সালকিয়ায় জলপ্রকল্পের শিলান্যাস
সাশ্রয় নিউজ ★ হাওড়া : বর্তমানে হাওড়া শহরে পদ্মপুকুর জলপ্রকল্প থেকে হাওড়া পুর কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ করে। হাওড়াবাসীর জন্য সুখর যে, জেলারই সালকিয়াতে জলপ্রকল্পের শিলান্যাস হল শনিবার। এবার পর্যাপ্ত পরিমান পানীয়জল জেলার মানুষ পাবেন নিজের জেলা থেকেই। হাওড়া পুরসভা ও কেএমডিএ-এর যৌথ প্রয়াসে এই প্ল্যান্ট থেকে ১৫.৫ মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা যাবে বলে জানানো হয় হাওড়া পুরনিগম সূত্রে। সালিকিয়ার নস্করপাড়ায় এই জলপ্রকল্পের জন্য খরচ বাবদ মোট ২৮০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, হাওড়া পুরনিগম সূত্রে জানানো হয়, আগামী ২-৩ বছরের মধ্যে এই জলপ্রকল্পের কাজ সম্পূর্ণ হবে।
ছবি : প্রতীকী




