যকে আখ্যানের দায়িত্বও পালন করতে হয়। অদিতির ক্ষেত্রে এই দুইয়ের মেলবন্ধন সব জায়গায় সমান শক্তিশালী হয়নি।
প্রেমের পথে বাধা আসবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, কখনও সম্পর্ক ভাঙনের মুখেও দাঁড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কঠিন জায়গাগুলিকে যথেষ্ট গুরুত্ব না দিয়ে কাহিনি যখন অনুকূল ঘটনার উপর নির্ভর করে, তখন আবেগের গভীরতা কমে যায়। পাঠক চরিত্রের সঙ্গে পথ হাঁটার বদলে অনেক সময় লেখকের সাজানো দৃশ্যের দর্শক হয়ে থাকেন। অদিতি রায় নবীন লেখক। তাঁর নিজের বক্তব্য অনুযায়ী, বইটির লেখাগুলি আরও কম বয়সে লেখা। সেই বয়সের উচ্ছ্বাস ও কল্পনার ঝলক লেখায় বর্তমান। ভাষা ঝরঝরে, সাবলীল এবং সহজপাঠ্য। কিন্তু সহজপাঠ্য হওয়া আর সাহিত্যিকভাবে গভীর হওয়া এক কথা না। অনায়াসে পড়ে ফেলা যায় বলে কোনও বইয়ের সমস্ত দুর্বলতা ক্ষমাযোগ্য হয়ে যায় না। দ্রুত পাঠ শেষ হওয়ার পর কাহিনির কতখানি মনে থাকে, চরিত্রগুলি কতটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে, সেই প্রশ্নও জরুরি। ‘কিউপিডদের পাড়ায়’ পাঠের সময় গতি রয়েছে, কিন্তু সেই গতির আড়ালে কিছু জায়গায় চরিত্রের মনস্তত্ত্বকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। সংলাপ রচনায় অদিতির দক্ষতা অস্বীকার করা কঠিন। চরিত্রদের কথাবার্তায় স্বাভাবিকতা রয়েছে, সংলাপ কৃত্রিম নাটকীয়তায় ভারাক্রান্ত নয়। অনেক লেখক চরিত্রের মুখে এমন সংলাপ বসান, যা শুনলে মনে হয় তারা নিজেদের স্বাভাবিক ভাষায় কথা বলছে না, লেখকের হয়েই সাহিত্যচর্চা করছে। অদিতি এই বিপদ অনেকাংশে এড়াতে পেরেছেন। তাঁর সংলাপে প্রাণ আছে, চরিত্রানুগ স্বরও লক্ষ্য করা যায়। এই জায়গাতেই লেখকের সম্ভাবনা সবচেয়ে বেশি চোখে পড়ে।
কিন্তু একটি উপন্যাস শুধু ভাল সংলাপের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। সংলাপের প্রাণবন্ততা যদি চরিত্রের গভীরতা ও ঘটনাবিন্যাসের বিশ্বাসযোগ্যতার সঙ্গে সমান তালে না এগোয়, তা হলে সামগ্রিক নির্মাণে ভারসাম্য নষ্ট হয়। মাদুরাইয়ের ইতিহাস ও স্থানপরিচয় সংক্রান্ত অংশে সেই ভারসাম্যের অভাব আরও প্রকট। কোনও শহরের অতীতকে কাহিনির সঙ্গে যুক্ত করা নিঃসন্দেহে আকর্ষণীয় পরিকল্পনা হতে পারে। কিন্তু তথ্য পরিবেশনের নামে লেখার স্বাভাবিক ছন্দ থামিয়ে দেওয়া সাহিত্যিক কৌশল না। এখানে ইতিহাসের বিবরণ কয়েক জায়গায় এমন ভারী হয়ে উঠেছে যে পাঠক প্রেমের গল্প থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। শহরের ইতিহাসকে চরিত্রের অভিজ্ঞতার মধ্যে মিশিয়ে দেওয়ার বদলে তথ্যের বোঝা চাপিয়ে দিলে তা উপন্যাসের অঙ্গ না হয়ে আলাদা পাঠ হয়ে দাঁড়ায়। লেখকের উদ্দেশ্য প্রশংসনীয় হতে পারে, কিন্তু উদ্দেশ্য দিয়ে নির্মাণের দুর্বলতা ঢেকে রাখা যায় না।
ট্রেন পার্টিংয়ের ঘটনাটি অবশ্য তুলনায় যত্ন নিয়ে লেখা। প্রয়োজনীয় বিবরণ থাকায় ঘটনাটি নাটকীয় চমক হয়েই শুধু থাকেনি, তার বিশ্বাসযোগ্যতাও তৈরি হয়েছে। এই অংশে লেখক বুঝেছেন, পাঠককে কোনও ঘটনা মানতে বলার আগে তার যুক্তিসঙ্গত ভিত তৈরি করা দরকার। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, একটি বিশেষ ঘটনার ক্ষেত্রে যে বাস্তববোধের পরিচয় পাওয়া গেল, গোটা কাহিনির ঘটনাপ্রবাহে সেই সংযম বজায় থাকল না কেন? একের পর এক সমাপতন, সুবিধাজনক পরিস্থিতি এবং অনুকূল পরিণতি গল্পকে রূপকথার দিকে ঠেলে দিয়েছে। রূপকথা লেখা অপরাধ নয়, কিন্তু রূপকথারও নিজস্ব নিয়ম ও বিশ্বাসযোগ্যতা থাকে।
অদিতি কবি। তাঁর গদ্যে কবিসত্তার উপস্থিতি অনুভব করা যায়। বিশেষত স্রগ্ধরা যখন নিজের ঘরে বসে বাড়ি, চারপাশ ও জীবন নিয়ে ভাবে, তখন বর্ণনায় কাব্যিক আবেশ তৈরি হয়। কোথাও কোথাও গদ্য সত্যিই কবিতার কাছাকাছি পৌঁছেছে। কিন্তু কবিত্বের উপস্থিতি সব সময় উপন্যাসের গুণ বাড়ায় না। কাব্যিক বাক্য যদি চরিত্রের অনুভূতি ও কাহিনির প্রয়োজন থেকে স্বাভাবিকভাবে জন্ম নেয়, তবেই তা কার্যকর। শুধু সুন্দর বাক্য তৈরি করাই সাহিত্যের চূড়ান্ত সাফল্য নয়। গদ্যের সৌন্দর্যকে আখ্যানের দায়িত্বও পালন করতে হয়। অদিতির ক্ষেত্রে এই দুইয়ের মেলবন্ধন সব জায়গায় সমান শক্তিশালী হয়নি। বইটির আর একটি বড় সীমাবদ্ধতা, প্রেমকে এখানে অনেকটাই নিরাপদ ও মসৃণ অভিজ্ঞতা হিসেবে দেখা হয়েছে। বাস্তবের প্রেমে আত্মসম্মান, অধিকারবোধ, ঈর্ষা, অনিশ্চয়তা, সামাজিক বাধা ও ব্যক্তিগত সিদ্ধান্তের সংঘাত থাকে। সেই সংঘাত চরিত্রকে বদলায়, সম্পর্ককে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করায়। কিন্তু এই উপন্যাসে সেই পরীক্ষার আঁচ তুলনায় কম। ফলে চরিত্রদের আবেগের দাবি যতটা, তাদের মানসিক বিকাশ ততটা নয়। পাঠক জানতে পারেন, তারা কী অনুভব করছে। কিন্তু সেই অনুভূতির জন্য তাদের কতখানি মূল্য দিতে হচ্ছে, তার গভীর অনুসন্ধান পান না। প্রেমকে শুধু সুন্দর মুহূর্তের সমষ্টি ভাবলে তার সাহিত্যিক সম্ভাবনার বড় অংশই অধরা থেকে যায়।
প্রকাশক বইঘরের নির্মাণকাজ প্রশংসার যোগ্য। মুদ্রণ, বিন্যাস এবং প্রচ্ছদেও যত্ন আছে। প্রচ্ছদও বইয়ের রোমান্টিক আবহের সঙ্গে মানানসই। যদিও দু-একটি ছোটখাটো বিভ্রান্তি চোখে পড়ে, যা শেষ পর্যায়ের সম্পাদনা ও প্রুফ সংশোধনে আরও সতর্ক হলে এড়ানো সম্ভব ছিল। বইয়ের বাহ্যিক পরিচ্ছন্নতা যেমন জরুরি, তেমনই জরুরি পাঠ্যের ভিতরের শৃঙ্খলা। প্রকাশনার সেই শেষ দায়িত্বে সামান্য ঢিলেমিও চোখ এড়ায় না। ‘কিউপিডদের পাড়ায়’ তাই একদিকে সম্ভাবনাময় লেখকের সাবলীল গদ্য ও প্রাণবন্ত সংলাপের পরিচয় দেয়, অন্য দিকে কাহিনি নির্মাণের কয়েকটি মৌলিক দুর্বলতাও সামনে আনে। এখানে প্রেম আছে, আবেগ আছে, কাব্যিক মুহূর্তও আছে, কিন্তু প্রেমকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য যে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া দরকার, লেখক অনেক সময় সেখান থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন। নিয়তি যদি সব সমস্যার সমাধান করে দেয়, তবে চরিত্রের লড়াই কোথায়? আর চরিত্রের লড়াই না থাকলে তাদের প্রেমের জয়ই বা কতখানি অর্জিত? এই প্রশ্নগুলির উত্তর বইটি পুরোপুরি দিতে পারে না। অদিতির ভাষার স্বচ্ছন্দতা ও সংলাপের দক্ষতা তাঁকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে ঠিকই, কিন্তু পরবর্তী লেখায় তাঁকে চরিত্রের অস্বস্তিকর সত্যের মুখোমুখি হতে হবে। কারণ প্রেমের গল্পে কিউপিডের তির ছোড়া যত সহজ, সেই তিরের ক্ষত নিয়ে মানুষের বেঁচে থাকার গল্প লেখা ততটাই কঠিন।🍁

সম্পাদক : দেবব্রত সরকার | কার্যনির্বাহী সম্পাদক : সানি সরকার | অঙ্কন : প্রীতি দেব ও আন্তর্জালিক
এক নজরে সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আইডি : editor.sasrayanews@gmail.com, sasrayanews@gmail.com

বি: দ্র: সমস্ত লেখা লেখকের নিজস্ব। দায় লেখকের নিজস্ব। কোনও বিতর্কিত বিষয় হলে সংবাদ সংস্থা কোনওভাবেই দায়ী থাকবে না এবং সমর্থন করে না। কোনও আইনি জটিলতায় সাশ্রয় নিউজ চ্যানেল থাকে না। লেখক লেখিকা প্রত্যেকেই লেখার প্রতি দ্বায়িত্ববান হয়ে উঠুন। লেখা নির্বাচনে (মনোনয়ন ও অমনোনয়ন) সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
সম্পাদকীয় ঋণ : ‘মহামিলনের কথা’ ও ফিরেপড়া: ‘আন্তর্জাল থেকে সংকলিত।




