“আর পারছি না, এখানে একটু দাঁড়াই…”
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : “আর পারছি না, এখানে একটু দাঁড়াই…” কথাটি যে কেউ বলছেন না, বলছেন সমাজে প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রী তাঁর স্বামীকে। ওই অভিনেত্রী অন্তঃসত্ত্বা। একটি ভিডিওতে দেখা যায়, জনসমক্ষে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছেন তাঁর স্বামী গর্ভস্থ শিশুর ভারে ঠিক মতো হাঁটতেও পারছেন না অভিনেত্রী। একটি ইফতার পার্টিতে স্ত্রী-এর সঙ্গে করছেন অভিনেত্রী সানা খান-এর স্বামী মুফতি আনাস সাইদ। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হতেই ছিঃ ছিঃ পড়ে যায়। ২০২০ সালে সানা বিয়ে করেন মুফতি আনাস সাইদকে। চলে যান টেলিভিশন দুনিয়া থেকে দূরে। ক্রমশ লড়াই করে পায়ের তলার মাটি ইণ্ডাষ্ট্রিতে যা তৈরি হয়, সবই দূরে চলে যায়। টেলিভিশন জগৎকে আলবিদা জানিয়ে সানা ঘর বাঁধেন ইসলাম গবেষক ও মৌলভী। বিগবসের প্রাক্তন প্রতিযোগির সঙ্গে এমন কী হয়, যে তাঁর স্বামী সাইদ তাঁকে জনসমক্ষে টেনে হিঁচড়ে নিয়ে যান! সানার তাঁর স্বামীকে বলেছিল, ”আর পার পারছি না, এখানে একটু দাঁড়াই…”! সামাজিক যোগাযোগমাধ্যমে যখন শোরগোল শুরু হয়ে গিয়েছে, তখন সানা অবশ্য জানান, “আমার শরীর খারাপ লাগছিল তাই ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার স্বামী। ভাই ও বোনেরা, আমি ঠিক আছি। আমায় নিয়ে দুশ্চিন্তা করবেন না।” সেটাই কী? তবে যখন অভিনেত্রী গর্ভস্থ সন্তানের ভারে ন্যুব্জ হয়ে পড়ছেন, বলছেন ”আর পার পারছি না, এখানে একটু দাঁড়াই…”! কোনও ভ্রূক্ষেপ নেই সাইদের! এ-কেমন মানবিকতা! কোথাও রহস্য খেলা করছে না তো!




