বাথরুমে স্নান করতে গিয়ে মৃত্যু স্বামী স্ত্রীর
সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : বাথরুমে একত্রে স্নান করতে ঢোকেন দম্পতি। গিজার থেকে বিষাক্ত গ্যাস লিক করে শ্বাস রোধ হয়ে মৃত্যু হয় তাঁদের, বেঙ্গালুরু পুলিশ সূত্রে এমনই খবর। মৃত দম্পতির নাম চন্দ্রশেখর (৩০), সুধারানী (২২)। পুলিশ সূত্রে খবর, শনিবার দম্পতি অফিস থেকে ফিরে স্নান করতে ঢোকেন। গিজার থেকে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাস লিক করে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে খবর দেন পুলিশে। পুলিশ সোমবার সকালে বাথরুম থেকে দম্পতির দেহ উদ্ধার করে বলে উল্লেখ।
ছবি : প্রতীকী




