পরিধি চক্রবর্তী ✪ সাশ্রয় নিউজ ডেস্ক : সিনেমা -প্রেমীদের অপেক্ষার অবসান। অবশেষে ২৫ জুলাই মুক্তি পেল War 2-এর বহু প্রতীক্ষিত ট্রেলার। হৃত্বিক রোশন (Hrithik Roshan), জুনিয়র এনটিআর (Jr NTR) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)-র এই স্পাই-অ্যাকশন ছবির ট্রেলারে ভরপুর অ্যাকশন, থ্রিল ও চমক থাকলেও নেটদুনিয়ায় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে একটাই দৃশ্য, হৃত্বিক ও কিয়ারার চুম্বন।

সিনেমার ট্রেলারে মাত্র ক’য়েক সেকেণ্ডের এই দৃশ্যই জন্ম দিয়েছে নতুন বিতর্কের! আলোচনার কেন্দ্রে তাঁদের ১৮ বছরের বয়সের ফারাক। এক Reddit ব্যবহারকারী War 2-এর চুমুর স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘হৃত্বিক (Hrithik Roshan) ও কিয়ারার (Kiara Advani) মধ্যে ১৮ বছরের ফারাক নিয়ে আর কেউ কথা বলছে না কেন?’ জানা গিয়েছে, হৃত্বিকের বয়স ৫১ ও কিয়ারার বয়স ৩৩। তবে আশ্চর্যের বিষয়, নেটিজেনদের একাংশ এই বয়সের ব্যবধানকে গুরুত্ব দিতে নারাজ।

একজন Reddit ব্যবহারকারী মন্তব্য করেন, ‘হৃত্বিক এবং কিয়ারার মধ্যে স্পষ্টভাবে ১৮ বছরের বয়সের ফারাক আছে।’ অন্যদিকে আরেকজন লেখেন, ‘যেখানে ২২ বছর বয়সের নায়িকাকে ৪০-এর নায়কের বিপরীতে নেওয়া হয়, সেখানে ৩২ বছর বয়সী নায়িকাকে ৫০-এর নায়কের সঙ্গে কাস্ট করা অনেক আলাদা…।’

কিন্তু অনেকেই সমালোচনা উড়িয়ে দিয়ে লিখেছেন, ‘৩৩ বছরের একজন মহিলা কোনও শিশু নন। ২০-এর কোটার মহিলাদের ৫০-৬০ বছরের পুরুষদের সঙ্গে কাস্ট করা বেমানান লাগে। কিন্তু ৩৩ বছরের একজন পরিণত মহিলার সঙ্গে ৫১ বছরের পুরুষের সম্পর্ক বাস্তব জীবনেও অস্বাভাবিক নয়।’

আরেকজন লিখেছেন, ‘বয়সের এই তফাৎ নিয়ে সমস্যা কোথায়? দু’জনেই প্রাপ্তবয়স্ক ও নিজেদের সিদ্ধান্ত নিতে সক্ষম।’ এদিকে কিয়ারা আডবাণীর (Kiara Advani) চরিত্র নিয়েও Reddit-এ জল্পনা তুঙ্গে। একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, তিনি YRF Spyverse-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কাব্য লুথরা (Kavya Luthra)-র ভূমিকায় অভিনয় করছেন। ধারণা করা হচ্ছে, কাব্য হলেন Colonel Sunil Luthra (Ashutosh Rana)-র মেয়ে, যিনি RAW-র উচ্চপদস্থ অফিসার। অনেকেই মনে করছেন, কাব্যর এই চরিত্র হৃত্বিকের চরিত্র কবীরকে খুঁজে বের করার মিশনের সঙ্গে জড়িত। যদিও এই সমস্ত জল্পনা এখনও প্রযোজনা সংস্থা বা নির্মাতাদের তরফ থেকে নিশ্চিত করা হয়নি।

প্রসঙ্গত, ছবির গল্প ও চরিত্র নিয়ে যতই তর্ক হোক, War 2 যে বক্স অফিসে ঝড় তুলতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই সিনেপ্রেমীদের। বড়পর্দায় এই থ্রিলার মুভি আসছে ১৪ আগস্ট, ২০২৫-এ। তার আগে হৃত্বিক-কিয়ারার এই চুমু বিতর্ক আরও ক’য়েকদিন সোশ্যাল মিডিয়ার আলোচনার শিরোনামে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Arjun Kapoor-Malika Arora | জন্মদিনে ‘স্মাইল’ উল্কি, অর্জুন-এর জীবনে নতুন সূচনা! ফের মালাইকা কি ফিরছেন?



