১৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা
সাশ্রয় নিউজ ★ গান্ধিনগর : ১৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা গুজরাট উপকূলে। দেশের প্রধানমন্ত্রী সাইক্লোন বিপর্জয় মোকাবিলার জন্য প্রশাসনিক স্তরে বৈঠক করেন বলে উল্লেখ। আবহাওয়া দফতর সূত্রে খবর, পাকিস্তানের করাচি ও গুজরাটের মান্ডবি উপকূলবর্তী এলাকা ১২০-১৫০ কিলোমিটার গতিতে ঝড়ের আশঙ্কা আগামী বৃহস্পতিবার। সেই মতো, সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। হাওয়া অফিস সূত্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়। বিপর্যয় শুরু হলে কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে খবর।
ছবি : প্রতীকী




