Sara Tendulkar viral video, Sachin Tendulkar family, Arjun Tendulkar Sania Chandok engagement | শচীন তেন্ডুলকরের পরিবারে মিষ্টি মুহূর্ত, সানিয়া চণ্ডকের সঙ্গে সারা তেন্ডুলকরের ভিডিও আবার ভাইরাল

SHARE:

Sara Tendulkar, Sania Chandak with family

তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক,  কলকাতা : মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পরিবার নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁর মেয়ে সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় সারা প্রায়শই তাঁর ফলোয়ারদের জন্য নানান পোস্ট শেয়ার করেন। ৮৫ লক্ষেরও বেশি ফলোয়ার থাকা এই স্টারকিডের সাম্প্রতিক একটি ভিডিও আবারও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে শচীনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর (Anjali Tendulkar), ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar), ও শচীন-অঞ্জলির হবু বউমা সানিয়া চণ্ডক (Sania Chandok) সকলেই সারাকে জীবনের গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন।

Follow us : https://x.com/sasrayanews?t=HgW-ivbFXLHRJrLQLjI8ww&s=09

আরও পড়ুন : Sachin Tendulkar praises Mohammed Siraj amid selection controversy | বঞ্চিত মহম্মদ সিরাজ : প্রশংসায় ভাসালেন সচিন তেন্ডুলকর

ভাইরাল ভিডিওটি মূলত সারার জন্মদিন উপলক্ষ্যে শেয়ার করা হয়েছিল। প্রায় এক বছর আগে, ১৪ অক্টোবর ২০২৪-এ নিজের ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেছিলেন সারা। তাতে পরিবারের সকলের কাছ থেকে তিনি পরামর্শ চাইছিলেন, ২৭ বছরে পা দেওয়ার আগে জীবনে কী শেখা উচিত? ক্যাপশনে সারা লিখেছিলেন, ‘সবচেয়ে ভালো পরামর্শটা কে দিয়েছে?’ আর সেই পোস্ট ফের সামনে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

সারা তেন্ডুলকর ও সানিয়া চণ্ডক। ছবি: সংগৃহীত

ভিডিওতে সারার দিদা আন্নাবেল মেহতাকেও (Annabel Mehta) দেখা যায়। ব্রিটিশ সরকারের কাছ থেকে ‘অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (MBE)’ সম্মানে ভূষিত ওই সমাজকর্মী নাতনিকে রসিকতার ছলে বলেন, ‘একটা ভালো ছেলে খুঁজে নাও।’ পরিবারের এই মজার মুহূর্ত ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

Follow us: https://www.instagram.com/sasrayanews?igsh=YzljYTk1ODg3Zg==

আবার সারার হবু বৌদি সানিয়া চণ্ডক (Sania Chandok) সারার প্রশ্নের জবাবে বলেন, ‘জীবনে সবসময় চাপমুক্ত থাকো ও প্রতিটি মুহূর্তকে উপভোগ করো।’ সানিয়া ও সারার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইতিমধ্যেই মিডিয়ায় আলোচনার বিষয়। একাধিক অনুষ্ঠানে ও পারিবারিক জমায়েতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। ফলে, ভবিষ্যতের ‘তেন্ডুলকর পরিবারের’ নতুন সদস্যকে ভক্তরা আগেই আপন করে নিতে শুরু করেছেন।

আরও পড়ুন : Sara Ali Khan birthday, Kareena Kapoor message to Sara | ৩০-এ পা দিলেন সারা আলি খান, জন্মদিনে আবেগঘন বার্তা করিনা কপূরের

অন্যদিকে মা অঞ্জলি তেন্ডুলকর (Anjali Tendulkar) কন্যাকে পরামর্শ দেন, ‘জীবন সবসময় সরল নয়। মাঝেমধ্যে দুঃখ বা জটিলতা আসে, কিন্তু শেষপর্যন্ত সব ঠিক হয়ে যায়। তাই ইতিবাচক থেকো।’ এভাবেই অঞ্জলি সারাকে সব পরিস্থিতিতে দৃঢ় ও আশাবাদী থাকার পাঠ দেন। কিন্তু সারার বাবা শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) মেয়ে সারাকে উপদেশ দেন একেবারেই অন্যভাবে। তিনি বলেন, “তুমি যেমন আছো, তেমনই থেকো। সরল থেকো, বিনয়ী থেকো।” মাষ্টার ব্লাস্টারের এই সহজ কিন্তু গভীর পরামর্শ ভক্তদের মন ছুঁয়ে যায়। সবশেষে আসে ভাই অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) প্রতিক্রিয়া, যা মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। সারার প্রশ্ন শুনে প্রথমে অর্জুন চুপচাপ মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করেন। সারা তখন হেসে চিৎকার করে বলেন, ‘কিছুই বলছ না?’ তখনই অর্জুন ফিরে তাকিয়ে ঠাট্টার ছলে উত্তর দেন, ‘তুমি ২৭ নয়, ৭ বছরের মতো আচরণ করছ। ২৭ বছর বয়সী মেয়ের মতো ব্যবহার করো।’ পরিবারের এই হাস্যরসাত্মক মুহূর্তে নেটিজেনরা মুগ্ধ হয়ে ওঠেন। এই ভিডিও ঘিরে ভক্তদের উচ্ছ্বাস থামছেই না। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘তেন্ডুলকর পরিবারকে একসঙ্গে দেখলে মন ভরে যায়।’ আরেকজন লিখেছেন, ‘সারার সঙ্গে সানিয়ার সম্পর্ক সত্যিই দারুণ।’ এমনকী কেউ কেউ অর্জুনের মজার প্রতিক্রিয়াকে ‘ভাই-বোনের আসল খুনসুটি’ বলে প্রশংসা করেছেন।

আরও পড়ুন : War 2 kiss age gap controversy | হৃত্বিক-কিয়ারার চুমুতে তুমুল বিতর্ক, বয়সের ফারাক নিয়ে ফ্যানদের তর্কের ঝড়

প্রসঙ্গত, সম্প্রতি শোনা যাচ্ছে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) ও সানিয়া চণ্ডক (Sania Chandok)-এর বাগদান সম্পন্ন হয়েছে। যদিও পরিবার এই নিয়ে এখনও মুখ খোলেনি, কিন্তু মিডিয়ার রিপোর্টে খবরটি বেশ জোর গলাতেই প্রচারিত হচ্ছে। সারার সঙ্গে সানিয়ার এই বন্ধুত্বপূর্ণ রসায়ন দেখে ভক্তরা ধরে নিচ্ছেন, খুব শীঘ্রই তেন্ডুলকর পরিবারে দারুণ নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আবার এই ভিডিও প্রমাণ করল, ক্রিকেট মাঠের বাইরে শচীন তেন্ডুলকরের পরিবারও সমানভাবে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পরিবারের ভালবাসা, হাসি-মজা আর সরল জীবনদর্শন, সব মিলিয়ে এই ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sara Tendulkar Australia tourism campaign | অস্ট্রেলিয়ার ট্যুরিজম ক্যাম্পেনে বড় ব্রেক! ১১৩৭ কোটির প্রকল্পে মুখ সারা তেন্ডুলকর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন