Premature Birth : দেশের সবচেয়ে কম ওজনের শিশুর জন্ম হল পুণেতে

SHARE:

দেশের সবচেয়ে কম ওজনের শিশুর জন্ম হল পুণেতে 

সাশ্রয় নিউজ ★ পুণে : দেশের সবচেয়ে কম ওজনের শিশুর জন্ম দিলেন পুনের এক মা। মাত্র ২৪ সপ্তাহে একরত্তির জন্ম দেন ওই মহিলা। জন্মের পর তাঁর ওজন দাঁড়ায় মাত্র ৪০০ গ্রাম। এবং উচ্চতা মাত্র ৩০ সেন্টিমিটার। চিকিৎসকরা ভাবেনইনি ওই শিশুটিকে বাঁচানো সম্ভব হবে। 

গর্ভাবস্থার ২৪ সপ্তাহে স্থানীয় পুণের চিঞ্চওয়াড়ের নার্সিংহোম-এ ভর্তি হোন  ওই উজ্জ্বলা নামে ওই অন্তঃসত্ত্বা মহিলা। সেখানেই জন্মদেন একটি শিশু কন্যার। উজ্জ্বলা ও তাঁর স্বামী সন্তানের নাম রাখেন শিবন্য। তাঁর জন্মের পরেই একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানান, ২৪ সপ্তাহে এত কম ওজনের কোনও নবজাতককে এই প্রথম বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। আহমেদাবাদে ২০১৯ সালে একটি বাইশ সপ্তাহের শিশুর জন্ম হয়। তাঁর ওজন ছিল ৪৯২ গ্রাম। শিবান্যর ওজন তাঁর থেকেও কম। উজ্জ্বলা জানান, ‘আমি মেয়েকে যখন প্রথম দেখেছিলাম, ওর চোখ বড় বড় করে খোলা ছিল। আমি চোখ দেখেই বুঝতে পেরেছিলাম, ও বাঁচবে। জীবনের লড়াইয়ে জিতে যাবে। তা-ই হয়েছে।” পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী উজ্জলা আরও জানান, হাসপাতালে তাঁর মোট খরচ হয়েছে ২১ লক্ষ টাকা। তবে মেয়েকে বাঁচাতে পেরে খুশি তিনি।

বিশেষভাবে উল্লেখ্য, হাসপাতালে  ৯৪ দিন কাটানোর পরে উজ্জ্বলা বাড়ি ফেরেন। তখন শিবন্যর ওজন ২ কেজি ১৩ গ্রাম। উজ্জ্বলার মনের জোরই সম্বল বিশেষ সম্বল ছিল বলে চিকিৎসকরা জানান।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment