সুজয়কৃষ্ণ-এর জামাইকে তলব ইডির
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় এজেন্সী গ্রেফতার করেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। নিয়োগ দুর্নীতিতে বিচারাধীন আরেক অভিযুক্ত তাপস মণ্ডল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম প্রথম সামনে নিয়ে আসেন। তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুজয়কৃষ্ণকে জেরা করেন একাধিকবার। তল্লাশি হয় তাঁর বাড়িতেও। গত ৩০ মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে ১২ ঘন্টা জেরা করেন। ওই দিনই গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এবার ইডির তলব তাঁর জামাইয়ের কাছে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় সুজয়ের জামাইকেও। এছাড়াও প্রোমটর অয়ন শীল-এর ছেলের কাছেও ইডির নোটিশ যায় বলে উল্লেখ।
-ফাইল চিত্র




