Saif Ali Khan on Sara and Ibrahim | সারা ও ইব্রাহিমের জীবনের লড়াই, সন্তানদের কষ্টের কথা বললেন সইফ আলি খান

SHARE:

সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের সংগ্রাম নিয়ে মুখ খুললেন সইফ আলি খান। তারকা সন্তানদের জীবন নিয়ে বাস্তব কথা।

মধুজা সান্যাল, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : তারকা সন্তান মানেই রুপোলি দুনিয়ায় মসৃণ পথ, এই ধারণাকে ভেঙে দিলেন অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। সম্প্রতি সাক্ষাৎকারে নিজের দুই সন্তান সারা আলি খান (Sara Ali Khan) এবং ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) -এর জীবনের সংগ্রাম, মানসিক চাপ এবং বাস্তব লড়াইয়ের কথা অকপটে তুলে ধরলেন তিনি। সইফের বক্তব্যে স্পষ্ট, তারকা পরিবারের সন্তান হলেও জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কাউকে ছাড় দেওয়া যায় না, লড়াইটা প্রত্যেককেই নিজেকেই করতে হয়। সইফের মতে, সন্তানদের জীবনে একটি নির্দিষ্ট সময়ের পর বাবা-মায়ের সরাসরি হস্তক্ষেপ থামানো উচিত। কিন্তু সেই সময়টা মেনে নেওয়াই সবচেয়ে কঠিন। অভিনেতা বলেন, ‘বাচ্চাদের কষ্ট করতে দেখাই একজন বাবা-মায়ের কাছে সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। তখন মন বলে, আমি সব ঠিক করে দেব। কিন্তু বাস্তবে সেটা একদমই ঠিক পথ নয়।’ সময়ের সঙ্গে সঙ্গে এই উপলব্ধি তাঁর নিজের মধ্যেও এসেছে বলে জানিয়েছেন সইফ। অমৃতা সিং (Amrita Singh) -এর সঙ্গে সম্পর্ক থেকে সইফের দুই সন্তান সারা ও ইব্রাহিম। পরবর্তী সময়ে করিনা কপূর খান (Kareena Kapoor Khan) -এর সঙ্গে দাম্পত্যে আবদ্ধ হয়ে তিনি আরও দুই সন্তানের বাবা হয়েছেন, তৈমুর আলি খান (Taimur Ali Khan) এবং জেহ আলি খান (Jeh Ali Khan)। চার সন্তানের বাবা হিসেবে অভিজ্ঞতার জায়গা থেকে সইফ মনে করেন, প্রত্যেক সন্তানের পথ আলাদা এবং তাদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা জরুরি।

আরও পড়ুন : Sara Ali Khan birthday, Kareena Kapoor message to Sara | ৩০-এ পা দিলেন সারা আলি খান, জন্মদিনে আবেগঘন বার্তা করিনা কপূরের

সারা ও ইব্রাহিম প্রসঙ্গে সইফ বলেন, ‘একসময় আমার মনে হত, আমি সব কিছু ম্যানেজ করে দিতে পারব। কিন্তু এখন বুঝি, ওদের নিজেদের লড়াইটা নিজেরাই লড়বে। সেই লড়াই থেকেই ওরা নিজেদের যাত্রাপথ খুঁজে পাবে।’ তাঁর মতে, জীবনের কঠিন মুহূর্তই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। সইফ আরও জানান, সারা আবার পড়াশোনায় মন দিয়েছে। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে (Columbia University, New York) ফের পড়াশোনা শুরু করেছেন সারা। অভিনেতার মতে, অভিনয়ের বাইরেও নিজের একটা পরিচয় থাকা খুব প্রয়োজন। তিনি বলেন, ‘বিনোদনজগতে প্রতিযোগিতা খুব বেশি। মাঝেমধ্যে এই দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়ে অন্য কিছু করা মানসিকভাবে খুব দরকার।’ সারা যে নিজের কেরিয়ারের পাশাপাশি শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে, তা নিয়ে গর্বিত সইফ।

অন্য দিকে, ছেলে ইব্রাহিমকে নিয়ে সইফের পরামর্শ ছিল একটু আলাদা। অভিনেতার মতে, আজকের দিনে অতিরিক্ত দৃশ্যমানতা কখনও কখনও ক্ষতির কারণ হতে পারে। সইফ বলেন, ‘সব সময় মানুষের চোখের সামনে থাকলে মানুষের আগ্রহ কমে যায়। নিজেকে একটু রহস্যে মুড়ে রাখা দরকার।’ তাঁর বিশ্বাস, কম কথা বলা, কম দেখা দেওয়া, এই কৌশলই দীর্ঘমেয়াদে একজন অভিনেতার জন্য উপকারী।সইফের কথায়, ‘আজকের দিনে শুধু বললেই হয় না যে আমি শুধুই পর্দায় থাকতে চাই। কারণ বাইরে বেরোলেই ক্যামেরা চলে আসে। কিন্তু তবুও নিজের ব্যক্তিগত জীবনটুকু আগলে রাখা খুব জরুরি।’ এই জায়গা থেকেই তিনি নিজের সন্তানদের গোপনীয়তা বজায় রাখার পরামর্শ দেন।

আরও পড়ুন : Sonakshi Zaheer relationship | ‘তিন বছরে ভাঙনের মুখে সম্পর্ক, তবু বিয়ে করলেন কেন?’ : সোনাক্ষীর স্বীকারোক্তি, জাহিরকে বেছে নেওয়ার নেপথ্যে আসল কারণ কী ছিল?

তারকা সন্তানদের ঘিরে সমাজের প্রত্যাশা নিয়েও কথা বলেছেন সইফ। তাঁর মতে, মানুষ ধরে নেয় তারকা পরিবারের সন্তান মানেই সবকিছু সহজে পেয়ে যাবে। কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা। সইফ বলেন, ‘মানুষ ভাবে, সব দরজা ওদের জন্য খোলা। কিন্তু মানসিক চাপ, তুলনা, প্রত্যাশার বোঝা, এগুলো অনেক সময় সাধারণ মানুষের থেকেও বেশি হয়।’ এই বক্তব্যের মধ্য দিয়ে একদিকে যেমন সইফ একজন সচেতন বাবা হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন, তেমনই ইন্ডাস্ট্রির অন্দরমহলের একটি বাস্তব চিত্রও তুলে ধরেছেন। সারা ও ইব্রাহিমের মতো তারকা সন্তানদের জীবন যে শুধুই গ্ল্যামার আর সুযোগের গল্প নয়, বরং কঠিন সিদ্ধান্ত আর আত্মসংগ্রামেরও গল্প, সেটাই যেন বুঝিয়ে দিলেন নবাব। উল্লেখ্য যে, সইফ আলি খানের এই বক্তব্য বলিউডে ‘স্টার কিড’ বিতর্কে নতুন মাত্রা যোগ করল। বাবা হিসেবে তাঁর এই স্বীকারোক্তি অনেক অভিভাবকের কাছেই বাস্তব ও প্রাসঙ্গিক বলে মনে করছেন অনেকে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sara Tendulkar viral video, Sachin Tendulkar family, Arjun Tendulkar Sania Chandok engagement | শচীন তেন্ডুলকরের পরিবারে মিষ্টি মুহূর্ত, সানিয়া চণ্ডকের সঙ্গে সারা তেন্ডুলকরের ভিডিও আবার ভাইরাল

Sasraya News
Author: Sasraya News