Indian Army : জম্মু-কাশ্মীরের পুঞ্চ হাইওয়েতে সেনার ট্রাকে আগুন

SHARE:

জম্মু-কাশ্মীরের পুঞ্চ হাইওয়েতে সেনার ট্রাকে আগুন

সাশ্রয় নিউজ ★ পুঞ্চ : জম্মু-কাশ্মীরের পুঞ্চ হাইওয়েতে আজ বিকেলবেলা সেনার ট্রাকে আগুন লাগে।  ভস্মীভূত হয়ে যায় ট্রাকটি। ঘটনায় প্রাণ হারান ৫ জন বলে জম্মু প্রতিরক্ষা বিভাগ সূত্রে খবর। অন্যদিকে সেনাবাহিনী সূত্রে উল্লেখ যে, ৩-৪ জন সেনা প্রাণ হারিয়েছেন এই অগ্নিকাণ্ডে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে সেনা বাহিনীর বিশেষ দল। সেনা সূত্রে খবর, বিজি সেক্টরের ডুরিয়ান জঙ্গলের কাছাকাছি জায়গায় সেনা ট্রাকটিতে আগুন লাগে। এই ঘটনার পেছনে কোনও জঙ্গী কার্যকলাপ যুক্ত কি-না তা এখনও অজ্ঞাত। তবে সবিস্তারে খতিয়ে দেখছে সেনাবাহিনীর বিশেষ দল।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন