‘অঞ্চলে একদিন’ কর্মসূচিতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ হাওড়া : তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন। তিনি বলেন, “বাংলার জনগণের প্রতি অন্যায় করা হচ্ছে “। কল্যাণ বলেন, “বিজেপি বুঝতে পেরেছে পঞ্চায়েত নির্বাচনে তাঁরা জিততে পারবেন না, তাই তাঁরা বিভিন্ন উপায়ে রাজ্যের মানুষকে হয়রান করার চেষ্টা করছে। আমি ভাবছি কেন কেন্দ্রীয় সংস্থাগুলি ঠিক এই সময়তেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি বরাদ্দের ক্ষেত্রে কোনও অনিয়ম হচ্ছে কিনা তার তদন্ত করতে এসেছে? তাঁরা জানেন এখন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। কেন তাঁরা অন্য রাজ্যে যাচ্ছেন না?” উল্লেখ্য, গতকাল শনিবার হাওড়ার জগবল্লভপুর বিধানসভা কেন্দ্রে তাঁর ‘অঞ্চলে একদিন’ কর্মসূচিতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বাস দেন, পঞ্চায়েত নির্বাচনে কোনও রকম অসুবিধা হবে না। স্থানীয় মানুষজনদের অভাব অভিযোগ শোনেন ও তাঁদের আশ্বাস দেন, তিনি তাঁদের কথা সংশ্লিষ্ট বিভাগে জানাবেন। সাংসদ ডোমজুড় ব্লক পরিদর্শন করেন বলে উল্লেখ।



