পথদুর্ঘটনায় মৃত্যু চার জনের
সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : পথদুর্ঘটনায় মৃত্য হল চার জনের। একটি গাড়ি করে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন ৬-৭ জন। বিয়ে বাড়ি থেকে ফেরার পথ ভোর ৫ টা নাগাদ শনিবার পথদুর্ঘটনায় কবলে পড়ে গাড়িটি। ওলদাবাড়ির কাছে রুংডং-এ নিয়ন্ত্রণ হারায় এবং একটি গার্ডওয়ালে ধাক্কা মেরে পড়ে যায় নিচে। ঘটনায় গাড়ির প্রত্যেকেই আহত হয়েছেন বলে উল্লেখ। ঘটনাস্থলেই প্রাণ হারান দু’জন, আরও দু’জন হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারান। ঘটনা স্থলে পুলিশ পৌঁছে উদ্ধার কাজ আরও জোরালোভাবে শুরু করেন। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।



